Sponsored

বেলা ফুরাবার আগে - আরিফ আজাদ

0
4

আরিফ আজাদ সুন্দর কিছু বই লিখেছেন তার মধ্যে বেলা ফুরাবার আগে অন্যতম। মৃত্যুর খুব সন্নিকটে থাকা সত্বেও আমরা যে পরকালের ভয় করি না এবং কি করা উচিত এসব গল্প আকারে উপস্থাপন করা হয়েছে।
বেলা ফুরাবার আগে

কিভাবে ইসলামের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে এবং কিভাবে আবার ইসলামের পথে ফিরে আসতে পারব তা নিয়ে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে বইটিতে। বইটি পড়তে গেলে মনে হবে সব কিছুই জানি, কিন্তু হয়তো মানা হয় না। হয়তো একটু চেষ্টা করলে আরো ভালো ভাবে মানতে পারি। আর তাই বইটি রিমাইন্ডার হিসেবে কাজ করবে।

যারা ইসলাম থেকে অনেক দূরে চলে গিয়েছেন, তাদের চিন্তাধারার পরিবর্তন এবং ইসলামের প্রতি আকর্ষণ বাড়াতে বইটি সাহায্য করবে। মৃত্যুর পূর্বেই কি কি কাজ দুনিয়া থেকে আমাদের করে যাওয়া উচিৎ তার কিছু পদ্ধতি উনি বইটিতে উল্লেখ করেছেন। বিভিন্ন হাদিসের সূত্র এবং কোরআনের আয়াতের মাধ্যমে আমাদের বুঝিয়েছেন ঠিক কোন কাজগুলো আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর। ইসলামের পথে চলতে গিয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় আর তা থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি, এসব কিছু ছোট পরিসরে আলোচনা করেছেন।

মুসলিম হয়ে থাকলে বইটি পড়তে পারেন। নিয়মিত ইসলাম মেনে চললে একটা রিমাইন্ডার হিসেবে কাজ করবে। আর যদি ইসলামের সাথে দূরত্ব বাড়ে, তাহলে একটু হলেও সঠিক পথের সন্ধান দিবে। রকমারি বা ওয়াফিলাইফ থেকে অনলাইনে কিনতে পারেন।

Search
Categories
Read More
Nulled
Google Photos-এর এই নতুন Feature আপনার Image-কে মুহূর্তেই Video বানিয়ে দেবে! | Techtunes | টেকটিউনস
পকেটের মোবাইল দিয়ে এবার কাগজ ফটোকপি করুন! তাও প্রফেশনাল মানের ডিজিটাল ফটোকপি! নেট মাস্টার
By Nettumi 2026-09-21 05:29:16 0 40
Tech
কেন ডাটা প্রাইভেসি সকল বয়সী মানুষের জন্য গুরুত্বপূর্ণ? | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:51:33 0 38
Hacking Course
ওয়ালটন প্রিমো GH11 ফোন সাধ্যের মধ্যে চমৎকার সুবিধা নিয়ে এলো
১০ থেকে ১১হাজার টাকার মধ্যে দেশের বাজারে তেমন একটা ভালো ফোন নেই বললেই চলে। এই বাজেটে ভালো ফোনের...
By Nettumi 2026-09-25 09:57:44 0 25
Nulled
EA SPORTS FC™ 27 : রিলিজ ডেট, ফিচার ও বিস্তারিত | Techtunes | টেকটিউনস
বিজ্ঞানের আশ্চর্যতম আবিষ্কার, সর্বাধুনিক প্রযুক্তি “Virtual Reality” – চলুন...
By Nettumi 2026-09-21 05:17:38 0 47
Tech
iPhone থেকে Android ডেটা ট্রান্সফার: iOS 26.3-এ ছবি, বার্তা ও eSIM সরানোর নিয়ম - Tech Tips Desk – বাংলা প্রযুক্তি সংবাদ, মোবাইল রিভিউ ও টিপস
একটি ফোন বদলে আরেকটি ফোন নেওয়া এখন আর শুধু নতুন যন্ত্র কেনার মধ্যে সীমাবদ্ধ নেই। আসল চিন্তা শুরু...
By Nettumi 2026-09-30 18:35:27 0 2
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com