Sponsored

সুইফট প্রোগ্রামিং এ এনুমেরেশন বা এনাম

0
6

এনুমেরেশন বা এনাম কি?

এনুমেরেশন বা সংক্ষেপে এনাম হচ্ছে ইউজার ডিফাইন্ড ফিক্সড সেট ডেটা টাইপ। এনাম তৈরির সময় এর ভ্যালু গুলো বলে দিতে হয়। এই স্পেশাল টাইপ ভ্যারিয়েবল গুলো সাধারণত সুইচ এবং কনডিশনালের সাথে ব্যবহৃত হয়। এনাম ডেটা টাইপ তৈরির সময় enum কিওয়ার্ড ব্যবহার করতে হয়। যেমনঃ

enum EnumerationNmae {
    // enum values  
  }

যেমন আমরা সপ্তাহের দিন গুলোর একটা ফিক্সড সেট ভ্যারিয়েবল তৈরি করবঃ

enum Weekday {
    case Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday
}

যেখানে case দিয়ে এনাম ভ্যালু গুলো লিখতে হয়। উপরে আমরা এক লাইনে সব গুলো ভ্যালু লিখেছি। চাইলে এভাবেও লিখতে পারিঃ

enum Weekday {
    case Saturday
    case Sunday
    case Monday
    case Tuesday
    case Wednesday
    case Thursday
    case Friday

}

এনাম ভ্যারিয়েবল তৈরি

এই Weekdayএনাম হচ্ছে Int, String এর মতই আরেকটা ডেটা টাইপ। এর ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ থেকে আমরা চাইলে ভ্যারিয়েবল তৈরি করতে পারি। যেমন

var thisDay: Weekday

এনাম ভ্যারিয়েবলে ডেটা এসাইন করা

কোন এনাম ভ্যারিয়েবলে ডেটা এসাইন করার জন্য এনামের নামের পর ডট নোটেশন ব্যবহার করে ভ্যালু এসাইন করা হয়। যেমনঃ

thisDay = Weekday.Tuesday

আমরা চাইলে এক লাইনেই ভ্যারিয়েবল তৈরি এবং ডেটা এসাইন করতে পারি:

var thisDay =  Weekday.Tuesday
print(thisDay)

আউটপুট পাবোঃ Tuesday
যেহেতু এনাম হচ্ছে ফিক্সড সেট ডেটা টাইপ, আমরা এনামে থাকা ভ্যালু গুলো ছাড়া অন্য কোন ভ্যালু ব্যবহার করতে পারব না।

var thisDay = Weekday.Holiday

যদি উপরের কোড লিখি, তাহলে Type ‘Weekday’ has no member ‘Holiday’ এরর দেখাবে।

এনামে CaseIterable প্রটোকলঃ

এনামের মেম্বার আইটেম গুলোর মধ্যে যদি ইটারেশনের সুবিধা রাখতে চাই, তাহলে আমাদের CaseIterable প্রটোকল ব্যবহার করতে হবে। এরপর এর সব গুলো মেম্বারের মধ্যে ইটারেশনের জন্য allCases ব্যবহার করতে পারি। যেমনঃ

enum Weekday: CaseIterable {
    case Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday
}


for thisDay in Weekday.allCases{
    print(thisDay)
}

যা আমাদের Weekday এনামের মেম্বার গুলো প্রিন্ট করে দিবে।

এনামে সুইস স্টেটমেন্ট

এনাম সুইস স্টেটমেন্টের সাথে খুব সুন্দর ভাবে কাজ করে। যেমনঃ

enum Weekday{
    case Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday
}

var thisDay = Weekday.Tuesday

switch(thisDay){
    case .Friday, .Saturday:
        print("Today is holiday.")
    default:
        print("Today is working day.")
    
}

সুইচ কেসের মধ্যে যখন Friday অথবা Saturday হবে thisDay ভ্যারিয়েবলের ভ্যালু, তখন প্রিন্ট করবে Today is holiday.। বাকি সব ক্ষেত্রে প্রিন্ট করবে Today is working day.। এখানে আমরা thisDay এর ভ্যালু Tuesday সেট করেছি। আর তাই আউটপুড় পাবো Today is working day.।

এনামে raw ভ্যালু সেট করা

এনাম তৈরির সময় আমরা এর মেম্বার গুলোর ভ্যালু সেট করে দিতে পারি।

enum Weekday: String {
    case Saturday = "Holiday"
    case Monday = "Working Day"
}

এনামে raw ভ্যালু হিসেবে কি ধরণের ডেটা এসাইন করব, তা বলে দিতে হয়। আমাদের ক্ষেত্রে String টাইপ ডেটা এসাইন করেছি। এখানে অন্য যে কোন টাইপ হতে পারে। এই raw ভ্যালু গুলো এক্সেস করার জন্য rawValue প্রোপার্টি ব্যবহার করতে হয়। যেমনঃ

print(Weekday.Monday.rawValue)

যা প্রিন্ট করবে Working Day

এনাম এসোসিয়েট ভ্যালু

এনামের কোন মেম্বারে কোন ধরণের ডেটা ব্যবহার করতে পারবে, তা বলে দিতে পারি এসোসিয়েট ভ্যালু এর মাধ্যমে।

enum Location{
    case name(String)
    case distance(Double)
}

এখানে Location এনামের দুইটা মেম্বার রয়েছে। একটা হচ্ছে name, যার এসোসিয়েটেড ভ্যালু টাইপ হচ্ছে স্ট্রিং। আরেকটা হচ্ছে distance, যার এসোসিয়েটেড ভ্যালু টাইপ হচ্ছে ডাবল।

এখন এই এনাম থেকে নতুন ভ্যারিয়েবল তৈরির সময় আমরা name এর ক্ষেত্রে শুধুমাত্র স্ট্রিং ভ্যালু ব্যবহার করতে পারব। distance এর ক্ষেত্রে ডাবল ভ্যালু। আর আমরা যেভাবে কোন ভ্যারিয়েবলের এসোসিয়েট ভ্যালু সেট করতে পারিঃ

var office = Location.name(“Dhaka")

আমরা চাইলে একটা মেম্বারে একের অধিক এসোসিয়েট ভ্যালু সেট করতে পারি। যেমনঃ

enum MapLocation{
    case point(Double, Double)
}

var office = MapLocation.point(23.830448, 90.436814) 

সুইফট নিয়ে অন্যান্য লেখা গুলো পাওয়া যাবে বাংলায় সুইফট প্রোগ্রামিং পেইজে।

Search
Categories
Read More
Nulled
Eoorox v1.0.2 - Gaming and eSports HTML5 Template Free
Eoorox v1.0.2 – Gaming and eSports HTML5 Template Free Download. Eoorox is a Modern,...
By Nettumi 2026-09-18 03:51:10 0 53
Nulled
PHP Live Support Chat Nulled Script By Mirrormx on Codecanyon
Download PHP Live Support Chat Nulled Script By Mirrormx on Codecanyon, PHP and MySQL Based...
By Nettumi 2026-09-18 04:06:01 0 227
Tech
আফসোস করতে না চাইলে, এই ৮ টি ফিচার ছাড়া আপনি কখনোই TV কিনবেন না! | Techtunes | টেকটিউনস
তৈরী করুন উইন্ডোজের লাইভ সিডি এস এম মেহেদী আকরাম
By Nettumi 2026-09-25 03:51:09 0 34
Nulled
Steam Machine নিয়ে তোলপাড়! দাম নয়, ক্রেতাদের ঘুম হারাম করছে নতুন আতঙ্ক! | Techtunes | টেকটিউনস
বিজ্ঞানের আশ্চর্যতম আবিষ্কার, সর্বাধুনিক প্রযুক্তি “Virtual Reality” – চলুন...
By Nettumi 2026-09-21 05:23:08 0 35
Tech
ল্যারাভেলে মিনিমাল ইকমার্স অ্যাপ
আমরা খুব মিনিমাল একটা অ্যাপ তৈরি করব। যেখানে শুধু মাত্র এডমিন ইউজার প্রোডাক্ট যুক্ত করতে পারবে।...
By Nettumi 2026-09-30 18:39:56 0 17
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com