Sponsored

পাসপোর্ট রিনিউ করার প্রক্রিয়া

0
51

এই মাসে ভূটান যাওয়ার কথা ছিল। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে যেতে পারিনি। পাসপোর্টের মেয়াদ যদিও ডিসেম্বর পর্যন্ত আছে। কিন্তু ভিসা পাওয়ার জন্য পাসপোর্টের মেয়াদ মিনিমাম ৬ মাস থাকতে হয়। কি আর করা, যেতে পারিনি।

নতুন পাসপোর্ট করা আর পাসপোর্ট রিনিউ করার প্রসেস একই রকম। শুধুই ফরমটা আলাদা। ফরমটা অনলাইন থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। অথবা পাসপোর্ট অফিসের ইনফরমেশন বুথ থেকে ফ্রিতে পাওয়া যাবে। ফরমটা পূরণ করে নিতে হবে। পাসপোর্ট রি-ইস্যু করার জন্য শুধু মাত্র পূরাতন পাসপোর্টের ফটোকপি লাগবে। আর কিছুই লাগবে না। অনলাইনে বিভিন্ন জায়গায় লেখা থাকে সত্যায়িত করা লাগবে, আসলে তাও লাগবে না।

 

ফরম ও অনান্য তথ্য পাওয়া যাবে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েব সাইটে।

রিনিউ করতে গেলে পূরাতন পাসপোর্টটা সাথে নিতে হবে।

 

রিনিউ করা বা নতুন পাসপোর্ট তৈরি করার জন্য একই পরিমান টাকা লাগবে। সাধারণ ভাবে করতে গেলে ৩৪৫০ টাকা এবং জরুরী ভিত্তিতে করতে গেলে ৬৯০০ টাকা ব্যাঙ্কে জমা দিতে হবে।  সোনালি ব্যাঙ্ক, ট্রাস্ট ব্যাঙ্ক, ওয়ান ব্যাঙ্ক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক ও ঢাকা ব্যাংকে টাকা জমা করা যাবে। টাকা জমা করার রশিদ আঠা দিয়ে ফরমের উপরে লাগিয়ে দিতে হবে। যদিও পাসপোর্ট অফিসের ভেতরে গেলেও তা করা যাবে। ব্যাংকে গিয়ে বললেই আপনাকে পাসপোর্টের টাকা দেওয়ার রসিদটা দিবে।

 

রিনিউ ফরম, পূরাতন পাসপোর্ট ও তার ফটোকপি এবং টাকা জমা দেওয়ার রসিদ নিয়ে পাসপোর্ট অফিসে সকাল সকাল চলে গেলে একদিনে কাজ সেরে চলে আসা যাবে। কোন রুমে কিভাবে কি করতে হবে, ঐখানে গিয়ে দ্বায়িত্বরত কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে। ঢাকার আগারগাঁও এর ক্ষেত্রে নিচ তলায় লাইনে দাঁড়াতে হয়। এরপর সেখানে কাগজ পত্র দেখে আপনাকে একটা রুমে যেতে বলবে। ঐ রুমের কাজ শেষে অন্য রুমে যেতে বলবে। এই তো। এগুলো সম্পর্কে চিন্তা না করলেও হবে। সব কাজ শেষ হলে আপনাকে একটা টোকেন দিবে, ঐখানে লেখা থাকবে কবে পাসপোর্ট ডেলিভারি দিবে।

 

যদি কোন তথ্য আপডেট করতে চান তাহলে ঐ তথ্যের সাপেক্ষ্যে আপনাকে আলাদা কাগজ পত্র যুক্ত করে দিতে হবে। যেমন আপনি যদি আপনার বর্তমান ঠিকানা পরিবর্তন করতে চান, তাহলে বিদ্যুৎ বিলের ফটোকপি যুক্ত করে দিতে হবে। আপনি যদি আপনার নাম বা অন্য কোন তথ্য আপডেট করতে চান, তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা SSC/HSC এর সার্টিফিকেট এসবের ফটোকপি যুক্ত করতে হবে।

 

পাসপোর্ট রিইস্যু নিয়ে অফিশিয়াল নোটিশ

 

অন্য কারো হেল্প নিতে হবে? না, হাতে ৪-৬ ঘন্টা সময় থাকলে সব কাজ নিজে নিজেই করে আসা যাবে।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
Awesome Mac - আপনার Mac কে সুপারচার্জ করার গোপন অস্ত্র! Unlock the True Potential of Your Mac! | Techtunes | টেকটিউনস
Tuberadio একটি চমৎকার অনলাইন মিউজিক প্লেয়ার ইয়াসিন আরাফাত
By Nettumi 2026-09-21 05:25:15 0 65
Tech
হোয়াটসঅ্যাপে অটো রিপ্লাই চালু করার নিয়ম - Banglatech24.com
বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেনা, এমন স্মার্টফোন ব্যবহারকারী খুঁজে পাওয়া মুশকিল। প্রাইভেসি...
By Nettumi 2026-09-25 10:10:30 0 87
Nulled
কোথাও দাম বাড়তি, কোথাও খাবার কম
By Nettumi 2026-09-23 17:28:29 0 48
Nulled
CardGen v3.6.4 Nulled - Business or ID Card Generator Script - Nulled PHP Scripts
CardGen v3.6.4 Nulled – Business or ID Card Generator Script Free Download. CardGen is a...
By Nettumi 2026-09-17 18:41:54 0 75
Nulled
Radio Online v1.0.6 - Flutter Full App Source Code
Radio Online v1.0.6 – Flutter Full App Source Code Free Download. Radio Online is Flutter...
By Nettumi 2026-09-18 03:29:30 0 57
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com