Sponsored

পাপের শাস্তি

0
53

পাপের শাস্তি আমাদের একদিন না একদিন পেতেই হবে। পাপ করার পর অনেকেই ভাবে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন না কেনো। যত ছোট পাপই হোক বা যত বড়, শাস্তি কোন না কোন ভাবে আল্লাহ তায়লা দিয়ে থাকেন। আমরা বুঝতে পারি না। পাপ করার শাস্তি হচ্ছে আল-কুরআনের সাথে দূরত্ব সৃষ্টি হওয়া, নামাজের জামাত মিস হওয়া, নামাজ ক্বাযা হওয়া, নামাজের কথা একবারেই ভুলে যাওয়া। এই শাস্তি গুলো চোখে পড়ে না। আমাদের মনে হয় পাপ করে বেঁচে গেছি। আসলে পাপ করার গুনাহ এর পাশা পাশী আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছি। এবাদত করতে পারার মত রহমত আর কিছুই হতে পারে না। কারণ একদিন এই এবাদত গুলোই বহু গুনে ফিরে পাবো।

পাপের শাস্তির কথা চিন্তা করলে হয়তো জাহান্নামের কথা মনে ভেসে উঠে। আসলে সব পাপের শাস্তি জাহান্নামের জন্য অপেক্ষা করে না।

কিছু কিছু শাস্তি হয়তো আমরা ইনস্ট্যান্ট পেয়ে যাই। জান মালের ক্ষতি হয়। অসুখ বিসুখ হয়। এগুলো হয়তো আল্লাহর কাছ থেকে সতর্কবার্তা। ফিরে আসার সুযোগ। কেউ কাজে লাগায়, কেউ কাজে লাগায় না। যারা কাজে লাগায় না, তারা নিজেদের হয়তো অদম্য বা অপরাজেয় ভাবে। পৃথিবীতে অনেক কিছু হয়তো পেয়ে যায়। আল্লাহ তাদের এই অবকাশ টুকু দিয়ে রেখেছেন। অথচ তাদের উপর থেকে রহমতটুকু উঠিয়ে নিয়েছেন। বুঝতেও পারে না তারা। ‘যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাছির একটি ডানা পরিমাণও হতো তাহলে আল্লাহ তায়ালা কোনো কাফিরকে এক ফোঁটা পানিও পান করাতেন না।’ আল্লাহর কাছে দুনিয়ার সম্পদের কোন মূল্য নেই, ভালো কাজ এবং আল্লাহর এবাদত ছাড়া। ভালো কাজ করতে না পারা, এবাদত করতে না পারার মত শাস্তি মনে হয় না আর কিছু হতে পারে।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
Sahifa v5.8.0 - Responsive WordPress News, Magazine, Blog Theme Free
Sahifa v5.8.0 – Responsive WordPress News, Magazine, Blog Theme Free Download. This Amazing...
By Nettumi 2026-09-18 03:31:29 0 78
Hacking Course
ব্রিলিয়ান্ট(Brilliant) নম্বর থেকে অরিজিনাল রেজিস্ট্রেশনকৃত নম্বর বের করার নিয়ম!
ব্রিলিয়ান্ট(Brilliant) নম্বর থেকে অরিজিনাল রেজিস্ট্রেশনকৃত নম্বর বের করার নিয়ম! এটি অসৎ কোনো...
By Nettumi 2026-09-25 16:50:26 0 58
Nulled
OctopusCodes v1.0 - Online Restaurant Reservation System Script
OctopusCodes v1.0 – Online Restaurant Reservation System Script Free Download. It is a...
By Nettumi 2026-09-18 03:52:35 0 71
Hacking Course
HTML Run করার জন্য Best Apk! সাথে Mod version!
WELLCOME BACK 𝑯𝒆𝒍𝒍𝑜 𝒈𝒖𝒚𝒔, 𝒉𝑜𝒘 𝑎𝑟𝑒 𝑦𝑜𝑢? 𝐻𝑜𝑝𝑒 𝑦𝑜𝑢 𝑎𝑟𝑒 𝑑𝑜𝑖𝑛𝑔 𝑤𝑒𝑙𝑙! 𝑆𝑜 𝑙𝑖𝑘𝑒 𝑒𝑣𝑒𝑟𝑦 𝑑𝑎𝑦, 𝑡𝑜𝑑𝑎𝑦 𝐼𝑎𝑚...
By Nettumi 2026-09-25 16:57:27 0 60
Tech
গুগল এন্ড্রয়েড অ্যাপে নতুন সুবিধা এলো - Banglatech24.com
গত বছর গুগল আই/ও ইভেন্টে গুগল তাদের মোবাইল অ্যাপে নতুন একটি প্রাইভেসি সংক্রান্ত ফিচার নিয়ে আসার...
By Nettumi 2026-09-25 10:14:31 0 45
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com