Sponsored

চাকুরী খুঁজছেন? চলুন সহজেই উপযুক্ত জব খুঁজে নিই!

0
0

চাকুরী খুঁজছেন? চলুন সহজেই উপযুক্ত জব খুঁজে নিই!

ডিসক্লেইমার: TrickBD তে শেয়ার করা ওয়েবসাইট কোনভাবে কোন ব্যক্তিগত লাভ/এডভাটাইজমেন্ট/লীড এর কারণে শেয়ার করা হয়নি; সম্পূর্ণ প্রজেক্ট রিসোর্স গিটহাব উন্মুক্ত রইলো – রিসার্চ ও এনলাইসিস পারপাসে। তদুপরি ভবিষ্যতেও ওয়েবসাইট কোনরূপ বিজ্ঞাপন ব্যবহার করা হবে না কিংবা TrickBD স্বার্থ ব্যতীত ভিন্ন কোন ব্যক্তি লাভের নিমিত্তে ওয়েবসাইট শেয়ার করা হবে না – এই শর্তাধীন আর্টিকেল পোস্ট করা হলো।

প্রারম্ভিকতা

বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ভালো চাকুরী (জব) খুঁজে পাওয়া অনেকটাই সোনার হরিণের মতো; সেখানে আপনার যোগ্যতা অনুসারে সঠিক জব খুঁজে পেতে JobBD সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারেন – যা হয়তো আপনাকে সহায়তা করতে পারে।
বস্তুত আপনার ক্যারিয়ার গঠনে করতে আপনার যোগ্যতা, প্যাশান এবং ডেডিকেশনে সঠিক চাকুরী খুঁজে নেওয়াটা যেমন অর্থনৈতিকভাবে আপনাকে স্বচ্ছল ও স্বাবলম্বী করে গড়ে তুলবে – তেমনি ব্যক্তিগভাবেও আপনার লাইফ ডেভেলপমেন্টের অনন্য শর্ত।
সুতরাং সঠিক ও যোগ্যতা ভিত্তিক চাকুরীর অনুসন্ধান অর্থনৈতিক স্বচ্ছলতা লাভের সবচেয়ে প্রেফারেবল উপায় – অন্তত আমাদের মতো নিম্ম মধ্যবিত্ত বাংলাদেশের প্রেক্ষাপটে।

জব অনুসন্ধান

JobBD এটি AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) এবং GCSE (Google Custom Search Engine) বেইজড চাকুরীর অনুসন্ধানের একটি কম্বাইনড প্লাটফর্ম।

জব স্পেসিফিকেশান
(১) সরকারি চাকরি (২) ব্যাংক চাকরি (৩) IT/Tech বিষয়ক চাকুরী (৪) NGO জব (৫) স্বাস্থ্য বিষয়ক জব সার্কুলেশান (৬) শিক্ষকতা / শিক্ষক নিয়োগ (৭) কাস্টম সার্চ (যেকোন কিওয়ার্ড ভিত্তিক জব অনুসন্ধান)

সার্চ রেজাল্ট ইন্টারফেইস

প্রতিটি জব স্পেসিফিকেশনে সেপারেশন হিসেবে Google সার্চ এবং CSE ভিত্তিক অনুসন্ধান রাখা হয়েছে যাতে তুলনামূলকভাবে সারফেস ওয়েবে থাকা সম্ভাব্য সকল জব অনুসন্ধান পেতে পারেন।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জব এ্যাসিসটেন্ট

আমারা AI কে জব খুঁজে পেতে এবং সেই জব গেইন করতে ব্যবহার করতে পারি যেন একজন এসিস্টেন্ট হিসেবে সহায়তা করতে পারে।
এক্ষেত্রে AI Job Assistant সেকশনে জব বা চাকুরী পেতে প্রিপারেশান, যেকোন প্রশ্ন ও উত্তর, গাাইডলাইন, CV তৈরী, কাভার লেটার তৈরী, সিভি যাচাই, সিভি স্কোরিং, ভাইবা প্রস্তুতি, স্যালারি গাইড, ক্যারিয়ার গাইডলাইন, Linkdin অপটিমাইজেশন, মক ভাইবা ইত্যাদি ফাংশানে জব পেতে সহায়তা করবে।

জব বিষয়ক যেকোনো বিষয়ে AI সহায়তা

ভাইবা প্রিপারেশান


স্যালারি গাইড

চাকুরি জন্য CV তৈরী

কাভার লেটার তৈরী

ক্যারিয়ার রোডম্যাপ

Linkdin অপ্টিমাইজেশান

মক ভাইবা (প্রস্তুতির জন্য)

অনলাইন ফ্রিল্যান্সিং জব অনুসন্ধান

FreelancerEye সেকশনে সকল ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে একসাথে জব সার্চ করতে পারেন যাতে Remote Jobs, Gigs ও Global Projects ইত্যাদি অনুসন্ধান করতে পারবেন।

এছাড়াও স্পেসিফিক Freelancer প্লাটফর্ম ভিত্তিক গাইডলাইন, AI Generated ফ্রিল্যান্সিং টিপস, ইন ডিমান্ড স্কিল যাচাই করা।

ক্যারিয়ার বিল্ডআপ

JobSuccess সেকশনে ক্যারিয়ার গাইড হিসেবে

BCS, ব্যাংক, IT, NGO — প্রতিটি সেক্টরের সিলেবাস, বইয়ের তালিকা, ইন্টারভিউ কৌশল এবং ইন-ডেপথ রোডম্যাপ পাবেন [BCS গাইডলাইন, ব্যাংক জব, IT ও Tech,NGO সেক্টর,CV মাস্টারক্লাস,ইন্টারভিউ হ্যাকস,NGO ও Development Sector] পাবেন; এছাড়াও তথ্য ও উপাত্ত পেতে Google ও YouTube সার্চ স্ট্রিং অনুসন্ধান করতে পাবেন।

একটি বিশেষ কথা:

API ভিত্তিক প্রজেক্ট হওয়ার ক্ষেত্রে লিমিটেশান এড়াতে Google সার্চ (ডর্ক ভিত্তিক) এবং CSE এর RAW অনুসন্ধান এভিলেবল থাকবে; যাতে কখনোই জব সার্চ অনুসন্ধান ফেইল না হয়।

JobBD এপ্লিকেশন: https://jobbd.vercel.app

সবিশেষ

প্রয়োজনের একটি জব যে কতোটা জরুরী হয়ে দাড়ায় সেটা ভুক্তভোগী মাত্রই জানেন; সেই সময়ে যদি JobBD আপনার জব অনুসন্ধানে একটু হলেও সহায়ক ভূমিকা পালন করে তবেই এই প্রয়াসের স্বার্থকতা।

সকলের জন্য নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো

ওয়েব আমন্ত্রণ রইলো : PsychoTech

Search
Categories
Read More
Tech
অ্যান্ড্রয়েড ফোনের লক ভুলে গেলে করণীয় - Banglatech24.com
অ্যান্ড্রয়েড ফোনে প্যাটার্ন, পিন কোড বা পাসওয়ার্ড সেট করাটা নিরাপত্তার খাতিরে বাধ্যতামূলক হয়ে...
By Nettumi 2026-09-25 10:06:58 0 0
Hacking Course
Daricomma.com এর প্রিমিয়াম প্যাকেজ নিন একদম ফ্রিতে (রেফার পদ্ধতি)
আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। দীর্ঘ কয়েক মাস পরে আবারো আপনাদের জন্য আর্টিকেল...
By Nettumi 2026-09-25 16:50:01 0 0
Nulled
Newspaper v1.3 - Responsive Newspaper CMS Script FREE
Free Download Newspaper v1.3 – Responsive Newspaper CMS Script Nulled, This script built...
By Nettumi 2026-09-18 04:05:03 0 15
Hacking Course
[2026-Q3🔥] ইমু এর Premium অ্যাপ! Premium, xLite Mod of imo
আসসালামুয়ালাইকুম আজকে জনপ্রিয় মেসেজিং সিস্টেম ইমুর প্রিমিয়াম মোড শেয়ার করবো। মোড মানে শুধু...
By Nettumi 2026-09-25 16:18:52 0 0
Nulled
Mobijet v1.0.12 - Agents, Customers & Payments Management App | Android & iOS Flutter App Source Code
Mobijet v1.0.12 – Agents, Customers & Payments Management App | Android & iOS...
By Nettumi 2026-09-17 19:01:21 0 6
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com