Sponsored

পজেটিভ vs নেগেটিভ এনার্জি

0
42

পজেটিভ মানুষের সাথে মিশলে পজেটিভ এনার্জি পাওয়া যায়। নতুন কিছু করার অনুপ্রেরণা পাওয়া যায়। হাসি বা কান্না যেমন সংক্রমক, তেমনি এই পজেটিভ এনার্জিও সংক্রমক। এই এনার্জি একজন থেকে আরেকজনের কাছে ​সঞ্চালিত হয়।

ঠিক এর উল্টো ঘটে নেগেটিভ মানুষের সাথে মিশলে। সারাক্ষণ মনে হতে থাকবে আমি ভুল কিছু করেছি কিনা। আমার দ্বারা সম্ভব না। আমি যোগ্য না। এমন আরো কত কিছু।
কারো সাথে মেশার পর যদি নিজের মধ্যে পজেটিভ পরিবর্তনের পরিবর্তে নেগেটিভ পরিবর্তন আসে, তাহলে তার সঙ্গ ত্যাগ করাই উত্তম হবে। আমরা যাদের সাথে মিশি, তাদের মত হয়ে উঠি। এটাই হিউম্যান নেচার।

এখন সবাই যদি পজেটিভ মানুষ খুঁজি, তাহলে নেগেটিভ মানুষের সাথে মিশবে কে? তাদেরও তো এগিয়ে নিতে হবে। আমরা একটা সমাজের অংশ। একা এগিয়ে যাওয়া যায় না। সবাইকে নিয়েই এগুতে হয়। যদি মনে করেন আপনি কারো জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন, তাহলে তা করা উচিৎ। অন্যকে সাহায্যের চর্চা করলে নিজেরও জন্যও কল্যাণ বয়ে আনে। নিজের উন্নতি ঘটে। সব কিছুই চর্চার ব্যাপার। আপনি যে বিষয় চর্চা করবেন, আপনার জীবন ঠিক সে ভাবেই গড়ে উঠবে। আর কাউকে সাহায্য করলে দরকারের সময় নিজেও এমন এমন যায়গা থেকে সাহায্য পাবেন, যা কল্পনারও বাহিরে ছিল।

জ্ঞান আলোর মত। একা একা জ্বললে কতটুকুই বা জ্বলবে। অন্ধকারে একটা জোনাকি পোকার মত মনে হবে। কিন্তু এই আলো পাশের জনের কাছে পৌঁছে দিলে সেও জ্বলে উঠবে। সে তার পাশের আরো কয়েকজনকে আলোকিত করতে পারবে। এভাবে সবাই যখন আপন আলোয় আলোকিত হবে, কত সুন্দরই না দেখাবে। একটা মাঠে এক সাথে অনেক গুলো জোনাকি দেখেছেন কখনো? কত সুন্দরই না দেখতে, তাই না? তবে যতটুকু পারা যায়, নেগেটিভ মানুষ থেকে দূরে থাকতে হবে। তারা আলো জ্বালাতে না পারলেও আলো নিভিয়ে দিতে ঠিকই পারবে।

“There are two types of people who will tell you that you cannot make a difference in this world: those who are afraid to try and those who are afraid you will succeed.” — Ray Goforth

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Hacking Course
হোয়াটসঅ্যাপ প্রোফাইল শেয়ার করার উপায় - Banglatech24.com
সাধারণত সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেই আপনার নিজস্ব প্রোফাইল অন্যের সাথে শেয়ার করবার জন্য একটি...
By Nettumi 2026-09-25 09:53:29 0 69
Tech
কিডস গুরু: শিশুদের জন্য একটি মজাদার এবং শিক্ষামূলক মোবাইল অ্যাপ | Techtunes | টেকটিউনস
jQuery দিয়ে লিখার পেছনে চলমান ছবি মেহেদী.কম.বিডি
By Nettumi 2026-09-25 03:56:59 0 60
Hacking Course
স্বর্ণের আইফোন কিনলেন মেসি, উপহার দিচ্ছেন দলের সবাইকে! (আপডেট)
৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা ফুটবল দল। আর এমন অর্জন এসেছে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার...
By Nettumi 2026-09-25 09:52:33 0 60
Nulled
আমি অ্যাফিলিয়েট টেনিং নিয়ে ৪ দিনে ৭ লক্ষ টাকা আয় করেছি আজ থেকে আপনিও শুরু করতে পারেন | Techtunes | টেকটিউনস
তৈরী করুন উইন্ডোজের লাইভ সিডি এস এম মেহেদী আকরাম
By Nettumi 2026-09-25 03:20:19 0 59
Hacking Course
আইটেল A60 আসছে স্বল্প মূল্যে স্মার্টফোন অভিজ্ঞতা দিতে
আইটেল লঞ্চ করেছে তাদের সাশ্রয়ী মূল্যের ডিভাইস, আইটেল এ৬০। ১৭টি আফ্রিকান দেশের ৯টি ক্যারিয়ার এর...
By Nettumi 2026-09-25 09:52:09 0 60
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com