Sponsored

Betting হ্যাকিং টেকনিক অনুসন্ধান

0
66

বেটিং হ্যাকিং টেকনিক!

নাহ, শুরুতেই বলে রাখছি আমার লেখাটি কখনোই আপনাকে জুয়া তথা বেটিং এ উৎসাহিত করবে না – বরং আপনাকে এই জুয়ার মাঝে ঘটে চলা এক অদৃশ্য হ্যাকিং সম্পর্কে জানাবে – যা জুয়ার চেয়েও বড্ড ভয়ংকর এবং একইসাথে দারূণ রোমাঞ্চকর বটে [এটি TrickBD এর সকল পাঠক এবং মডারেটর প্যানেলের জন্য – যাতে বিষয়টির ক্ল্যারিফিকেশান হয়; একইসাথে এটি ক্লিকবেইট টাইটেল নয় বরং আক্ষরিকভাবে প্রচলিত বেটিং সাইট হ্যাকিং বিষয়ক মূল বিষয়টি এক্সপ্লোরেশান প্রয়াস]।

চলুন শুরু হতে শুরু করা যাক…

আমরা প্রায় নিশ্চয়ই দেখে থাকি অমুক বেটিং সাইটের তমুক হ্যাক করে টাকা ইনকাম করার নানান বিজ্ঞাপন (ইভেন TrickBD এর কমেন্ট সেকশনেও তো এমন স্প্যামিং কমেন্ট প্রায়শ দেখা যায়); তবে সেখানে ছোট্ট কিছু শর্ত থাকে যেমন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া অথবা রেফারে নতুন একাউন্ট খোলা কিংবা ডিপোজিট নেওয়া বা সামান্য কিছু অর্থের বিনিময়ে সিগন্যাল কেনা এই আরকি…

তো কথা হচ্ছে যে “এই সমান্যতম যদি সহজ শর্ত থাকে তাহলে কত্তো কঠিন বেটিং সাইট হ্যাকিং এর মাধ্যমে কেন তারা নিজেরাই অর্থ উপার্জন করছেন না?”।

যদিও এটা খুবই সাধারণ একটি বিষয় তবুও যখন জুয়ার ফেনোমেনা মাথায় কাজ করে তখন জয়ের আশা আর টাকার নেশায় সহজ লজিকও মাথাতে ঠিক ধরে না – একটি ভ্রমের মতোই আসক্তি কাজ করে।
তবুও একটা কথা থাকে যে ঐ যারা নানান তকমাতে “হ্যাক ফাইল” বিক্রি করেন (ওয়েব এপ্লিকেশন / এনড্রোয়েড এপ্লিকেশন / টেলিগ্রাম বট – মিনি এপ ইত্যাদি); আসলেই কি ঐসব হ্যাকিং কাজ করে?

আপাতভাবে উত্তর হলো “হ্যা” কাজ করে – তবে সেটার পেছনে অন্য এক হ্যাকিং কাজ করে; আমরা সেটাই এক্সপ্লোর করার চেষ্টা করবো।

এক্সপ্লোরেশান

সাধারণ যারা এমন হ্যাকিং এর কথা বলে থাকেন তারা প্রয়াশ তাদের রেফারে নতুন একাউন্ট খুলতে বলেন (হাইলাইট : এই রেফারে হতেই তাদের ইনকাম হয়ে থাকে) – তো নতুন একাউন্টে স্বাভাবিকভাবে বেটিং এর মতো বেটিং সাইটগুলো প্রথমিক কিছু উইনিং দিয়ে থাকে যেন ইউজার আরও অধিক ইনফ্লিক্ট হতে পারে। সহজভাবে বললে নতুন ইউজার একাউন্টে বিভিন্ন শ্লট গেইমে লগারিদম অনুসারেই বেটিং পার্টনার গেইম অথোরাইজেশন উইনিং দেয় যেন সকলে প্রথমে যেমনটাই হউক “উইন” দিবে যেন পরবর্তীতে বড় এমাউন্ট স্টকে লস করানো যায়।
এই বিষয়টা হলো MonKeyGame আরকি – যেমন বানর’কে একটি কলার লোভ দেখিয়ে বাকিসব কলার সন্ধান লাভ করে সেটা লুটে নেওয়া।
MonKeyGame গেইম এনালাইসিস করলে দেখতে পাবেন এখানে যেকোন এমাউন্টে আপনি Red/Green যেটাই চুজ করেন সেটাই আপমাকে দ্বিগুণ লাভ দিবে। পরবর্তীতে আপনি যেটাই চুজ করবেন সেটাই Loss করাবে।
এটা খুব সাধারান জাভাস্ক্রিপ্ট লজিক – তথাপি লগারিদমে এমনই লজিক ব্যবহার করা হয় যা কিনা হিউম্যান সাইকোলজির সূক্ষাতিসূক্ষ বিষয়গুলো নোট করে তৈরী করা হয় – সবার আগে আপনার ভেতরে টাকা প্রাপ্তির ফলে একটা স্যাটিসফেকশান কাজ করাবে; সেটিই আপনার মাঝে “লোভ” তৈরী করাবে এবং মস্তিষ্কে বারবার বারংবার “রিওয়ার্ড ট্রিগারিং” করিয়ে একটি অভাবনীয় কৌতূহলে আসক্তি তৈরী করাবে।
সুতরাং এই গেইমের শেষ তখনই – যতোক্ষন না অবধি আপনাকে আপনি নিজেই নিঃশেষ করছেন!

যাই হউক মূল প্রসঙ্গে আসা যাক যেখানে ঐসব হ্যাকার’রা কিভাবে উইনিং নিশ্চিত করার নিশ্চয়তা দেয় সেটার ডিটেইলস এক্সপ্লোর করতে হবে…

ফ্যাক্ট এনালাইসিস

নতুন একাউন্ট

ইতিপূর্বেই বলা হয়েছে রেফার এর বিনিময়ে তারা যেমনটা বলে – তাতে স্বাভাবিকভাবেই নতুন একাউন্টে শ্লটে প্রায় প্রাথমিক ছোট অংকের উইনিং দিয়ে থাকে [রেইঞ্জ Win – Win – Los / Los – Win – Win এমন হয়; যা ক্যালকুলেটিভলি কমবেশী এক তৃতীয়াংশ পরিমান বেশী উইনিং সম্ভবানা লগারিদম বেইজ থাকে]।

Apple Money Hack

Fortune Apple হলো এমন একটি গেইম যাতে ভাগ্যের ওপর কোন একটি আপেল সিলেক্ট করলে তা আপনার বেটিং স্টক’কে মাল্টিপ্লাই করবে; আদতে মূল বিষয় হলো – আপনি প্রথম RAW তে যে আপেলটিই সবচেয়ে বেশী সিলেক্ট করতে পারেন [এজ কর্নার] সেটিতেই উইনিং দেখাবে।
এখন যেহেতু এটা পূর্ব হতেই প্রথমিকভাবে মোটামুটি এনসিউর তাই প্রেডিকশন সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশী; তাতে লগারিদম ওয়াইজ প্রতি ৫ বারে অন্ততপক্ষে শুরুর দিকে ১ বার উইনিং থাকেই।
সুতরাং এভাবেই তারা বোঝায় যে আসলেই আপনার আপনার ভাগ্য সত্যিই টাকার আপেল জুটেছে!

ক্যাপচার:-

Apple Game - বেটিং Hacking

Apple of Fortune Hack

এখানেও প্রায় সেইম বিষয়টি দেখতে পাবেন যে প্রথম সারির আপেল’টির মুভমেন্ট কিন্তু অন্য সবার তুলনায় বেশ স্লথ তথা মন্থরগতিতে থাকে – তাই কোনবার আপনি যদি একটি সিলেক্ট করলে Loss হউন তাহলে দ্বিতীয়বার সেটাই সিলেক্ট করবেন যাতে প্রথমবার আপেল ছিলো (এটলিস্ট এমনভাবে হিউম্যান সাইকোলজি আমাদের ম্যানিউপুলেট করে নুব অবস্থায়) তাতে আপনি উইনিং হবেন সত্য – যে উইনিং নিশ্চিত আপনাকে Loss করাবেই!

ক্যাপচার:-

Apple Fortune Game - বেটিং Hacking

Crash Hack

এটি বেটিং প্লাটফর্মের এক অনন্য গেইম যাতে একটি Aviator নির্দিষ্ট সীমাতে গিয়ে ক্র্যাশ করে; এখন সিংহভাগ সময়ে তাতে টোটাল বেট করা এমাউন্টের ওপর ডিপেন্ড করে মোট ডেস্টিনেটেড পয়েন্ট এভারেইজ করে সেটার নিচে হবে এমনভাবে ক্র্যাশ করানো হয়। উদাহরণস্বরূপ ধরা যাক টোটাল 100 টি বেটে 1000 USDT তে সকলের গড় ডেস্টিনেটেড পয়েন্ট হলো 1.78 তাহলে অবশ্যই এভিয়েটর ক্র্যাশ করাবে <1.78 এর নিচে এবং তাতে খুব অল্প কয়জন যদিও সেকেন্ডের বিপরীতে বেশ ভালো এমাউন্ট মাল্টিপ্লাইড করবে – তথাপি <40% অর্থাৎ 60%+ অবশ্যই তারা নিজেরাই অবশিষ্ট সকলের এমাউন্ট ক্র্যাশ করিয়ে লাভবান হবে। আর যখন এই টোটাল ক্যালকুলেশনে সিস্টেম নিজের বেনিফিট গেইন পাবে না তখন লগারিদম সেটআপ এমনভাবে থাকে যেন শুরুতেই এভিয়েটর ক্র্যাশ করবে – যেন সিস্টেম বেনিফিট নিশ্চিত হয়।
এখন হ্যাক ফাইলের বিষয়টা হলো খুব মজাদার – এটি সবসময়ই এমন Low সিগন্যাল দিবে যেন কোন একবার অন্তত আপনি জিততে পারেন (যেহেতু সিস্টেম উইনিং নিজেই ব্যালেন্সিভ কন্ডিশনে বেনিফিট গেইন করাতে অন্যদিকে যতোক্ষণে আপনি এটা ক্ল্যারিফাই করতে পারবেন ততোক্ষণে সিস্টেম আপনাকে ওয়ার্নিং দিয়ে দিবে যে “আজকের হ্যাক লিমিট শেষ” সুতরাং আপনার চোখের দেখাতেই আপাত উইনিং হ্যাক হচ্ছে – যা আপনি নিজেই নিজেকে সিস্টেমের কাছে হ্যাক হওয়াচ্ছেন আরকি!

ক্যাপচার:-

Crash Aviator - বেটিং Hacking

Aviator - বেটিং Hacking

Aviator - বেটিং Hacking

Cash Hack

এখানে Cash Hack এক মজার এবং দারুন জিনিস করে – আপনাকে যদি সর্বদাই আমাকে একদম একিউরেট পয়েন্টে উইন দেখাতে হয় তাহলে আমাকে One Step Back করতে হবে। অর্থাৎ সহজভাবে আপনাকে আমি সেটাই Real Time দেখাবো যা লাইভ’লি পূর্বের রেজাল্ট শো করাবে; এক্ষেত্রে টাইম ল্যাপস এতোটাই কম হয় যে সেটির পার্থক্য বোঝার সক্ষমতা থাকে না; আর ছোট্ট কিন্তু দারুন এই কাজটা করা হলো Signal Running এর সময়টুকুর গ্যাপে – ফলে আপনি নিশ্চিত দেখছেন সবসময়ই উইনিং তথায় এখানে কেবলি আপনার বিলিফ’টাকে হ্যাক করা হচ্ছে মাত্র!

ক্যাপচার:-

Cash - বেটিং Hacking

Goal Hack

একটি অনন্য স্লট গেইম হলো আপনাকে প্রেডিক্ট করতে হবে ফুটবলে Goal অথবা No Goal – যেখানে আপনার অনুমানের ওপর বেইজ করে বেট ধরা এমাউন্ট বেইজ করে ১০ বারের মাঝে এটলিস্ট >৪ বার সম্ভাবনা থাকে যে আপনি জিতবেন।
কিভাবে এমন কথা বললাম?
ইটস ওকে, আপনি কয়েনের হেড/টেল সিলেক্ট করুন এবং সেটাকে উপরে উঠিয়ে রোটেড করুন তাহলে হেড/টেল পড়ার প্রতিবার সম্ভাবনা কতো হয়?
অবশ্যই 50/50% – তাহলে গড়ে ১০ বারেও সেটার ফলাফল ততোই থাকে শুধু প্রেডিকশন ৫০% এর কমে নিশ্চিত মিলে যাওয়ার নিশ্চয়তা পাওয়া যায়!
এটাই Goal Hack তে কাজ করে!

ক্যাপচার:-

Thimbles Game Hack

এটিও উপরের মতোই সংখ্যার অনিশ্চয়তার সূত্র’কে কাজে লাগিয়ে সেটার পসিবিলিটির ওপর বেইজ করে কাজ করে – সুতরাং আপনাকে দেখানো হবে উইনিং তথাপি আদৌ সেটা আপনাকে নিঃশেষ করার এক হাতছানি মাত্র

ক্যাপচার:-

কনক্লুশন

এই সকল বিষয়গুলোর এক্সিকিউশন GithHub রিপোতে দেওয়া হলো (ওপেন সোর্স) 1xplorer যাতে আপনি সহজেই এনলাইসিস করতে পারেন।

মূলত এতোসব টাটকা স্ক্রিনশট আর টাকার গন্ধে মোহগ্রস্ত হয়ে আপনি আপনার নিজেকেই এমনভাবে উপস্থাপন করছেন যেন “আসো…আমাকে হ্যাক করো”!
হ্যাকিং একটি প্যাশান যেখানে এটির মূল উৎপত্তিস্থল হলো আমাদের “ব্রেইন” যেটাকে আপনি কতোটা সহজে কতো কঠিন ক্যালকুলেশান বাইপাস করতে রিভার্স থিংকিং করতে পারেন – এটাই আপনার হ্যাকিং স্কিল!

আর হ্যা, সত্যি সত্যিই যদি আপনি এমন বেটিং-তে জয়ী হতে চান তাহলে সবার আগে (১) আপনাকে হিউম্যান সাইকোলজি বুঝতে হবে (২) বিভিন্ন লগারিদমে কিভাবে সেই হিউম্যান সাইকোলজি কেমন করে ইউটিলাইজেশান হয় সেটা রিয়েলাইজ করতে হবে (৩) সেই রিয়েলাইজেশানের বেইজে উক্ত লগারিদমের লাইভ রুলসের ব্রেকিং পয়েন্ট তথা Vulnerability খুঁজতে হবে (৪) উক্ত Vulnerabilities কিভাবে ম্যাথমেটিক্যালি ইউটিলাইজ করা যায় সেটার সূত্র তৈরী করতে হবে।

এই যে এত্তোকিছু করবেন তাতে আপনার ব্রেইন ততোদিনে এতোটা ফাইন টিউন হয়েই যাবে যে “জুয়া খেলে যতোটা সময়ে অনিশ্চয়তায় আপনার অর্থ এবং স্ট্যামিনা নষ্ট করছেন – তার অল্প একটুখানি ব্যবহার করতে পারলেই এমনিতেই হিউজ পরিমানে টাকা ইনকাম করতেই পারেন”; তথাপি বসে বসে টাকা ইনকাম হওয়ার নাম যেমন ফ্রিল্যান্সিং নয় তেমনি ভাগ্যের ওপর ভর করেও বড়লোক হওয়া যায় না!
Game কে এনজয়মেন্টের স্থানে রাখুন – আপনার প্যাশান’কে প্রাফোশনে কনভার্ট করুন!

শুভকামনা ও ভালোবাসা রইলো।

ওয়েব আমন্ত্রণ রইলো : PsychoTech

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Job
BKKB Job Circular 2026 প্রকাশ | ৫৬ পদে চাকরির সুযোগ
3.7/5 - (4 votes)☰ মোট পদের ক্যাটাগরি১১টি👥 মোট শূন্যপদ৫৬ জন আবেদনের শেষ দিন ২০ জুলাই ২০২৬ ইং,...
By Nettumi 2026-09-24 18:43:11 0 60
Nulled
Flutter Offline eBook App v2.0.0 - Source Code Free
Flutter Offline eBook App v2.0.0 – Source Code Free Download. Flutter offline eBook app...
By Nettumi 2026-09-18 03:41:59 0 43
Nulled
Top 10 Software Development Companies in Miami
Updated:...
By Nettumi 2026-09-21 04:44:49 0 79
Nulled
পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DGJUTE Job Circular 2026
2.5/5 - (4 votes)পাট অধিদপ্তর (DGJUTE) কর্তৃপক্ষ হতে পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬...
By Nettumi 2026-09-18 09:28:00 0 621
Status
Best Short Caption: Best short captions for your Facebook profile
Spread the love Introduction: Best short caption makes an image or post interesting. It should...
By Nettumi 2026-10-03 03:36:44 0 2K
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com