Sponsored

ReVanced বন্ধের পথে? শক্তিশালী বিকল্প 🔥 ইউটিউব অ্যাপ প্যাচ হবে আরও সহজে

0
63

আমরা অনেকে ইউটিউব অ্যাপের অ্যাডস এর জ্বালা থেকে বাঁচতে ইউটিউবের বিভিন্ন অল্টার্নোটিভ অ্যাপ ব্যবহার করে থাকি। এর মধ্যে উল্লেখযোগ্য একটি অ্যাপ ছিলো ভান্সড। তবে ভান্সড একসময় বন্ধ হয়ে যায়। এর সাক্সেসর হিসেবে আসে রিভান্সড। এবং আমরা অনেকে দীর্ঘদিন এই ReVanced অ্যাপ টি ব্যবহার করে ইউটিউব অ্যাপের এড ফ্রি প্রিমিয়াম সুবিধা গুলো নিয়ে থাকতাম তবে রিসেন্টলি রিভান্সড ম্যানেজারে ইউটিউব অ্যাপের নতুন প্যাচ আসা এক প্রকারের বন্ধই হয়ে গেছে।

ReVanced কি বন্ধ হয়ে গেছে?

নাহ, রিভান্সড কে এখনও ডিসকন্টিনিউ ঘোষনা করা হয় নি। রিভান্সড এখনও চলমান আছে। তবে দুক্ষজনক বিষয় হলো রিভান্সড’এ এখন আর আগের মত ইউটিউব অ্যাপের জন্য নতুন নতুন প্যাচ আসছে নাহ। আর ইউটিউব অ্যাপও যেভাবে দুই দিন পর পর তাদের অ্যাপটি আপডেট করে এতে রিভান্সড এর পক্ষে কিপআপ করাও সম্ভব মনে হচ্ছে না। আবার রিসেন্টলি অ্যানড্রয়েড অথরিটি’র এক আর্টিকেলে পাওয়া তথ্য অনুসারে অনেক রিভান্সড প্রজেক্টএর অনেক ডেভেলপার ও কনট্রিবিউটর প্রজেক্ট থেকে লিভ নিয়েছে। এবং তারা একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। কি সেই প্রজেক্ট?

Morphe

নামটা একটু অদ্ভুদ। তবে এটাই সেই নতুন প্রজেক্ট। বর্তমানে যেখানে নিয়মিত ইউটিউব অ্যাপ এর আপডেট প্যাচ প্রোভাইড করা হচ্ছে। বর্তমান তারিখ Thursday, Jan 8 অনুযায়ী আপনি রিভান্সড অ্যাপে পাচ্ছেন ইউটিউবের 20.14.38 ভার্সন এর প্যাচ। যেটা অনেক অনেক পুরনো একটি আপডেট। অন্য খানে মোর্ফ অ্যাপে পাচ্ছেন ইউটিউব অ্যাপ এর 20.37.48 ভার্সন এর প্যাচ। এই ভার্সনটি লেটেস্ট ইউটিউবের এর অনেক কাছাকাছি পর্যায়ে আছে। এবং ইউটিউবের নতুন ডিজাইনও এতে সাপোর্ট করে যেটা রিভান্সড এর ইউটিউব অ্যাপে নেই। আরেকটা লক্ষকরার মত বিষয় হচ্ছে, আমি দীর্ঘদিনের রিভান্সড অ্যাপ ইউজার, আমি লক্ষ করেছি ইউটিউব প্যাচ করা অ্যাপ গুলো যত পুরনো হয়ে যায় ওতে ভিডিও স্ট্রিমিং করা অনেক কঠিন হয়ে যায়। ভিডিও লোড হয় না আরো অনেক সমস্যা।

Morphe Manager

এটা রিভান্সড অ্যাপ এর মতো একটি প্যাচ প্রভাইডার অ্যাপ। এখানে আপনাকে নির্দিষ্ট অ্যাপকে প্যাচ করেই ব্যবহার করতে হবে। মোর্ফ সম্পুর্ন ফ্রি এবং ওপেন সোর্স অ্যাপ। এটা আপনি অফিশিয়াল সাইট থেকে কিংবা অফিশিয়াল গিটহাব ডিপোজিটরি থেকে ডাউনলোড করতে পারবেন। একবার ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন। এবার চলুন প্রসেস সম্পর্কে আলোচনা করা যাক…

প্যাচ করার নিয়ম

অ্যাপটি ওপেন করুন। এবার স্ক্রিনশট এর মত এই দুইটা অ্যাপ পেয়ে যাবেন। যেহেতু আপনি ইউটিউব মড করবেন তাই ইউটিউবে ক্লিক করুন। এবার তারা আপনাকে বলবে ইউটিউবের নির্দিষ্ট ভার্সন টি ডাউনলোড করতে তো ডাউনলোড বাটনে ক্লিক করলে এপিকেমিরোর এর সাইট ওপেন হবে এবং আপনি ভার্সন টি ডাউনলোড করবেন।

এবার ডাউনলোড হয়ে গেলে Open apk file I downloaded ক্লিক করুন অথবা হোমে ফেরত চলে গেলে ইউটিউবে ক্লিক করে Yes, I have it বাটনো ক্লিক করুন। এবং ফাইল ম্যানেজার থেকে ডাউনলোড করা ইউটিউবের এপিকে ফাইলটি সিলেক্ট করুন।

প্যাচ শুরু হয়ে যাবে। প্যাচ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ডিভাইসের ক্ষমতা ভেদে ২-৩ মিনিট কম-বেশি লাগতে পারে। প্যাচ হয়ে গেলে ইন্সটল করুন। মোর্ফ ম্যানেজার থেকে প্যাচ করা তুলনামুলক অনেক সহজ সেটা বুঝতেই পারছেন।

অ্যাপ ওপেন করার পরে যদি আপনার আগে থেকে MicroG install করা থাকে তবে তো হয়েই গেল। আর যদি না থাকে তবে microG এর রিভান্সড ফর্ক লাইটওয়েট ভার্সনটি ডাউনলোড করে ইন্সটল করুন এবং গুগল অ্যাকাউন্ট লগইন করে ব্যবহার করতে পাবেন।

কোন পার্থক্য?

নাহ, মোর্ফ এর প্যাচ এর সাথে রিভান্সড প্যাচ তেমন কোন পার্তক্য নেই। শুধু আপডেটেড ভার্সন পাচ্ছেন মোর্ফ ম্যানেজার অ্যাপে। তাছাড়া তেমন কোন তফাৎ নেই। সেম এড ফ্রি, ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক, স্পন্সর ব্লক সবই পেয়ে যাবেন। এবং Settings > Miscellaneous > Import Export থেকে পুরনো অ্যাপের সেটিংস নিয়ে ইমপোর্ট করতে পারবেন আলাদা করে নতুন সেটিংস আর করতে হবে না।

শেষ কথা

রিভান্সড মোর্ফ ভাই ভাই। দুইটা অ্যাপই একই মেকানিজমে কাজ করে। তবে রিসেন্টলি ইউটিউব অ্যাপের জন্য নতুন করে প্যাচ আসছে না রিভান্সড থেকে তাই মোর্ফ অ্যাপ হতে পারে বিকল্প সলুশন। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
প্রফেশনালদের মত তৈরী করুন মোবাইল ফোনের থিম | Techtunes | টেকটিউনস
বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি যুদ্ধ যাতে নিহত হয়েছিল লক্ষ লক্ষ লোক Exclusively @ সাবটাইটেল...
By Nettumi 2026-09-22 14:57:04 0 150
Tech
যথাযথ হাত ধোয়া নিশ্চিত করতে এআই মনিটর | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:43:50 0 346
Nulled
Offline Credit Card Payment Method WooCommerce Plugin v1.3
Offline Credit Card Payment Method WooCommerce Plugin v1.3 Free Download. WooCommerce Offline...
By Nettumi 2026-09-18 03:22:22 0 86
Hacking Course
বিনামূল্যে ছবিসহ ফেসবুক ব্যবহারের সুবিধা এলো রবি ও এয়ারটেলে - Banglatech24.com
বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের জন্য দারুণ এক খবর নিয়ে এসেছে রবি ও এয়ারটেল। এখন থেকে ডাটা...
By Nettumi 2026-09-25 09:38:41 0 55
Nulled
WorkTick v1.3.0 - HRM & Project Management PHP Script
WorkTick v1.3.0 – HRM & Project Management PHP Script Free Download. WorkTick is your...
By Nettumi 2026-09-18 03:21:56 0 156
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com