Sponsored

ডেটা সেন্টার এবং এনার্জি

0
51

গ্লোবাল এনার্জির শতকরা এক পার্সেন্টের বেশি খরচ হয় ডেটা সেন্টার গুলোর পেছনে। এক পার্সেন্ট শুনতে কম মনে হলে শুধু মাত্র ডেটা সেন্টারের পেছনে এই পরিমাণ এনার্জি খরচ মানে অনেক। কোন কারণে ডেটা সেন্টার বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে ডেটা হারানো। এই জন্য ফলব্যাক এনার্জি সোর্স রেডি রাখে।

আমি চিন্তা করছি অন্য দিক থেকে। পৃথিবীর কি পরিমাণ রিসোর্স আমরা নষ্ট করছি। এই ডেটা সেন্টার গুলোতে যে ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করা হয় হার্ড ডিস্ক, প্রসেসর, মাদারবোর্ড ইত্যাদি তৈরি করতে, সেগুলোও কিন্তু রেয়ার ম্যাটেরিয়াল।

ধারণা করা হচ্ছে শুধু ইউটিউবের স্টোরেজ এক্সাবাইট (১ বিলিয়ন গিগাবাইট) ক্রস করেছে। সবার কাছেই প্রচুর পরিমাণ ডেটা। পুরা গুগলের কাছে ১০ বিলিয়ন গিগাবাইট প্লাস ডেটা রয়েছে। এভাবে চিন্তা করতে পারেন। পৃথিবীর সবার কাছে একটা করে এক গিগাবাইট হার্ড ডিস্ক থাকলে যত ডেটা রাখা যাবে, তার থেকে বেশি ডেটা গুগলের কাছে রয়েছে। মাঝে মাঝে মনে হয় জিনিস গুলো আমাদের ইমাজিনেশন থেকেও বড়। কি যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং এগুলোর পেছনে কাজ করছে। যেহেতু প্রচুর পরিমাণ এনার্জি লাগছে এসব ডেটা সেন্টারের পেছনে। গুগল ঘোষণা দিয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট ব্যবহার করবে।

আমাদের বর্তমান যে প্রযুক্তি রয়েছে ডেটা স্টোরেজের, তার ইফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন করার সুযোগ রয়েছে। প্রশ্ন করেছেও বিজ্ঞানীরা। নতুন কিছু আবিষ্কারের আসায় গবেষণা চালিয়ে যাচ্ছে। যেমন DNA স্টোরেজ। যে কোন প্রাণীর DNA তে প্রচুর ডেটা এনকোডেড থাকে। ইফিসিয়েন্টও। এক গ্রাম DNA তে প্রায় 250 পেটা বাইট বা প্রায় আড়াই লক্ষ টেরাবাইট ডেটা রাখা যাবে। মাত্র এক গ্রামে। একজন মানুষের শরীরের এভারেজ ৬০ গ্রাম DNA থাকে। যদি এক এক সূত্র এক এক তথ্য দেয়। যাদের সঠিক তথ্য দরকার, কাইন্ডলি গুগল করে নিয়েন। একটু নিজেদের দিকে তাকাই। আমরা বিল্টইন অপটিমাইজড একটা মেশিন। আল্লাহু আকবার।

যাইহোক, DNA স্টোরেজ নিয়ে এখনো গবেষণা চলছে। যদিও ডিজিটাল ডেটা এনকোড এবং ডিকোড করতে সফল হয়েছে। সামনে হয়তো এই প্রযুক্তি ব্যবহার করা যাবে। নতুন প্রযুক্তির প্রতি আগ্রহ রয়েছে খুব। চাই ইফিশিয়েন্ট কিছু আসুক। পৃথিবীর জন্য যা খুব দরকার।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
WOOF WooCommerce Products Filter Free Download
Filter Everything v1.9.2.1 – WordPress/WooCommerce Product Filter Plugin Free Download....
By Nettumi 2026-09-17 18:04:37 0 50
Tech
কেন প্রোগ্রামিং?
আচ্ছা, কেমন হত যদি না কম্পিউটার থাকত? যদি না ইন্টারনেট থাকত? যদি না ফেসবুক থাকত? আর যদি গুগল না...
By Nettumi 2026-09-30 18:43:45 0 2K
Hacking Course
বিকাশে সেন্ড মানি চার্জ ছাড়াই ফ্রি টাকা পাঠানোর উপায় - Banglatech24.com
বর্তমান সময়ে অনলাইনের ব্যবহার দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। অনলাইনের মাধ্যমে এখন টাকা লেনদেন থেকে...
By Nettumi 2026-09-25 09:45:07 0 59
Job
৪২ পদে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল-০২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
রেটিং দিন☰ মোট পদের ক্যাটাগরি০৭👥 মোট শূন্যপদ৪২💰 বেতনগ্রেড ১৩-২০ আবেদনের শেষ দিন ১৮ অক্টোবর ২০২৬...
By Nettumi 2026-09-24 18:39:40 0 68
Tech
গাড়ির অ্যান্ড্রয়েড হেড ইউনিটে ম্যালওয়্যার হামলা, প্রক্সি বটনেট বানাচ্ছে হ্যাকাররা | কমপিউটার জগৎ - Nettumi
গাড়ির ড্যাশবোর্ডে ব্যবহৃত অ্যান্ড্রয়েডভিত্তিক হেড ইউনিটে ম্যালওয়্যার ছড়িয়ে দিতে সাইবার হামলা...
By Nettumi 2026-10-11 15:14:09 0 0
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com