Sponsored

মোবাইল দিয়েই এখন চেক করুন আপনার গাড়ির স্পিড

0
9

আসসালামু আলাইকুম বন্ধুরা। আসা করি সবাই ভাল আছেন।

গাড়ি, বাইক অথবা সাইকেল চালানোর সময় অনেক সময় আমরা জানতে চাই বর্তমানে কত স্পিডে চলছি, কিন্তু সবসময় হাতের কাছে গাড়ির স্পিডোমিটার দেখার সুযোগ থাকে না। বিশেষ করে যারা সাইকেল চালান, দৌড়ান, অথবা অন্য কারো গাড়িতে বসে আছেন – তাদের জন্য স্পিড জানার আলাদা কোনো উপায় সাধারণত থাকে না।

এই সমস্যার সহজ সমাধান হতে পারে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি। আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দিব, যেটি দিয়ে আপনারা কোনো প্রকার অ্যাপ ইন্সটল বা সাইন-আপ ছাড়াই শুধুমাত্র মোবাইল দিয়েই GPS এর মাধ্যমে রিয়েল-টাইম স্পিড দেখতে পারবেন। ওয়েবসাইটটির নাম হলো Car Speed Test। এটি হলো একটি ফ্রি অনলাইন GPS স্পিডোমিটার টেস্ট টুল।

Car Speed Test কী এবং কিভাবে কাজ করে?

Car Speed Test মূলত আপনার মোবাইলের বিল্ট-ইন GPS ব্যবহার করে আপনার মুভিং স্পিড ক্যালকুলেট করে। এই টুলটি প্রতি সেকেন্ডে কয়েকবার আপনার লোকেশন ট্র্যাক করে এবং দুটি পয়েন্টের মধ্যে দূরত্ব ও সময়ের হিসাব করে লাইভ স্পিড দেখায়।

এটি মূলত ৩টি ধাপে কাজ করে:

  • Locate: আপনার মোবাইল GPS স্যাটেলাইট এর মাধ্যমে তার পজিশন খুঁজে বের করে।
  • Track: আপনি মুভ করার সাথে সাথে পজিশন আপডেট কন্টিনিউয়াসলি লগ হতে থাকে।
  • Calculate: দূরত্ব ÷ সময় = আপনার লাইভ স্পিড, যা সাথে সাথে স্ক্রিনে দেখানো হয়।

কেন এটি অনেকের কাজে লাগতে পারে:

প্রথমত, শুধু মোবাইল থাকলেই হয়, আলাদা কোনো ডিভাইস বা গ্যাজেটের প্রয়োজন নেই।

দ্বিতীয়ত, যারা সাইকেল চালান বা দৌড়ান, তাদের জন্য নিজের স্পিড জানার এটি একটি সহজ উপায়।

তৃতীয়ত, ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রি, কোনো সাইন-আপ বা হিডেন ফি নেই।

চতুর্থত, কোনো অ্যাপ ইন্সটল করার প্রয়োজন নেই, ব্রাউজার থেকেই সরাসরি ব্যবহার করা যায়।

পঞ্চমত, এখানে km/h, mph এবং m/s – তিনটি ইউনিটের মধ্যে যেকোনো একটি বেছে নেওয়া যায়।

ষষ্ঠত, আপনার লোকেশন ডেটা কোথাও স্টোর বা শেয়ার করা হয় না, শুধুমাত্র রিয়েল-টাইম ক্যালকুলেশনের জন্য ব্যবহৃত হয়।

মোবাইল দিয়ে কিভাবে স্পিড চেক করবেন:

মাত্র কয়েকটি স্টেপ ফলো করেই আপনি আপনার মোবাইল দিয়ে লাইভ স্পিড চেক করতে পারবেন:

  1. প্রথমে আপনার মোবাইলে লোকেশন সার্ভিস চালু করুন।
লোকেশন সার্ভিস চালু করুনলোকেশন সার্ভিস চালু করুন এরপর Car Speed Test ওয়েবসাইটে ভিসিট করুন। আপনার পছন্দমতো ইউনিট অর্থাৎ km/h, mph অথবা m/s সিলেক্ট করুন এবং Start বাটনে ক্লিক করুন। ব্রাউজার থেকে লোকেশন এক্সেস চাইলে Allow করুন (স্পিড টেস্ট কাজ করার জন্য এটি অবশ্যই প্রয়োজন)। Start বাটনে ক্লিক করুনStart বাটনে ক্লিক করুন এখন চলা শুরু করুন এবং স্ক্রিনে রিয়েল-টাইম স্পিড দেখুন।

কোথায় সবচেয়ে বেশি কাজে লাগবে:

যেকোনো সময় হাতের কাছে মোবাইল থাকলেই আপনি স্পিড চেক করতে পারবেন – গাড়িতে থাকুন বা না থাকুন। যারা সাইকেল চালান, বাইক নিয়ে ঘুরতে বের হন, দৌড়ানোর পেস জানতে চান, অথবা অন্য কারো গাড়িতে বসে স্পিড দেখতে চান – সবার জন্যই এই টুলটি বেশ কাজের হতে পারে।

সমস্যা হলে যা করবেন:

  • স্পিড ০ তে আটকে আছে? লোকেশন এক্সেস দেওয়া আছে কিনা এবং GPS চালু আছে কিনা চেক করুন।
  • রিডিং এলোমেলো আসছে? উঁচু বিল্ডিং বা ছাদের নিচ থেকে সরে খোলা জায়গায় চলে যান।
  • লোকেশন এক্সেস ব্লক হয়ে আছে? ব্রাউজারের অ্যাড্রেস বারে লক আইকনে ক্লিক করে লোকেশন অ্যালাউ করুন এবং পেজ রিফ্রেশ করুন।

আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে পোস্টে একটা লাইক দিয়ে আরো ভালো পোস্ট লিখার উৎসাহ দিয়েন। আর কোনো সমস্যা হলে অথবা পরবর্তী পোস্ট কোন বিষয়ে পেতে চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।।

Search
Categories
Read More
Nulled
Online Trade - Online Investment and Cryptocurrency Trading System
Free Download Online Trade – Online Investment and Cryptocurrency Trading System PHP...
By Nettumi 2026-09-18 04:06:14 0 126
Tech
প্রতিদ্বন্দ্বী মূলক পণ্য তৈরি করতে ছোট স্টার্ট-আপ গুলোতে বিনিয়োগ করছে Amazon | Techtunes | টেকটিউনস
মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার মো. আমিনুল ইসলাম সজীব
By Nettumi 2026-09-26 11:50:02 0 8
Nulled
Laradesk v1.1.2 - Helpdesk Ticketing System PHP Script
Laradesk v1.1.2 – Helpdesk Ticketing System PHP Script Free Download. Lara Desk is a...
By Nettumi 2026-09-18 03:58:46 0 17
Nulled
ViserPlace v2.0 Nulled - Digital Marketplace Platform PHP Script
ViserPlace v2.0 Nulled – Digital Marketplace Platform PHP Script Free Download....
By Nettumi 2026-09-18 03:41:40 0 5
Nulled
সব রেকর্ড ভাঙতে আসছে Samsung! লিক হয়ে গেলো Galaxy Unpacked-এর দিনক্ষণ! | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
By Nettumi 2026-09-21 05:31:04 0 24
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com