Sponsored

$10 মূল্যের Laravel supported টেলিগ্রাম মিনি অ্যাপস এর স্ক্রিপ্ট নিন সম্পূর্ণ ফ্রি

0
148

আসসালামু আলাইকুম

প্রিয় Trickbd মেম্বার ও ভিজিটরস। আজকে আপনাদের সাথে একটা প্রিমিয়াম স্ক্রিপ্ট (Premium Script) শেয়ার করব। যেটা দিয়ে আপনি TMA (Telegram Mini Apps) তৈরি ও মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন।

আশা করি TMA মনিটাইজেশন সম্পর্কে আগে থেকেই জানেন। তারপরও ছোট্ট করে বলি –


🤔 TMA মনিটাইজেশন কি?

সহজ কথায়, TMA Monetization হলো আপনার তৈরি টেলিগ্রাম মিনি অ্যাপ থেকে টাকা ইনকাম করার সিস্টেম। মূলত দুইভাবে এটা করা যায়:

  • Ads বা বিজ্ঞাপন দেখিয়ে।
  • Stars দিয়ে কেনাবেচা করে।

এখানে অ্যাপের ভেতর ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করাই হচ্ছে আমাদের এই মিনি এপ-এর কাজ। অর্থাৎ আপনি এই মিনি এপ্সে বিজ্ঞাপন বসিয়ে ইনকাম করতে পারবেন।

বিঃদ্রঃ এই মিনি এপ এর স্ক্রিপ্টে Adexora নেটওয়ার্ক এর এড শো করার ফাংশন ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে welcome.blade.php থেকে পরিবর্তন করে অন্য নেটওয়ার্ক এর ফাংশন রিপ্লেস করতে পারেন।


🔥 আমাদের মিনি এপের ফিচার সমূহ

প্রথমত এটা একটা Laravel supported script। এটা দিয়ে মিনি এপ তৈরি করতে অবশ্যই আপনার ডোমেইন ও হোস্টিং এর প্রয়োজন আছে। তারপর এটা আপনার সেটআপ করা জানতে হবে। এই পোস্টে ডিটেইল বলতে পারবো না যে কিভাবে সেটআপ করবেন, এই পোস্ট শুধু স্ক্রিপ্ট শেয়ার করার জন্য।

অবশ্য আগ্রহী হলে টেলিগ্রামে নক দিলে একটা ভিডিও তৈরি করে দিবো। আশা করি বুঝতে পেরেছেন।

তো এই মিনি এপ্সে অনেকগুলো ফিচার থাকছে। প্রথমত এই মিনি এপ্সে এডমিন প্যানেল সহ মোট ৫ টি ইউজার পেজ থাকবে।

👤 ইউজার প্যানেল ফিচার

  • হোম পেজ: আজকের টোটাল টাস্ক, কমপ্লিট করা টাস্ক ও বাকি টাস্কের সংখ্যা শো হবে। নিচে প্রোগ্রেস বার ও কাজ শুরুর (Start Task) বাটন থাকবে।
  • প্রোফাইল পেজ: ইউজারের নাম, ইউজারনেম, ওয়ালেট ব্যালেন্স এবং সর্বমোট আয় (Total Earnings) দেখা যাবে।
  • উইথড্র পেজ: পেমেন্ট মেথড সিলেক্ট, টাকার পরিমাণ (Amount) এবং ওয়ালেট অ্যাড্রেস দেওয়ার ইনপুট বক্স ও সাবমিট বাটন থাকবে।
  • ফলো পেজ: ইউটিউব, ফেসবুক ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য ৩টি বাটন থাকবে এবং লিংক গুলো এডমিন প্যানেল থেকে ডায়নামিক ভাবে দেয়া যাবে।
  • টপ ইউজার পেজ: সেরা আর্নার বা লিডারবোর্ড লোড হবে (কাজ করছে না, আপডেট ভার্সনে থাকবে)।

⚙️ এডমিন প্যানেল ফিচার

প্রথমত একটা সিকিউর লগইন সিস্টেম থাকবে (এডমিন পাসওয়ার্ড SQL ফাইলে সেটআপ করতে হবে)।

  • ওভারভিউ: লগইন করলেই মোট ইউজার সংখ্যা (Total Users), মোট কতবার উইথড্র হয়েছে এবং কয়টি পেমেন্ট মেথড চালু আছে তা কার্ড আকারে দেখা যাবে।
  • মেনু: ড্যাশবোর্ড, ইউজার লিস্ট, উইথড্র রিকোয়েস্ট, উইথড্র মেথড এবং সেটিংস—সবকিছুর জন্য সাইডবারে আলাদা মেনু আছে।

উপার্জন ও লিমিট কন্ট্রোল (Settings):

  • রিওয়ার্ড সেটআপ: প্রতিটা অ্যাড দেখলে ইউজার কত টাকা পাবে (Ads Reward) তা এখান থেকে সেট করা যাবে (যেমন: ১ টাকা)।
  • কাজের লিমিট: একজন ইউজার দিনে সর্বোচ্চ কয়টা অ্যাড দেখতে পারবে (Daily Ads Limit) তা ঠিক করে দেওয়া যাবে।
  • অ্যাড আইডি: Adexora নেটওয়ার্কের ID বসানোর ইনপুট বক্স আছে।
  • কারেন্সি: অ্যাপের কারেন্সি (যেমন: BDT) সেট করার অপশন আছে।

সোশ্যাল মিডিয়া ও অন্যান্য:

  • লিংক ম্যানেজমেন্ট: অ্যাপের ‘Follow’ পেজে দেখানোর জন্য ইউটিউব, ফেসবুক ও টেলিগ্রাম লিংক এডমিন প্যানেল থেকেই বসানো বা পরিবর্তন করা যাবে।
  • অ্যাকশন: সেটিংস সেভ করার জন্য ‘Update Settings’ বাটন এবং প্যানেল থেকে বের হওয়ার জন্য ‘Logout’ বাটন আছে।


👀 লাইভ ডেমো দেখুন

সরাসরি ডেমো দেখতে আমাদের এই লিঙ্ক থেকে বটটি ওপেন করতে পারেন:

বট লিংক: @EMUbd_bot


🚀 কিভাবে বট লাইভ করবেন (শর্টকাট গাইড)

  1. সি-প্যানেলে স্ক্রিপ্ট আপলোড ও Extract করুন।
  2. ডাটাবেস তৈরি, SQL ফাইল আপলোড ও এডমিন পাসওয়ার্ড সেট করুন।
  3. .env ফাইল এডিট করে ডাটাবেস সংযোগ দিন ও User controller.php তে ওয়েব লিংক বসান।
  4. এড নেটওয়ার্কে একাউন্ট তৈরি করুন ও জোন আইডি (Zone ID) তৈরি করুন।
  5. এডমিন প্যানেলে জোন আইডি বসানো সহ যাবতীয় কাজ সম্পন্ন করুন।

ব্যাস! তাহলেই আপনার মিনি এপ ইনকাম করার জন্য প্রস্তুত। ✅


💰 ইনকাম কেমন হবে?

TMA থেকে আয় করতে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন ইউজার। যত বেশি ইউজার তত বেশি আয়। এখানে কাজ করে এইরকম অনেক নেটওয়ার্ক আছে যেহেতু এটা ভাইরাল। যেমন:

  • Monetag
  • Adsgram
  • Gigapub
  • Adexora
  • Adexium ইত্যাদি।

এটা মূলত CPM এর উপর কাজ করে। এভারেজ সিপিএম $1 এর আশে পাশে থাকে।

তো যাদের ইচ্ছা TMA থেকে আয় করবেন অবশ্যই বিস্তারিত জেনে নিবেন কারন এখানে ইনভেস্ট করার প্রয়োজন আছে। আর একবার প্রজেক্ট ভাইরাল হলে তো কথাই নাই!


📥 ডাউনলোড ও জয়েন লিংক

পুরো স্ক্রিপ্ট আমি সেল করতাম এবং সেটা দিয়ে মিনি এপ তৈরি করেও সেল করতাম। কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের সাথে বিনামূল্যে শেয়ার করলাম শুধু আপনাদের টেলিগ্রাম সাপোর্ট পাওয়ার জন্য।

তাই অবশ্যই আমার ছোট্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। ইনশাআল্লাহ আপনারাও সাপোর্ট পাবেন। তাছাড়া আমাদের চ্যানেলে প্রতিদিন ফ্রি ইনকাম অফার শেয়ার করা হয়।

 

 

ভিজিট করুন: Md Mahabub Alam 

আল্লাহ হাফেজ।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
Shipping Master v1.0 - Shipping & Logistic Management System PHP Script
Shipping Master v1.0 – Shipping & Logistic Management System PHP Script Free...
By Nettumi 2026-09-18 03:53:19 0 52
Nulled
ট্রাভেল পিলো ক্লান্তিহীন ভ্রমণের সহজ সমাধান! | Techtunes | টেকটিউনস
তৈরী করুন উইন্ডোজের লাইভ সিডি এস এম মেহেদী আকরাম
By Nettumi 2026-09-25 03:18:58 0 73
Nulled
iFood v1.1 - Multi Restaurant Merchant Hosting Site SAAS Script
iFood v1.1 – Multi Restaurant Merchant Hosting Site SAAS Script Free Download. iFood is a...
By Nettumi 2026-09-18 03:58:15 0 105
Tech
স্বাধীনতার সাজে সেরা কয়েকটি টি-শার্ট | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:43:53 0 90
Nulled
How To Build A Chatbot: End-to-End Guide | Intellectsoft
Updated:...
By Nettumi 2026-09-21 04:45:19 0 92
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com