Sponsored

সফলতার জন্য কি দরকার? ট্যালেন্ট?

0
1

ট্যালেন্ট থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, তা হচ্ছে ধারাবাহিকতা। ট্যালেন্ট দরকার হয় কমপ্লেক্স কোন সমস্যা সমাধান করতে। এখন প্রযুক্তির যুগ, কমপ্লেক্স কোন সমস্যা সমাধান না করতে পারলে একটু গুগলে সার্চ করলেই সমাধান পাওয়া যায়। কোন একটা প্রজেক্টে এমন সমস্যা হয়তো ৫% বা আরো কম। কিন্তু বাকি সময় গুলোতে সাধারণ রিপিটিভ কাজ করে যেতে হয়। এই ক্ষেত্রে একজন ট্যালেন্টেন্ড ব্যাক্তির যে সময় লাগবে, একজন সাধারণ মানুষেরও প্রায় একই সময় লাগবে। ধারাবাহিকতার সৌন্দর্য এখানেই। আর এই কারণেই অনেক সাধারণ মানুষও অসাধারণ কিছু কাজ সম্পূর্ণ করতে পারেন। দৃঢ় মনবলের কারণে যে কোন কাজ করতে পারে। এর মানে লেগে থাকা একটা মানুষের সবচেয়ে বড় সুপার পাওয়ার।

আমরা যারা কোড লিখি, বেশির ভাগ কোডই রিপিটিভ। যেগুলো সব মানুষই লিখতে পারে। দুই একটা সমস্যা সমাধান না করতে পারলেও একটু ঘাটাঘাটি করলেই সমাধান পাওয়া যায়। কারণ কম্পিউটার সাইন্সের সবচেয়ে কঠিনতম সমস্যাটাও সমাধান করে কেউ না কেউ শেয়ার করে রেখেছে। দেখা গেলো আপনি যে সমস্যাটায় পড়ছেন, তা আরো ২০ বছর আগেই সমাধান করে কেউ একটা আর্টিকেল বা ভিডিও বা রিসার্চ পেপার লিখে রেখেছে। তখন মাঝে মাঝেই নিজেকে মনে হয় ২০ বছর পিছিয়ে আছি! যদিও এটাই স্বাভাবিক।
পৃথিবীর যত সুন্দর তম জিনিস রয়েছে, সেগুলো তৈরিতে যত না ক্রিয়েটিভ মানুষ অবদান, তার থেকে বেশি অবদান হচ্ছে সাধারণ মানুষের। পিঁপড়ার মত একটু একটু করে পরিশ্রমের ফলেই যত দারুণ কিছু তৈরি করা যায়।

আর ক্রিয়েটিভ মানুষ যতই ক্রিয়েটিভ হোক না কেনো, নিয়মিত কাজ না করলে কোন কিছুই শেষ করতে পারে না। আর ফলে খরগোশের মত পিছিয়ে পড়ে। অন্য দিকে পরিশ্রমী উইপোকা কনসিসটেন্টলি কাজ করতে করতে অসাধারণ ইমারত গড়ে তোলে।

আমি অনেক ক্রিয়েটিভ মানুষকে হেরে যেতে দেখেছি। কিন্তু কোন পরিশ্রমী মানুষকে হারতে দেখিনি। একটাই কারণ। কনসিসটেন্সি। ধারাবাহিকতা। দৃঢ় মনোবল। ❤

Search
Categories
Read More
Tech
দোয়েল ল্যাপটপ এর দাম জানুন - Banglatech24.com
দোয়েল ল্যাপটপ এর কথা মনে আছে? হ্যাঁ, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের তৈরী সুলভ মূল্যের দোয়েল...
By Nettumi 2026-09-25 10:05:01 0 14
Hacking Course
🚀 Build Your Own Unlimited AI Website 🤖 | No Limit AI Chat Platform
🚀 Build Your Own Unlimited AI Website 🤖 নিজের AI Website বানান – Full Control, No Limits!...
By Nettumi 2026-09-25 16:55:51 0 30
Nulled
Attex v1.0 - PHP Admin & Dashboard Template
Attex v1.0 – PHP Admin & Dashboard Template Free Download. Attex is a Fully featured...
By Nettumi 2026-09-17 19:03:34 0 139
Tech
চোখ ধাঁধানো এক স্ক্রিন সেভার - ড্রপক্লক | Techtunes | টেকটিউনস
চলুন জানি একটি রহস্যময় প্রাচীন চায়না সভ্যতা এবং অমিমাংসিত কিছু প্রাকৃতিক রহস্য সম্পর্কে মেগা...
By Nettumi 2026-09-26 11:49:55 0 19
Hacking Course
অ্যান্ড্রয়েডে ফাইল ZIP ও Unzip করার সহজ ও নিরাপদ উপায় - Tech Tips Desk – বাংলা প্রযুক্তি সংবাদ, মোবাইল রিভিউ ও টিপস
স্মার্টফোনে প্রতিদিনই নানা ধরনের ফাইল জমে। অফিসের নথি, শিক্ষাপ্রতিষ্ঠানের কাগজপত্র, ভ্রমণের ছবি...
By Nettumi 2026-09-28 07:30:26 0 9
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com