Sponsored

খুব সহজকেই ফ্রেশ এবং আপডেটেড প্রক্সি সংগ্রহ করুন

0
0

খুব সহজকেই ফ্রেশ এবং আপডেটেড প্রক্সি সংগ্রহ করুন

খুব সহজকেই ফ্রেশ এবং আপডেটেড প্রক্সি সংগ্রহ করুন

প্রক্সি কি?

যদিও আসলে আমরা জানি “প্রক্সি কি?” তবুও আসলে আক্ষরিকভাবে প্রক্সি জিনিসটা কি সেটা কিন্তু জানি না!
যদিও আমাদের নিত্যদিনের জীবনে নানান সময়ে নানান প্রয়োজনে “প্রক্সি” শব্দটা ব্যবহার করি – যা আসলে “একজনের স্থানে অন্য আরেকজনের একই কাজ করাকে বোঝায়” তথাপি ইন্টারনেটের ক্ষেত্রে প্রক্সি বলতে মূলত “একই নেটওয়ার্ক প্রটোকলে একটি নির্দিষ্ট পরিচিতির বিপরীতে ভিন্ন একটি পরিচিতর ব্যবহার” বোঝায়।
খুব সহজভাবে বললে আপনার এই মুহূর্তের ইন্টারনেট ব্যবহার করার যে নেটওয়ার্ক পরিচিতি তথা আইপি (ইন্টারনেট প্রটোকল) এড্রেস সেটার পরিবর্তন ঘটিয়ে যদি ভিন্ন আরেকটি পরিচিতি (আইপি তথা ইন্টারনেট প্রটোকল এড্রেস) এর রিপ্লেসমেন্ট করা হয় তাহলে বিষয়টাকে প্রক্সিমাইজেশান / প্রক্সিফিকেশান বলা হবে।

প্রক্সির উপযোগীতা

অনলাইন জগতে এই প্রক্সির বিষয়টা নানান প্রয়োজনে দরকার হয় যেমন
– নিজের আইপি লুকিয়ে এনোনিমাস ইন্টারনেট এক্টিভিটির জন্য।
– যেকোন কান্ট্রি লক ওয়েব এক্সেস করতে ভিন্ন দেশের আইপি তথা প্রক্সি ব্যবহারে ওয়েবসাইট এক্সেস করার জন্য।
– বিভিন্ন অনলাইন সার্ভে করতে উক্ত রিজিওনের পরিচিতি ব্যবহার করে অথেনটিকেশন করা।
– সেইফটি এবং সিকিউরিটি রক্ষা ইত্যাদি।

উপরের সেইফটি এবং সিকিউরিটি ছাড়া আসলে প্রায় সব কয়টি বিষয়’ই খানিক সংগতিপূর্ণ এবং কিঞ্চিৎ আনইথিক্যালও বটে; তথাপি আমরা বিষয়গুলোকে এতোটাই নরমালাইজেশন করে ফেলছি যে আদতে প্রক্সির বিষয়টা খুবই সাধারণ হয়ে গিয়েছে।

যাই হউক প্রক্সির বিষয়ে পুঁথিগত লেকচার রেখে এখন জানা প্রয়োজন যে কিভাবে আমরা প্রক্সি ব্যবহার করতে পারি?

প্রক্সি কানেক্টিভিটি

হয়তো প্রশ্ন শুনে মুচকি হাসি আসবে কেননা আজকাল ইঁচড়েপাকা হতে এলীট সবারই জানা যে VPN (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) কানেকশন করলেই হয়ে গেলো প্রক্সিফিকেশান; তথাপি এমন অনেক ক্ষেত্র আছে সেখানে আমাদের প্রয়োজন হয় একদম RAW ইন্টারনেট প্রটোকল কানেকশন।
এই প্রটোকল সিস্টেমে আমাদের প্রয়োজন হয় IP এড্রেস এবং উক্ত আইপি এড্রেস কানেক্টিভিটি Port নিউমেরিক এড্রেস। অন্যদিকে রিজিওন ওয়াইজ আইপি ডিস্ট্রিবিউশনে দরকার একদম তরতারাজা (ফ্রেশ) ও জীবন্ত (লাইভ) প্রক্সি।

আর এখানে এসেই বাঁধে যতো বিপত্তি:

ট্রাবলশুট 

(১) ফ্রি প্রক্সি প্রায় সময়ই ডেথ তথা নিষ্ক্রিয় থাকে
(২) প্রায় সময়ই সিস্টেম রিস্টার্ট করলে ডাইনামিক আইপি হওয়ার কারনে আপনার কানেক্টিভিটি লস হয়।
(৩) ওভারক্লাউডিং হলে আপনি যদি ডেডিকেটেড কোন কাজ করতে চান যেমন নির্দিষ্ট রিজিওনের সার্ভে ফিলআপ সেক্ষেত্রে সিস্টেম সেটা ডিটেক্ট করে আপনার এক্টিভিটি সাসপেক্টিভ হওয়ায় একাউন্ট সাসপেন্ড ঘটে।
(৪) স্প্যামিং হওয়ায় বেশীরভাগ প্রক্সি ব্লকলিস্টেড হয়ে থাকে।
(৫) স্বাভাবিক’ভাবেই এমন নন ফ্রেশড আইপি এর ডাটা ট্রান্সফার (TCP এবং UDP) তুলনামূলক শ্লথ গতির হয়ে থাকে – ফলে বাফারিং এর মতো বিড়ম্বনা তৈরী হয়।

সলিউশন

তাহলে প্রশ্ন আসে যে এটার সমাধান কি?

অবশ্যই এক্ষেত্রে পেইড প্রক্সি (আসলে এক প্রকার ডেডিকেটেড আইপির আওতায় নিয়ন্ত্রিত রেইঞ্জের প্রটোকল কানেক্টিভিটি) ছাড়া খুব ভালো একটা সলিউশন নেই – তবুও অন্তত পক্ষে বিনামূল্যে ফ্রেশ এবং আপডেটেড প্রক্সি নিয়ে কিছুটা বেশী ইফেক্টিভিটি গেইন করা সম্ভবনা থাকে বৈকি।

ফ্রেশ এন্ড আপডেটেড প্রক্সি

আচ্ছা আমরা শুরুতেই প্রক্সি স্ক্যাবিং এর মাধ্যমে রিয়েল টাইম ফ্রেশ এবং আপডেটেড প্রক্সি কল করতে পারি যাতে সেই সকল আইপি+পোর্ট ইউটিলাইজেশনে সাধারণ প্রক্সির প্রয়োজন মেটানো যায়; এক্ষেত্রে মূলত Node Hunting এর মাধ্যমে যথাসম্ভব আপডেটেড রিয়েল টাইম রিফ্রেশ প্রক্সি ফেইচ করা হয়েছে।
অন্যদিকে যদি আমাদের প্রয়োজন হয় Socks5 প্রক্সি সেক্ষেত্রে রিয়েল টাইম আপডেটেড ফ্রেশ প্রক্সি স্ক্র্যাব করতে পারি – অপরাপর বিনামূল্যেই প্রিমিয়াম টাইপ প্রক্সি অথেন্টিকেশানের জন্য বিভিন্ন প্রক্সি প্রোভাইডার যেমন WebShare, SmartProxy, Proxy-Seller ইত্যাদি এর পোল হতে লিকেজ ডাটা পিউরিফিকেশনে তথ্য ফিল্টার করে গেইন করার চেষ্টা করতে পারি…
প্রক্সি বিষয়ক যাবতীয় ডিটেইলস GitHub রিপোজিটরী এর বেইজডে ProxyGuru হতে রিয়েল টাইম আপডেটেড ফ্রেশ Proxy, Socks5 এবং ফ্রিমিয়াম (প্রিমিয়াম টাইপ) প্রক্সি পেতে পারেন।

ওয়েব আমন্ত্রণ রইলো : PsychoTech
শুভকামনা রইলো, ভালো থাকুন
ভালোবাসাতে রাখুন।

Search
Categories
Read More
Nulled
Smart Slider Pro v3.5.1.36 + Templates Pack
Smart Slider Pro v3.5.1.36 + Templates Pack Free Download. Smart Slider Next Generation visual...
By Nettumi 2026-09-17 18:07:11 0 12
Tech
কন্টাক্টলেস ক্রেডিট কার্ড কি ও এর সুবিধা জানুন - Banglatech24.com
সময়ের সাথে সাথে কন্টাক্টলেস বা স্পর্শবিহীন ক্রেডিট কার্ড বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এই পোস্টে...
By Nettumi 2026-09-25 10:12:48 0 1
Tech
কীবোর্ডেই ফ্রিতে ব্যবহার করুন ChatGPT | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 04:02:36 0 9
Tech
আপনার পিকচারই হবে আপনার কম্পিউটার এর পাসওয়ার্ড | Techtunes | টেকটিউনস
মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার মো. আমিনুল ইসলাম সজীব
By Nettumi 2026-09-26 11:51:21 0 14
Nulled
Wovie v5.1.0 - Movie and TV Series Streaming Platform Script
Wovie v5.1.0 – Movie and TV Series Streaming Platform Nulled PHP Script Free Download....
By Nettumi 2026-09-18 03:26:09 0 21
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com