Sponsored

ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন, বাস্তব অভিজ্ঞতা ও কার্যকরী টিপস

0
53

ফেসবুক এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং অনেকের জন্য আয়ের অন্যতম বড় প্ল্যাটফর্ম। কনটেন্ট ক্রিয়েটররা ভিডিও, ছবি বা টেক্সট পোস্টের মাধ্যমে বিশাল দর্শকশ্রেণী তৈরি করছেন এবং সেই দর্শকশ্রেণী থেকেই আসছে মনিটাইজেশনের সুযোগ।

 

তবে মনিটাইজেশন নিয়ে অনেক ভুল ধারণা আছে। কেউ মনে করেন বুস্ট করলে মনিটাইজেশন পাওয়া যায় না, আবার কেউ ভাবেন শুধু ফলোয়ার থাকলেই আয় শুরু হবে। আসলে বিষয়টা এমন নয়। 

আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু বিষয় পরিষ্কার করতে চাই

১. ফলোয়ার ও ভিউ নিয়ে ভুল ধারণা
অনেকে মনে করেন বুস্ট করলে বা পেইড প্রমোশন দিলে ফেসবুক মনিটাইজেশন দেয় না। এটা সম্পূর্ণ ভুল। আমি নিজে বুস্ট করে ভিউ নিয়েছি, পেজ লাইক নিয়েছি তবুও মনিটাইজেশন পেয়েছি। তাই ভয় পাওয়ার কিছু নেই। তবে পেজে কোনো ধরনের প্যানেল ফলোয়ার নেবেন না, কারণ এগুলো কৃত্রিমভাবে সংখ্যা বাড়ায় কিন্তু আসল #এনগেজমেন্ট আনে না।

 

২. ভিডিওর মান ও অর্গানিক কনটেন্ট
ভিডিও আপলোড করার সময় অবশ্যই অর্গানিক কনটেন্ট দিতে হবে। মানে, ভিডিও ও অডিওর কোয়ালিটি ভালো হতে হবে। এলোমেলোভাবে বানানো বা নিম্নমানের ভিডিও দিলে দর্শক ধরে রাখা যায় না। মনে রাখবেন, দর্শকই আপনার রিচ বাড়াবে এবং মনিটাইজেশনের আসল শক্তি দেবে।

৩. হ্যাশট্যাগ ব্যবহারের নিয়ম
হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে সীমিতভাবে। ২–৩ টির বেশি হ্যাশট্যাগ ব্যবহার করলে পোস্ট স্প্যামি মনে হতে পারে। সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করলে পোস্ট সহজে পৌঁছাবে টার্গেট দর্শকের কাছে।

৪. ছবি ও টেক্সট পোস্টের গুরুত্ব
শুধু ভিডিও নয়, ছবি ও টেক্সট পোস্টও ভাইরাল হতে পারে। আমি নিজে দুটি পোস্ট দিয়েছিলাম যেখানে সুন্দর ছবি ও আকর্ষণীয় টেক্সট ছিল সেগুলো ভাইরাল হয়ে ৮০০k+ রিচ পেয়েছে। তাই শুধু ভিডিওতে সীমাবদ্ধ থাকবেন না। ছবি পোস্টও আপনার পেজের #রিচ বাড়াতে সাহায্য করবে।

৫. রিচই আসল শক্তি
মনিটাইজেশন পেতে হলে পেজের রিচ বাড়াতে হবে। নিজের আইডি থেকে শেয়ার, লাইক বা কমেন্ট করে রিচ বাড়ানোর চেষ্টা করবেন না। বরং দর্শকদের স্বাভাবিক এনগেজমেন্টই আসল। মনে রাখবেন, ভিডিও বা পোস্ট ভাইরাল না হলে মনিটাইজেশনের কোনো মূল্য নেই।

৬. মনিটাইজেশন মানেই সফলতা নয়
অনেকে মনে করেন মনিটাইজেশন পেলেই আয় শুরু হবে। কিন্তু আসল সত্য হলো #মনিটাইজেশন শুধু একটি সুযোগ। যদি আপনার কনটেন্ট ভাইরাল না হয়, রিচ না বাড়ে, তাহলে আয়ও হবে না। তাই মনিটাইজেশন পাওয়ার পরেও নিয়মিত মানসম্মত কনটেন্ট তৈরি করতে হবে।

আমার ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন কোন পোস্টগুলো ভাইরাল হয়েছে বা আমি কীভাবে কী পোস্টগুলো করে থাকি Isenra ই-সেন-রা 

যদি কোনো প্রশ্ন থাকে, ইনবক্সে মেসেজ দিন বা কমেন্ট করুন।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Tech
শাওমি ফোনের কিছু সমস্যা ও সেগুলো সমাধানের উপায়
শাওমি’র কাস্টম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, মিইউআই বেশ জনপ্রিয় এর অসাধারণ ফিচারের জন্য।...
By Nettumi 2026-09-25 10:11:06 0 59
Tech
গুগল পিক্সেল ৬ সিরিজ এলো আকর্ষণীয় দাম ও ফিচার নিয়ে - Banglatech24.com
বেশ কয়েক মাস ধরে বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ হওয়ার পর অবশেষে গুগল পিক্সেল সিরিজের নতুন...
By Nettumi 2026-09-25 10:23:22 0 39
Job
AAUB Job Circular 2026 | ১৮টি পদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত!
4/5 - (9 votes)☰ মোট পদের ক্যাটাগরি১২টি👥 মোট শূন্যপদ১৮ জন🎓 যোগ্যতাএসএসসি থেকে স্নাতকোত্তর🎂...
By Nettumi 2026-09-24 18:41:06 0 69
Nulled
এই কাজগুলো করলে আপনার চ্যানেলে ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়বেই | Techtunes | টেকটিউনস
!!বাঙ্গালী হইয়া জন্মাইছেন আবার নেটও নিছেন অথচ Paltalk ব্যবহার করেন নাই তা হইতে পারে না!! ফয়সল
By Nettumi 2026-09-25 03:18:58 0 86
Nulled
ফ্রিতে জানুন কিভাবে Facebook Post Boost করতে হয় | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
By Nettumi 2026-09-21 05:34:08 0 57
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com