Sponsored

Local ব্যবহার করে কয়েক ক্লিকেই একদম সহজে লোকালহোস্টে ওয়ার্ডপ্রেস সেটআপ! লাইভ লিঙ্ক শেয়ারসহ সবকিছু ফ্রিতে!

0
15

আসসালামু আলাইকুম।

লোকালহোস্ট- মানে কম্পিউটারে লোকালি হোস্ট হবে, কোন ক্লাউড হোস্টিংয়ে না। একটা ওয়েবসাইট পাবলিশ করার জন্য যখন হোস্টিং প্রয়োজন হয়, যদি ওয়ার্ডপ্রেস শেখা বা চর্চার জন্য বা টেস্টিংয়ের প্রয়োজন হয়, তাহলে লোকালহোস্ট ব্যবহার করাটা সুবিধাজনক পদ্ধতি।

তো অনেককাল আগে এইজন্য XAMPP ব্যবহার করতাম। অনেকদিন পর সম্প্রতি আবার লোকালহোস্টে কিছু জিনিস দেখার প্রয়োজন হচ্ছিলো। তো তার মধ্যে XAMPP এর থেকে অনেকগুণ সহজ এবং আরো ইউজফুল একটা টুলের সন্ধান পেয়ে গেলাম- Local।

Local অবশ্য স্পেসিফিকালি ওয়ার্ডপ্রেসের জন্য। XAMPP-এর মত জেনারেল পারপোজ না। তবে XAMPP শুরুতে একটু হলেও শেখার ব্যাপার আছে। সেখানে Local খুবই মডার্ন ও ইনটুইটিভ একটা টুল। ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করা জাস্ট তিন-চার ক্লিকের ব্যাপার। এমনকি লাইভ লিঙ্ক শেয়ারের একটা ফিচার আছে, ক্লায়েন্টকে সরাসরি সাইটটি লাইভ করে দেখাতে পারবেন।

ইন্সটলেশন

ওয়েবসাইট থেকে আপনার অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করে সাধারণ সফটওয়্যারের মত ইন্সটল করে নিতে হবে, কোন জটিলতা নেই। লিনাক্সের জন্য তারা deb (উবুন্টু, মিন্ট প্রভৃতি) ও rpm (ফিডোরা, রেডহ্যাট প্রভৃতি) ফরমেট অফার করে। সাথে উইন্ডোজ ও ম্যাক ওএস সমর্থন তো আছেই। এটা ফ্রি, তবে ডাউনলোডের সময় ইমেইল প্রদান করতে হয় (ভুল ইমেইল দিলেও ডাউনলোড হয় যদিও…)।

ডাউনলোড

নতুন সাইট তৈরি

নতুন একটা সাইট তৈরি করা ঠিক এতটাই সিম্পল-

তারপর Local নিজেই ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন, ডাটাবেজসহ বাদবাকি সেটআপ করে নিবে।

ওয়ার্ডপ্রেস প্রাক্টিস

সাইট তৈরির পর Local থেকে সাইটটি Start বা Stop করতে পারবেন। Open site থেকে সাইটটি দেখতে পারবেন। WP Admin থেকে সাইট তৈরির সময় দেয়া ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ডপ্রেসের এডমিন প্যানেল এক্সেস করতে পারবেন। ভার্সন ম্যানেজমেন্ট সহ আরো ফিচার আছে এখানে।

লাইভ লিঙ্ক

লোকালহোস্ট এমনিতে প্রাক্টিসের জন্য, এটা অনলাইনে লাইভ হবে না, আপনার কম্পিউটারেই শুধু দেখা যাবে। কিন্তু ক্লায়েন্টকে দেখানোর জন্য সাময়িকভাবে লাইভ করার জন্য Live Link একটা অসাধারণ ফিচার আছে। এটার জন্য অবশ্য ফ্রি অ্যাকাউন্ট করে লগইন করে নিতে হবে। Live Link এনাবল করলে একটা লিঙ্ক তৈরি হবে, যেখানে একটা ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে অনলাইনে সাইটটা দেখা যাবে। মূলত আপনার কম্পিউটারই এখানে সার্ভার হিসেবে ব্যবহার হবে, কাজেই কম্পিউটার বন্ধ করে দিলে বা নেট সংযোগ ব্যাঘাত ঘটলে লাইভ থাকবে না। তবে ক্লায়েন্টের ডেমো দেখানোর জন্য এটা গেমচেঞ্জিং।

ঘুরে আসতে পারেন আমার পার্সোনাল ওয়েবসাইট ও পোর্টফোলিও: মুত্তাকীর ডায়েরি

Search
Categories
Read More
Tech
উড়ন্ত যানবাহন | Techtunes | টেকটিউনস
মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার মো. আমিনুল ইসলাম সজীব
By Nettumi 2026-09-26 11:48:18 0 1
Nulled
Grupo Chat v3.15 Nulled - Chat Room & Private Chat PHP Script
Grupo Chat v3.15 Nulled – Chat Room & Private Chat PHP Script Free Download. Grupo...
By Nettumi 2026-09-17 18:13:22 0 24
Hacking Course
AI Developer vs Software Developer – আসল পার্থক্য কী? | স্মার্ট রোবট vs চিন্তাশীল রোবট | ৬ মাসের ফ্রি রোডম্যাপ
আপনি জানেন কি একজন AI Developer একজন Software Developer থেকে ৩ গুণ বেশি বেতন পায়? আর আগামী ৫...
By Nettumi 2026-09-21 05:40:34 0 19
Tech
টুইটার সম্পর্কে মজার কিছু তথ্য জেনে নিন - Banglatech24.com
মাইক্রোব্লগিং সাইট টুইটার বর্তমানে বেশ জনপ্রিয়। ইলন মাস্ক টুইটার কেনার কথা তুলে সাইটটি নিয়ে...
By Nettumi 2026-09-25 10:10:47 0 10
Hacking Course
আইফোন ১৮ প্রো আসছে কবে? ফাঁস হলো ৫টি যুগান্তকারী ফিচার
প্রযুক্তি দুনিয়ায় আবারও আলোচনার কেন্দ্রে অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন। নতুন একটি...
By Nettumi 2026-09-25 09:37:08 0 2
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com