Sponsored

প্রতিটি অ্যাপে আলাদা আলাদা Data/Wifi এক্সেস বন্ধ বা চালু করুন খুব সহজে + [Adult Content, Domain, Ad, iP Blocking, Firewall and Many More]

0
60
Athena

আমাদের অনেক সময় আলাদা আলাদা অ্যাপে Mobile Data বা Wifi Access বন্ধ করে রাখার প্রয়োজন পরে। বিশেষ করে যারা মোবাইল ডাটা খরচ কমাতে চান তাদের এই ফিচারটি বেশি প্রয়োজন। কারন ডাটা চালু রাখলে দেখা যায় অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে ডাটা খরচ করতে থাকে।

তাছাড়া মোবাইলের সব অ্যাপসও আমরা ব্যবহার করি না। বেশিরভাগ মোবাইলেই এমন অনেক অ্যাপস থাকে যেগুলো আনইন্সটলও করা যায় না আবার আমাদের কখনো প্রয়োজনও পরে না। কিন্তু দেখা যায় এগুলো ঠিকই ব্যাকগ্রাউন্ডে ডাটা খরচ করতে থাকে যদিও তা অতি সামান্য তবুও যারা টাকা দিয়ে ডাটা কিনে চালান তাদের জন্য এইটাও অনেক।

তাই আজকে আপনাদের জন্য এমন একটা অ্যাপস নওয়ে এলাম যেটা দিয়ে আপনারা স্পেসিফিক অ্যাপে চাইলে ডাটা বা ওয়াইফাই এক্সেস ব্লক করে রাখতে পারবেন। মানে আপনি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন কোন অ্যাপ ডাটা ব্যবহার করবে আর কোনটি করবে না।

কিভাবে স্পেসিফিক অ্যাপে ডাটা বা ওয়াইফাই এক্সেস কন্ট্রোল করবেনঃ

প্রতিটা অ্যাপে আলাদা আলাদা ভাবে ডাটা বা ওয়াইফাই এক্সেস কন্ট্রোল করার জন্য আমরা একটা অ্যাপ ব্যবহার করবো। এটা ফ্রি অ্যাপ এবং Open Source, তারমানে আপনি ইচ্ছা করলে এটা নিজের মত মডিফাই করে রিডিসট্রিবিউট করতে পারবেন। অ্যাপটা নাম হচ্ছে Athena, এটা আপনারা Play Store বা GitHub এ পেয়ে যাবেন।

athena app play store

Athena

Size: 6MB+

Official Website:
Visit here

এটা দিয়ে যে শুধু স্পেসিফিক অ্যাপে ডাটা, ওয়াইফাই এক্সেস কন্ট্রোল করতে পারবেন তা নয়। এই অ্যাপস দিয়ে আরো অনেক কাজ করতে পারবেন যেগুলো করতে আমাদের অনেক সময় আলাদা করে অ্যাপস ব্যবহার করা লাগে।

Athena App Features at a Glance:

  • 📝 Sleek, Minimalistic Material3 Design
  • 🌟 Root / VPN / Shizuku Support
  • 🔒 DNS Ads / Malware Blocking
  • 🚫 Custom Domains Blocklist
  • 📶 App Wi-Fi / Cellular Control
  • ⚡ Speed Notification
  • 🧭 Packet Tracing
  • Material You
  • Highly Cuatomizable
  • Fluid Fast UI

Per App Data and Wifi Access Control:

এই অ্যাপসের বেস্ট যেই ফিচার সেটা হচ্ছে স্পেসিফিক অ্যাপসে ডাটা, ওয়াইফাই এক্সেস কন্ট্রোল। আপনি যদি চান কোন একটি অ্যাপস শুধু ওয়াইফাই ব্যবহার করবে কিন্তু মোবাইল ডাটা ব্যবহার করতে পারবে না তাহলে এটা করতে পারবেন। আবার যদি চান কোন একটি অ্যাপ ডাটা বা ওয়াইফাই কোন নেটওয়ার্কই ব্যবহার করতে পারবে না তাহলে সেটাও করতে পারবেন।

  • নিচের ছবিতে দেখুন আমি চাই এই Clone App টা যেন Background/Foreground কোনভাবেই যেন Data বা Wifi ব্যবহার করতে না পারে। তাই আমি Data ও Wifi Access বন্ধ করে রেখেছি।
  • আবার নিচের ছবিতে দেখুন, আমি চাই YouTube যেন শুধু Wifi দিয়ে চলে। তাই আমি Data Access বন্ধ করে রেখেছি।
    YouTube rvx
  • আবার যেসব অ্যাপস আপনি একেবারেই ব্যবহার করেন না বা সিস্টেম অ্যাপ অদরকারি যেগুলো আনইন্সটল করা যায় না সেগুলোর Data, Wifi দুটার এক্সেসই বন্ধ করে রাখতে পারেন। এতে ডাটা খরচ যেমন বাঁচবে তেমন রিসোর্স ইউসেজও কমবে।

Custom DNS:

Athena App এর আরেকটি সুবিধা হচ্ছে এটা দিয়ে আপনি কাস্টম DNS সেট করতে পারবেন। যেমনঃ Google, Cloudflare, OpenDNS, Yandex, ইত্যাদি।

Malware Protection:

Athena App দিয়ে আপনারা Malware Block করতে পারবেন। অনলাইনে এমন অনেক সাইট আছে যেগুলোতে ভিজিট করলে আপনার ফোনে ম্যালওয়্যার অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে মুভি ডাউনলোড সাইটগুলোতে ভিজিট করলে বা মুভি ডাউনলোড করতে গেলে প্রচুর Ads আসে যেগুলোর বেশিরভাগই Malicious, না চাইতেও অটোমেটিক অনেক অ্যাপস ডাউনলোড হয়ে যায়, নোটিফিকেশন চালু হয়ে যায়।

Athena App এ Settings → Malware Protection চালু থাকলে এসব থেকে বাঁচতে পারবেন।

Ad Protection:

 

আপনার ফোনে যদি অতিরিক্ত এডস আসে তাহলে এটা চালু রাখতে পারেন। অনেক ফোনে প্রচুর এডস আসে, বিশেষ করে শাওমি ইন্ডিয়ান ভার্শনগুলোতে। Settings → Ad Protection চালু থাকলে যেসব ডোমেইন থেকে এডস আসে সেগুলো অটোমেটিক ফিল্টার হয়ে যাবে ফলে এডস কম আসবে।

তাছাড়া আছে Ads Extreme মোড। যদি শুধু Ads Protection চালু করলে কাজ না করে তাহলে Ads Extreme চালু করলে আরো ভালো কাজ করবে।

আরেকটি অপশন আছে Block Trackers, কোন ওয়েবসাইট ভিজিট করলে তারা আপনার অনেক ডাটা ট্র্যাক করে। বিশেষ করে Google, Instagram, Facebook, ইত্যাদিতে কিছু সার্চ করলে দেখবেন সেটা অন্য প্লাটফর্মে এডস হিসাবে দেখাচ্ছে। Block Trackers চালু রাখলে এসব ডাটা ট্র্যাক হওয়া থেকে অনেকাংশ বাঁচতে পারবেন।

Social Media, Adult Content & Gambling Site Blocking:

এই ফিচারগুলো কাজে লাগবে বিশেষ করে যদি আপনার ঘরে ছোট ছেলে-মেয়ে থাকে। অনেকের ঘরে এমন থাকে ঘরের বাচ্চাদের জন্য আলাদা একটা ফোন বা ট্যাবলেট থাকে যেটাতে তারা Games খেলে YouTube দেখে ইত্যাদি। তখন দেখা যায় না চাইতেও অনেক খারাপ কন্টেন্ট তাদের সামনে চলে আসতে পারে।

বা আপনি যদি চান ঘরের বাচ্চারা, Facebook, TikTok, Instagram, ইত্যাদি যেন না চালাতে পারে তাহলে এইগুলো চালু করে রাখতে পারেন। এখনকার সময়ে দেখা যায় বাচ্চারা সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে যায় যার ফলে তাদের থেকে মোবাইল নেয়াই যায় না। তাই এসব থেকে বাঁচার জন্য বা আপনি নিজেও যদি চান এডাল্ট সাইট ব্লক করতে তাহলে এটা ব্যবহার করতে পারেন।

উপরের ছবিতে দেখুন আমি Malware Protection, Ad Blocking, Tracker Blocking, Adult Content, Gambling,  ইত্যাদি ব্লকিং চালু করেছি ফলে আমার প্রায় এসব রিলেটেড ৯ লাখের মত ডোমেইন ব্লক হয়েছে। তাহলে বুঝতেই পারছেন অ্যাপটা ভালোই কাজ করে।

তাছাড়া এই অ্যাপসের আরো অনেক ফিচার আছে সবগুলো এখানে উল্লেখ করলাম না। যেমনঃ App Lock, iP Blocking, Block Data/Wifi When Screen is off, Network Speed Monitor, Screen Protection, ইত্যাদি। তবে এগুলোর মাঝে কিছু ফিচার আছে যেগুলো Premium Feature, তাই নিচে আমি Athena App Mod Version দিলাম ট্রাই করে দেখতে পারেন।

Athena

Size: 6MB+


Download Athena Mod APK

যদিও কিছু কিছু Chinese Phone এ Per App Network Blocking এই ফিচারটা Built in থাকে। যেমনঃ Xiaomi. তবুও যাদের ফোনে বিল্ট ইন এই ফিচার নেই তাদের জন্য এই অ্যাপসটা অনেক কাজে লাগবে। তাছাড়া এটাতে যে এক্ট্র ফিচারগুলো আছে সেগুলো অনেক হেল্পফুল।

আজকের মত এখানেই শেষ করছি। অ্যাপটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন।

আরো দেখুনঃ

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
Posh - eCommerce HTML Template
Posh – eCommerce HTML Template Free Download. POSH is a Modern, Clean, and Highly...
By Nettumi 2026-09-17 18:07:51 0 87
Tech
চলে এলো OpenAI Operator! সব কাজ করবে AI Agent আপনি থাকবেন রিল্যাক্স মুডে! | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:48:48 0 73
Nulled
Muzzie v4.6 - Music, Podcast & Radio Streaming Platform Script
Muzzie v4.6 – Music, Podcast & Radio Streaming Platform Script Free Download. Muzzie...
By Nettumi 2026-09-17 18:39:44 0 68
Nulled
Dutch-Bangla Bank & BB for refinancing ICT sector, green building & industries
By Nettumi 2026-09-23 17:28:09 0 65
Nulled
Framey v4.4.1 - Startup & SaaS WordPress Theme
Framey v4.4.1 – Startup & SaaS WordPress Theme Free Download. Framey is a Modern and...
By Nettumi 2026-09-17 18:00:27 0 189
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com