Sponsored

Typi অ্যাপ: নন-রুট ইউজারদের জন্য কিবোর্ড জিপিটি-র বিকল্প। যেকোনো স্থান থেকে কিবোর্ডের মাধ্যমে জেমিনি অ্যাক্সেস করুন।

0
147

আচ্ছা, কেমন হতো যদি কিবোর্ড থেকে কমান্ড দিয়ে জেমিনি এআই অ্যাক্সেস করা যেত যেকোনো স্থান থেকে? যেমন ধরুন, ফেসবুকে আপনি একটি পোস্ট লিখছেন এবং সিম্পল একটি কমান্ড দিলেই আপনার সকল ভুল বানান বা গ্রামার সংশোধন হয়ে গেল। অনেকটা গ্রামারলি এর মতো। আবার ভিন্ন একটি কমান্ডে লেখার টোন পরিবর্তন হয়ে গেল। কিংবা বড় কোনো লেখা সামারাইজ হয়ে গেল এবং এই সবকিছু করতে পারলেন আলাদাভাবে কোনো প্রকার এআই অ্যাপ ওপেন না করেই। অর্থাৎ, আপনি যে ইনপুট ফিল্ডে টাইপ করছেন, সেখান থেকেই ম্যাজিকের মতো সবকিছু ফিক্স হয়ে গেল।

কয়েক দিন আগে একই বিষয় নিয়ে কীবোর্ড জিপিটি নিয়ে। কিন্তু সেটা ব্যবহার করার জন্য আপনার রুট থাকা আবশ্যক ছিল। কিন্তু আজকের পোস্টে আমি একটি অ্যাপ নিয়ে কথা বলব যেটাতে আপনি রুট ছাড়াই উপরে উল্লেখিত কাজগুলো করতে পারবেন, অনেকটা কীবোর্ড জিপিটি এর মতোই।

Typi অ্যাপ

এটি একটি ক্লোজড-সোর্স অ্যাপ। প্লে স্টোর বলছে যে অ্যাপটিতে বিজ্ঞাপন আছে, যদিও আমি ব্যবহার করার সময় কোনো বিজ্ঞাপন পাইনি। এছাড়াও, অ্যাপটিতে কোনো ইন-অ্যাপ পারচেজ নেই। এই অ্যাপটি আপাতত শুধুমাত্র জেমিনি এপিআই ব্যবহার করে কাজ করে এবং ব্যবহারের সময় অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

ইনস্টল ও সেট আপ

প্রথমত এই অ্যাপ টি আপনি থেকে ডাউনলোড করুন। এবার ডাউনলোড হয়ে গেলে ওপেন করুন।

নিচের মতো অ্যাক্সেসিবিলিটি পারমিশন প্রদান করুন।

এবার আপনাকে Gemini API সেটআপ করার জন্য বলা হবে। নিচের মতো করে Gemini API সেটআপ করুন।

যেমনি এপিআই বের করতে না পারলে “Watch video tutorial” থেকে দেখে নিতে পারেন।

পরবর্তি ২টা স্টেপ শেষ করে সেট আপ সস্পন্ন করুন।

ব্যবহার

Typi ব্যবহার করার জন্য যেকোন ইনপুট ফিল্ডে চলে যান এবং কোন কিছু টাইপ করুন। যেমন নিচের ভিডিও টি দেখুন কিভাবে আমি @’fix কমান্ড টাইপ করলে বানান ভুল এবং গ্রামার ঠিক হয়ে যায়।

পার্সোনালি এই কমান্ডটি আমার অনেক প্রিয়। আর যেহেতু এর ব্যাকবোন হচ্ছে জেমিনি তাই এটি শুধু ইংলিশ না বরং বাংলাতেও কাজ করে।

এছাড়াও উল্লেখযোগ্য অন্যান কমান্ড এর মধ্যে আছে @’𝘁𝘆𝗽𝗶 যেটা এক কথায় আপনার কোন প্রশ্নের উত্তর দিয়ে দিবে। @’expand এটা আপনার লেখাকে সমপ্রোসারন করবে।

কাস্টম কমান্ড

চাইলে নিচের মতো করে কাস্টোম কমান্ডও তৈরি করে নেওয়া যাবে। শুধু খেয়াল রাখতে হবে কমান্ড লেখার সময়ে “Translate to English. Return only the translated text.” কাঙ্খিত আউটপুট যেন রিটার্ন করতে বলা হয়। তা নাহলে আগে পরে জিপিটির লেখাও চলে আসতে পারে।

অসুবিধা

অনেক বড় লিখা লিখে যদি ভুলভাল কমান্ড দেন তাহলে সব লেখা ডিলেট হয়ে যেতে পারে যা আনডু করা সম্ভব হবে না। আরেকটা অসুবিধা হলো যখন কমান্ড দেবেন তখন ইনপুট ফিল্ডের সকল টেক্সট প্রসেস হবে। ক্যাজুয়াল টাইপিংএ যেমন চ্যাট করার সময়ে তেমন কোন সমস্যা করবে না কিন্তু অনেক বড় লেখা ভুল কমান্ড একেবারে খারাপ করে দিতে পারে। এজন্য সতর্ক থাকতে হবে।

উপসংহার

এই অ্যাপটি অনেকটা Keyboard GPT এর মতোই কাজ করে। fix কমান্ডটা এক প্রকারের গ্রামারলি এর বেটার অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা যেতে পারে। আপনি চাইলে গুরুত্বপুর্ণ কমান্ড গুলো শর্ট করে নিতে পারেন আবার নিজের প্রয়োজন মতো কমান্ড অ্যাড করে দৈনন্দিন জিবনের প্রোডাক্টিভিটি কয়েক গুনে বাড়াতে পারেন। পোস্টটি এখানেই শেষ হলো। কোন কিছু জানার থাকলে কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
Mobility CMS Script Nulled Latest Version Free Download - Nulled PHP Scripts
Free Download Mobility CMS Script Nulled Latest Version for Custom Corporate PHP Website,...
By Nettumi 2026-09-17 19:03:11 0 422
Nulled
Songs Portal v1.0 - Music PHP Script for Audio Sharing Website Free
Songs Portal v1.0 – Music PHP Script for Audio Sharing Website Software Free Download....
By Nettumi 2026-09-18 03:58:22 0 64
Nulled
বায়রা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BAIRA Job Circular 2026
5/5 - (2 votes)বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (BAIRA) কর্তৃপক্ষ হতে...
By Nettumi 2026-09-18 09:28:44 0 64
Nulled
Dormatic – Garage Door Repair HTML Template
Dormatic – Garage Door Repair HTML Template Free Download. Dormatic is Garage Door Repair...
By Nettumi 2026-09-17 18:43:42 0 65
Nulled
FoodMob v3.0 Nulled - An Online Multi Restaurant Food Ordering and Delivery System with Contactless QR Code Menu PHP Script
FoodMob v3.0 Nulled – An Online Multi Restaurant Food Ordering and Delivery System with...
By Nettumi 2026-09-18 03:45:10 0 66
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com