Sponsored

ক্রিপ্টো ট্রেডিং লার্নিং ইতিবৃত্ত

0
0

ক্রিপ্টো ট্রেডিং লার্নিং ইতিবৃত্ত

ক্রিপ্টো ট্রেডিং লার্নিং ইতিবৃত্ত

 

যদিও ইতিপূর্বের সর্বশেষে আর্টিকেলে ক্রিপ্টো ট্রেডিং বিষয়ে যবনিকা টেনে ছিলাম তবুও আমার মনে হয় AI এবং অটোমেশন বিষয়টি ক্রিপ্টো ট্রেডিং এর ক্ষেত্রে বেশ কিছু তথ্য মিসিং ছিলো তথাপি এই “ক্রিপ্টো ট্রেডিং ইতিবৃত্ত” আর্টিকেলে যথাসম্ভব ঐ সকল বিষয় সম্পর্কে লেখার চেষ্টা করবো যেন আক্ষরিকভাবেই ক্রিপ্টো ট্রেডিং লার্নিং এর পরিপূর্ণতা পায়।

AI এবং ক্রিপ্টো ট্রেডিং

AI হয়তো আপনার হয়ে অটোমেটিক এমনভাবে ক্রিপ্টো ট্রেড এক্সিকিউট করতে পারবে না যাতে আপনি মার্কেটের সকল লাভবান ট্রেড করে শূন্য নলেজেই রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারবেন তথাপি AI এর মাধ্যমে ক্রিপ্টো ট্রেডিং তথ্য ও উপাত্ত সংগ্রহ, ঐসকল তথ্য ও উপাত্ত বিশ্লেষণ ও ফিল্টার করা, মার্কেট কন্ডিশন এনলাইসিস, ক্রিপ্টো ট্রেডিং গাইড, এই মুহূর্তে কোন কোন কয়েন কি অবস্থা, এই অবস্থায় আপনার Buy/Sell নাকি হোল্ড করা উচিত, কখন এন্ট্রি নিলে লাভবান হতে পারবেন এই সকল বিষয়ে সাজেশন ও গাইডলাইন পেতে পারেন।

Live Crypto Graph (লাইভ চার্ট এবং রিয়েল-টাইম ডেটা)

ক্রিপ্টো মার্কেট ২৪/৭ ওপেন থাকে এবং প্রতি সেকেন্ডে এর দাম পরিবর্তন হয়। আপনি যদি এক মিনিট আগের ডেটা দেখে ট্রেড নেন, তবে লস হওয়ার সম্ভাবনা ৯৯%। লাইভ ক্রিপ্টো গ্রাফ হতে আপনি একদম রিয়েল-টাইম প্রাইস মুভমেন্ট দেখাবে। এখানে আপনি বিভিন্ন টাইমফ্রেম সকল বাইনান্স ক্রিপ্টো কারেন্সির মার্কেটের ট্রেন্ড বুঝতে পারবেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করা, এবং ক্যান্ডেল মুভমেন্ট বোঝার জন্য এটি ট্রেডিং ভিউ (TradingView) হিসেবে কাজ করবে।

Crypto Candle (ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রিডার)

ট্রেডিংয়ের ভাষায় বলা হয়, “Candles Talk to Those Who Can Listen” (ক্যান্ডেল তাদের সাথেই কথা বলে যারা শুনতে পারে)। একটি ক্যান্ডেলস্টিক চার্ট দেখে বোঝা যায় বায়াররা শক্তিশালী নাকি সেলাররা। Crypto Candle আপনাকে বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন (যেমন: Doji, Hammer, Bullish Engulfing) রিয়েল-টাইমে আইডেন্টিফাই করতে সাহায্য করবে। যখনই কোনো বুলিশ সিগন্যাল তৈরি হবে, এই টুল আপনাকে সতর্ক করবে, ফলে আপনি সঠিক সময়ে এন্ট্রি নিতে পারবেন। শুধু তাই নয় বরং AI এর মাধ্যমে নির্ধারিত টাইমফ্রেমে পরবর্তী ক্যান্ডেল আপ/ডাউন সে বিষয়ে প্রেডিকশন জানতে পারবেন।

Market Scanner (মার্কেট স্ক্যানার)

ক্রিপ্টো মার্কেটে হাজার হাজার কয়েন আছে। আপনি ম্যানুয়ালি কয়টি কয়েন চেক করবেন? মার্কেট স্ক্যানার এর মাধ্যমে আপনি পুরো ক্রিপ্টো মার্কেট কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্যান করে আপনি জানতে পারবেন কোন কয়েনটির ভলিউম হঠাৎ করে বাড়ছে, কোন কয়েনটি ব্রেকআউট দেওয়ার পথে, বা কোনটি ওভারসোল্ড পজিশনে আছে। প্রফেশনাল ট্রেডাররা মূলত এই স্ক্যানার ব্যবহার করেই পাম্প (Pump) হওয়ার আগে কয়েন খুঁজে বের করেন।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সিগন্যাল জেনারেশন টুল

এখনকার দিনে ম্যানুয়াল এনালাইসিসের চেয়ে AI অনেক বেশি নির্ভুল কেননা অনেক বেশী তথ্য দ্রুত ক্যালকুলেট করতে পারে এবং আউটপুট রেজাল্টে আবেগ অপেক্ষা Logic এর ইমপ্লিমেন্ট করা হয়; সুতরাং AI এর উন্নত লজিক সিস্টেম ব্যবহার করে ট্রেডিং অনেক বেশী ইফেক্টিভ হয়।

Crypto Signal Suggestion Bot (সিগন্যাল সাজেশন বট)

আপনি যদি টেকনিক্যাল এনালাইসিস খুব পারদর্শী না হউন / প্রাথমিক অবস্থায় থাকেন / ট্রেড নেওয়ার পূর্বে এনসিউরিটি ভেরিফাই করতে চান তাহলে Crypto Signal Suggestion Bot আপনাকে সহায়তা করতে পারে। এটি বিভিন্ন পপুলার ইন্ডিকেটর (RSI, MACD, Moving Average) ক্যালকুলেট করে আপনাকে বলে দেবে এখন কোন কয়েনটি কেনা উচিত নাকি বিক্রি করা উচিত। এটি আপনাকে একটি স্ট্রং বাই (Strong Buy) বা সেল (Sell) জোন সাজেস্ট করে, যা প্রাইমারিভাবে অত্যন্ত কার্যকরী।

AI Crypto Signal Suggestion Bot (এআই পাওয়ারড সিগন্যাল বট)

সাধারণ সিগন্যাল বট মূলত কোডিং করা নির্দিষ্ট রুলে চলে। কিন্তু এই “AI” বট মেশিন লার্নিং ব্যবহার করে। এটি মার্কেটের অতীত ইতিহাস, বর্তমান ট্রেন্ড, এবং গ্লোবাল ইকোনমিক অবস্থার ডেটা প্রসেস করে সিগন্যাল জেনারেট করে। ফলে এর সিগন্যালের অ্যাকুরেসি (Accuracy) সাধারণ বটের চেয়ে অনেক গুণ বেশি। এটি ফলস ব্রেকআউট (False Breakout) ফিল্টার করতে পারে অসাধারণভাবে।

Crypto Trading Signal Generator (সিগন্যাল জেনারেটর)

অ্যাডভান্সড ক্রিপ্টো ট্রেডিং এবং এনালাইসিস করার ক্ষেত্রে Crypto Trading Signal Generator ইফেক্টিভ ভূমিকা পালন করে যেখানে আপনার নিজের একটি ট্রেডিং স্ট্র্যাটেজি আছে এবং আপনি চান যখন RSI 30 এর নিচে নামবে এবং একই সাথে MACD ক্রসওভার হবে, তখন যেন আপনি সিগন্যাল পান। Crypto Trading Signal Generator মাধ্যমে আপনি নিজের রুলস সেট করে কাস্টম সিগন্যাল জেনারেট করতে পারবেন। এটি আপনাকে অন্যের ভিআইপি সিগন্যালের ওপর নির্ভরতা কমিয়ে স্বাবলম্বী হতে সাহায্য করবে।

AI Crypto Agent (আপনার পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট)

কল্পনা করুন, ক্রিপ্টো বিষয়ে আপনার একজন ইন্টেলিজেন্স বন্ধু আছে যার লজিক্যাল সেন্স ব্যবহার করে আপনি লাভবান ট্রেড এক্সিকিউট করতে পারবেন – এই এআই এজেন্ট ঠিক সেটাই করে। AI এর লজিক এবং মার্কেট ডেটা ঘেঁটে হাইপোথেটিক্যাল ট্রেড (পেপার ট্রেড) এক্সিকিউট করে BUY/SELL/HOLD অবস্থাতে লাভবান ট্রেডিং অবজারভেশ করতে পারেন।

CryptoRun AI (স্মার্ট অটোমেশন)

CryptoRunAI হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সম্পূর্ণভাবে ক্রিপ্টো ট্রেডিংয়ের সাথে মার্জ করার প্রয়াস যেখানে ব্রাউজার ওয়াইজ মার্কেট ডেটা প্রসেস করে, ট্রেন্ড ডিটেক্ট করে এবং আপনার ট্রেডিং ডিসিশনকে আরও ইনফর্মড করে তোলে। AI-এর উপর ভিত্তি করে ট্রেডিং অটোমেশনে পেপার ট্রেডিং এর মাধ্যমে বাস্তবিকভাবে ট্রেডিশনাল ট্রেডিং এর পরিবর্তে AI ট্রেডিং হতে ইফিসিয়েন্সি গেইন করতে পারেন।

CryptoGuru (ক্রিপ্টো গুরু)

নাম শুনেই বুঝতে পারছেন এটি আপনাকে একজন গুরুর মতো গাইড করবে। আপনি যদি লং-টার্ম ইনভেস্টমেন্ট করতে চান, তবে কোন পোর্টফোলিও আপনার জন্য বেস্ট হবে, কোন কয়েনগুলোর ফান্ডামেন্টাল স্ট্রং, তা এই টুল এনালাইসিস করে সেই স্বাপেক্ষে আপনি Auto Treding এবং Manuel Treding উভয় টিউনে ট্রেড এক্সিকিউশন এবং অবজারভেশন করতে সক্ষম হবেন। যেখানে মার্কেট সেন্টিমেন্ট এবং নিউজ ট্র্যাকিং ক্রিপ্টোতে টেকনিক্যাল এনালাইসিসের চেয়ে অনেক সময় ফান্ডামেন্টাল এবং নিউজ বেশি কাজ করে। উদাহরণস্বরূপ ইলন মাস্কের একটা টুইট পুরো মার্কেট উল্টে দেওয়ার ক্ষমতা রাখে।

 

 CryptoBuzz (ক্রিপ্টো বাজ / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিপ্টো এগ্রিগেটর)

সারাদিন টুইটার, টেলিগ্রাম আর নিউজ সাইট পড়ে থাকা সম্ভব হয়না সেক্ষেত্রে Crypto Buzz পুরো বিশ্বের ক্রিপ্টো জগতের সব লেটেস্ট নিউজ, ব্রেকিং আপডেট এবং সোশ্যাল মিডিয়া সেন্টিমেন্ট, ক্রিপ্টো সাইকোলজি, ট্রেডিং টেকনোলজি সকল কিছু মিলিয়ে পরিপূর্ণ ক্রিপ্টো ট্রেডিং এর ইকোসিস্টেম আপনার সামনে তুলে ধরবে – এখন প্রয়োজন শুধুমাত্র আপনাকে ঐ ইন্টেলিজেন্স ব্যবহার করে সঠিক ট্রেডে লাভ নিশ্চিত করা।

Fear & Greed Dashboard (ফিয়ার এন্ড গ্রিড ইনডেক্স)

ওয়ারেন বাফেট এর জনপ্রিয় একটা উক্তি হলো “মার্কেট যখন লোভে থাকে তখন তুমি ভয় পাও, আর মার্কেট যখন ভয়ে থাকে তখন তুমি লোভী হও।” ক্রিপ্টো মার্কেট পুরোপুরি ইমোশনের ওপর চলে। Fear & Greed Dashboard আপনাকে ০ থেকে ১০০ এর স্কেলে দেখাবে মার্কেটে এখন মানুষের অবস্থা কী। যদি দেখেন ইনডেক্স ২০ এর নিচে (Extreme Fear), তার মানে সবাই ভয়ে বিক্রি করছে, এটি কেনার সেরা সময় হতে পারে। আর যদি দেখেন ৮০ এর ওপরে (Extreme Greed), তার মানে মার্কেট ওভারহিপড, এবার প্রফিট বুক করার সময়।

 

Portfolio Tracker (পোর্টফোলিও ট্র্যাকার)

আপনার হয়তো বাইন্যান্সে কিছু কয়েন আছে, ট্রাস্ট ওয়ালেটে কিছু আছে, আবার মেটামাস্কে কিছু টোকেন পড়ে আছে। সবগুলোর বর্তমান ভ্যালু কত এবং আপনার মোটের ওপর লাভ নাকি লস হচ্ছে, তা আলাদাভাবে হিসাব করা ঝামেলার। এক্ষেত্রে
Portfolio Tracker এর সাহায্যে আপনি সব ইনভেস্টমেন্ট এক জায়গায় ট্র্যাক করতে পারবেন। আপনার নেট ওয়ার্থ চোখের সামনে থাকলে ডিসিশন নেওয়া সহজ হয়।

 Risk Calc (রিস্ক ক্যালকুলেটর)

প্রফেশনাল ট্রেডাররা প্রতিটি ট্রেডে তাদের টোটাল ব্যালেন্সের মাত্র ১% বা ২% রিস্ক নেয়। এই ক্যালকুলেটরটি আপনাকে বলে দেবে আপনার এন্ট্রি পয়েন্ট এবং স্টপ লস অনুযায়ী আপনার কতটুকু এমাউন্টের ট্রেড নেওয়া উচিত (Position Sizing)। এই টুলটি আপনার একাউন্ট জিরো হওয়া থেকে বাঁচাবে। এটি একজন ট্রেডারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল!

DCA Planner (ডলার কস্ট অ্যাভারেজিং প্ল্যানার)

কখনোই একবারে সব টাকা দিয়ে কয়েন কিনতে নেই। মার্কেট যদি নিচে নামে, তখন আপনার কেনার মতো ডলার থাকে না। DCA (Dollar Cost Averaging) হলো ধাপে ধাপে ইনভেস্ট করার পদ্ধতি। এই প্ল্যানার টুলটি আপনাকে হিসাব করে দেবে আপনার টার্গেট অনুযায়ী প্রতি সপ্তাহে বা মাসে কত টাকা করে ইনভেস্ট করা উচিত এবং মার্কেট নিচে নামলে কোথায় কোথায় বাই অর্ডার বসানো উচিত। এটি লং-টার্ম ইনভেস্টরদের জন্য ম্যাজিকের মতো কাজ করে।

ROI Calculator (রিটার্ন অন ইনভেস্টমেন্ট ক্যালকুলেটর)

আপনি একটি ট্রেড নিচ্ছেন, কিন্তু জানেন না টার্গেটে গেলে আপনার কত পারসেন্ট লাভ হবে। এই ক্যালকুলেটরটি আপনার ইনভেস্টমেন্ট এমাউন্ট, বাই প্রাইস এবং সেল প্রাইস হিসাব করে আপনার সম্ভাব্য প্রফিট বা লস নিখুঁতভাবে বের করে দেবে। ট্রেড নেওয়ার আগে মাইন্ডসেট ক্লিয়ার রাখার জন্য এটি খুব জরুরি।

Arbitrage Scanner (আর্বিট্রেজ স্ক্যানার)

আর্বিট্রেজ মানে হলো এক মার্কেট থেকে কম দামে কিনে অন্য মার্কেটে বেশি দামে বিক্রি করে রিস্ক-ফ্রি প্রফিট করা। ধরুন, বাইন্যান্সে একটি কয়েনের দাম ১ ডলার, কিন্তু কুকয়েনে সেটির দাম ১.০৫ ডলার। আপনি বাইন্যান্স থেকে কিনে কুকয়েনে বিক্রি করলে সাথে সাথে প্রফিট। কিন্তু এই সুযোগগুলো সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়। Arbitrage Scanner টুলটি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন এক্সচেঞ্জ স্ক্যান করে আপনাকে এই রিস্ক-ফ্রি ট্রেডের সুযোগগুলো খুঁজে দেয়।

 

 

Funding Rate Monitor (ফান্ডিং রেট মনিটর)

যারা ফিউচার ট্রেডিং (Futures Trading) করেন, তারা জানেন ফান্ডিং রেট কতটা গুরুত্বপূর্ণ। ফান্ডিং রেট পজিটিভ থাকলে বুঝতে হবে মার্কেটে লং (Long) পজিশন বেশি, অর্থাৎ সবাই দাম বাড়বে ভাবছে (এই সময় মার্কেট নিচে ফেলার সুযোগ খোঁজে এক্সচেঞ্জগুলো)। আর নেগেটিভ মানে সবাই শর্ট (Short) করছে। এই মনিটর টুলটি আপনাকে মার্কেটের ভেতরের সেন্টিমেন্ট বুঝতে সাহায্য করবে এবং লিকুইডেশন হান্ট থেকে বাঁচাবে।

 Mining Calc (মাইনিং ক্যালকুলেটর)

আপনি যদি ক্রিপ্টো মাইনিং করার কথা ভাবেন, তবে মেশিনের দাম এবং বিদ্যুতের বিল বাদ দিয়ে আপনার দিন শেষে কত লাভ বা লস হবে তা আগে থেকেই জানা জরুরি। এই টুলটিতে হ্যাশরেট, পাওয়ার কনজাম্পশন এবং কারেন্ট প্রাইস ইনপুট দিলে এটি আপনাকে আপনার প্রতিদিনের এবং মাসিক মাইনিং প্রফিটেবিলিটি বের করে দেবে।

Search
Categories
Read More
Tech
প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টলের নিয়ম ও সতর্কতা - Banglatech24.com
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অ্যাপ ইন্সটলের জন্য গুগল প্লে স্টোর নির্ভরযোগ্য একটি নাম। কোনো ধরণের...
By Nettumi 2026-09-25 10:12:14 0 1
Hacking Course
গোপন ফাইল ও ফটো নিরাপদ রাখার উপায় - Banglatech24.com
আপনার ডিজিটাল ফাইল থেকে শুরে করে আপনার গ্যালারিতে থাকা পরিবারের ছবি, আপনার আর্থিক লেনদেনের...
By Nettumi 2026-09-25 09:44:55 0 0
Nulled
PowerFlow - Gym Fitness and Yoga HTML Template - Nulled PHP Scripts
PowerFlow – Gym Fitness and Yoga HTML Template Free Download. PowerFlow is an Exclusive...
By Nettumi 2026-09-17 18:16:39 0 19
Nulled
Belya v3.0 - On Demand Service App | Customer & Provider Apps with Admin Panel Source Code
Belya v3.0 – On Demand Service App | Customer & Provider Apps with Admin Panel Source...
By Nettumi 2026-09-18 03:45:32 0 24
Tech
স্মার্টফোনের সেরা ৫ টি অ্যাপ, যেগুলো সম্পর্কে এখনও অনেকের অজানা | Techtunes | টেকটিউনস
উইন্ডোজ ৮ (ডেভেলাপার প্রিভিউ ভার্শন) ইন্সটল করুন 7 / Vista / XP এর সাথে (ডুয়েল... নাবিল আমিন
By Nettumi 2026-09-25 03:57:05 0 0
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com