Sponsored

আর্চ লিনাক্সে (Arch Linux) অভ্র কীবোর্ড ইনস্টল করার সবচেয়ে ক্লিন মেথড (Wayland/KDE)

0
384

লিনাক্স ব্যবহারকারীদের কাছে আর্চ লিনাক্স (Arch Linux) একটি দারুণ জনপ্রিয় অপারেটিং সিস্টেম। আমাদের ট্রিকবিডি-এর নিয়মিত অনেক পাঠক এবং টেক-এনথুজিয়াস্টরা আর্চ লিনাক্স ব্যবহার করতে পছন্দ করেন এর সিম্পলিসিটি , সহযলভ্যতা এবং কন্ট্রোলের জন্য।

তবে, আর্চ লিনাক্সে বাংলা লেখার জন্য ‘অভ্র কীবোর্ড’ (Avro Keyboard) ইনস্টল করতে গিয়ে অনেকেই থার্ড-পার্টি AUR Helper (যেমন: yay) ব্যবহার করেন। যারা সিস্টেমকে একদম ক্লিন এবং আননেসেসারি প্যাকেজ-মুক্ত (bloat-free) রাখতে চান, তাদের জন্য আজ আমরা দেখাবো কোনো অতিরিক্ত ইন্সটলার ছাড়া, একদম অফিশিয়াল “Arch Way”-তে ম্যানুয়ালি অভ্র ইনস্টল করার সঠিক ও আধুনিক নিয়ম।

টেকনিক্যাল নোট: Wayland সেশনে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল (QT_IM_MODULE ইত্যাদি) ব্যবহার করা এখন পুরনো পদ্ধতি এবং এটি অনেক সময় সিস্টেমে জটিলতা তৈরি করে। তাই আমরা এই গাইডে সম্পূর্ণ আধুনিক পদ্ধতি ব্যবহার করবো।

ধাপ ১: সিস্টেম আপডেট এবং প্রয়োজনীয় টুলস

যেকোনো প্যাকেজ বিল্ড করার আগে সিস্টেম আপ-টু-ডেট থাকা জরুরি। আপনার টার্মিনাল ওপেন করে নিচের কমান্ডগুলো দিন:

sudo pacman -Syu
sudo pacman -S git base-devel

ধাপ ২: বাংলা ফন্ট ঠিক করা (গুরুত্বপূর্ণ)

আর্চ লিনাক্সে বাংলা অক্ষরগুলো যেন ভেঙে না যায় বা বক্স-বক্স না দেখায়, সেজন্য অফিশিয়াল রিপোজিটরি থেকে নিচের ফন্ট প্যাকেজটি ইনস্টল করে নিন:

sudo pacman -S ttf-indic-otf noto-fonts noto-fonts-cjk noto-fonts-extra noto-fonts-emoji

ধাপ ৩: অভ্র প্যাকেজ বিল্ড এবং ইনস্টলেশন

আমরা সরাসরি Arch User Repository (AUR) থেকে অভ্রর সোর্স ফাইলগুলো ক্লোন করে নেবো। টার্মিনালে কমান্ড দিন:

git clone https://aur.archlinux.org/ibus-avro-git.git
cd ibus-avro-git

এবার নিচের কমান্ডটি দিয়ে প্যাকেজটি বিল্ড এবং ইনস্টল করুন:

makepkg -si

নোট: ইনস্টলেশন শেষ হলে আপনার ড্রাইভ ক্লিন রাখতে ibus-avro-git ফোল্ডারটি ডিলিট করে দিতে পারেন।

ধাপ ৪: Wayland ও KDE-তে IBus কনফিগারেশন

আপনি যদি KDE Plasma এবং Wayland সেশন ব্যবহার করেন, তবে ম্যানুয়ালি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করার কোনো প্রয়োজন নেই। এটি সেটআপ করার সবচেয়ে সঠিক ও আধুনিক পদ্ধতি হলো:

ধাপ ৫: অভ্র ফোনেটিক সচল করা

সবশেষে, অভ্র ফোনেটিক ইঞ্জিনটি চালু করতে হবে:

  • টার্মিনালে ibus-setup লিখে এন্টার দিন।
  • Input Method ট্যাবে গিয়ে Add বাটনে ক্লিক করুন।
  • Bengali সিলেক্ট করে Avro Phonetic যুক্ত করে নিন।

ব্যাস! আপনার কাজ শেষ। এখন আপনি ডিফল্ট শর্টকাট (Super + Space বা Ctrl + Space) ব্যবহার করে খুব সহজেই আর্চ লিনাক্সে বাংলা লিখতে পারবেন।

Autostart Issue কিংবা রিবুট বা Restart করলে কিবোর্ড চলে গেলে অথবা শর্টকাট কাজ না করলে নিচের পদ্ধতিটি অবলম্বন করুনঃ
System Settings এ গিয়ে Keyboard > Virtual Keyboard এ যান। তারপর IBus Wayland সিলেক্ট করে দিন। ঝামেলা শেষ।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Tech
অ্যান্টি-ট্রাস্ট শুনানিতে অংশ নিতে Jeff Bezos এর প্রস্তুতি | Techtunes | টেকটিউনস
মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার মো. আমিনুল ইসলাম সজীব
By Nettumi 2026-09-26 11:50:59 0 133
Tech
Windows 11 নাকি Windows 10: আপনার কম্পিউটারের জন্য কোনটি বেশি নিরাপদ সিদ্ধান্ত - Tech Tips Desk – বাংলা প্রযুক্তি সংবাদ, মোবাইল রিভিউ ও টিপস
কম্পিউটার ব্যবহারকারীদের কাছে অপারেটিং সিস্টেম বদলানো কখনোই খুব ছোট সিদ্ধান্ত নয়। বাইরে থেকে...
By Nettumi 2026-09-30 18:35:29 0 86
Hacking Course
গ্রামীণফোনে কমপক্ষে ৩০ টাকা রিচার্জের সিদ্ধান্ত কার্যকর হচ্ছেনা - Banglatech24.com
গত কয়েকদিন ধরেই গ্রামীণফোন গ্রাহকরা একটা বিষয় নিয়ে বেশ আলোচনা সমালোচনা করেছিলেন। গ্রামীণফোন...
By Nettumi 2026-09-25 09:40:35 0 52
Nulled
Leopard v5.1.0 - WordPress Offload Media
Leopard – WordPress offload media copies files from your WordPress Media Library to Amazon...
By Nettumi 2026-10-02 18:10:54 0 88
Tech
গিটহাব কোপাইলট – পার্সোনাল প্রোগ্রামিং সহযোগী
গুগল মেইলে কোন ইমেইল কম্পোজ করার সময় আমরা অনেকেই খেয়াল করে দেখছি যে একটা লাইন লেখা শুরু করলে সে...
By Nettumi 2026-09-30 18:40:08 0 54
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com