Sponsored

ফ্রিল্টার মেসেজ

0
38

ফেসবুকের ফিল্টার মেসেজ গুলো মাঝে মাঝেই দেখি। কারণ পরিচিত অনেকেই যারা ফেসবুকে এড নেই, তাদের মেসেজও মাঝে মাঝে ফেসবুকে ফিল্টার মেসেজে চলে যায়। একদিন একটা অদ্ভুত নাম থেকে একটা মেসেজ এসেছে। নাম দেখেই বুঝা যায় ফেক আইডি। মেসেজটা ছিল এমনঃ

“ কেমন করে বলতে হয় ভালোবাসি, তা আমার জানা নেই। তবে এতটুকু জানি, ভালোবাসি। অনেক। ”

নাম থেকে বোঝা যায় না আইডিটি কোন ছেলের নাকি মেয়ের। আমার কোন বন্ধু হয়তো মজা নেওয়ার জন্য এ আইডি খুলে মেসেজ দিয়েছে। আমি উত্তর দিলাম কাউকে ভালোবাসলে সরাসরি বলা উচিত। ফেক আইডির পেছনে লুকানোর প্রয়োজন হয় না। হয়তো আপনি আমাকে মেসেজ দেওয়ার জন্যই আইডিটি খুলেছেন।

ঐ আইডি থেকে উত্তর দিল “ হ্যা, আপনাকে মেসেজ দেওয়ার জন্যই আইডিটি খোলা। সামনা সামনি কখনো বলতে পারতাম না। তাই এভাবে বলা। যদি কখনো ইচ্ছে হয়, একটু চেষ্টা করলেই খুঁজে নিতে পারবেন। ”
আমি লিখলাম ফেসবুকে আমরা মানুষের একটা অংশই দেখি। সে যা দেখাতে চায় তা। এতটুকু দেখে কাউকে ভালোবেসে ফেলা বোকামি। আপনি বোকামি করছেন না? এছাড়া একটা ফেক আইডিকে আমি কেন বিশ্বাস করব বলেন?

মেয়েটি রিপ্লাই দিল “ তা ঠিক, আপনার জায়গায় আমি হলে হয়তো আপনার মেসেজের রিপ্লাই দিতাম না। এতটুকু বলতে পারি, আপনাকে ভালোবেসে আমি একটুও বোকামি করিনি।”

আমি বললাম কারো একটা অংশ দেখেই ভালোবাসা যায় না। ঐ মানুষটির অন্য অন্য অংশ গুলো আপনার ভালো নাও লাগতে পারে। আর তখন নিজেই কষ্ট পাবেন। যাই হোক, ভালো থাকবেন।

মেয়েটি উত্তর দিল “ আপনার সম্পর্কে আমার ধারণা খুব বেশি না হলে একবারে কমও না। যতটুকু জানি, এতটুকু জেনেই একজন মানুষকে ভালোবেসে ফেলা যায়। আর হ্যাঁ, ভালো থাকব।”

আমি কি লিখব তা খুঁজে ফেলাম না। আমাদের সবার চিন্তা ভাবনা কত ভিন্ন। একটা পৃথিবীতে বাস করেও সবার নিজ নিজ পৃথিবী কত ভিন্ন। কারোটা কারো সাথে মিল নেই। সবারটা সবার নিজের মত করে গড়া। সবার জগতে সবার নিজের মত করে ভালোলাগার, ভালোবাসার মানুষ থাকতে পারে। আমি নিজেও চাই সবাই যেন তার ভালোলাগার, ভালোবাসার মানুষটিকে পায়। কিন্তু পায় কি? জানি না। কিছু চাওয়া, আর কিছু পাওয়ার মধ্যে দূরত্ব অনেক অনেক বেশি। এই দূরত্বটাই হয়তো জীবন।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
HeatSketch v2.9 Nulled - Heatmap and Session Recording Tool (SaaS Platform) Script - Nulled PHP Scripts
HeatSketch v2.9 Nulled – Heatmap and Session Recording Tool (SaaS Platform) Script Free...
By Nettumi 2026-09-18 03:22:22 0 155
Tech
আকাশ ডিটিএইচ কি? আকাশ ডিস এর দাম ও সুবিধা জানুন - Banglatech24.com
ডিস লাইনের মাধ্যমে টিভিতে দেশি বিদেশি বিভিন্ন চ্যানেল উপভোগ করে আসছি আমরা সবাই। তবে চ্যানেলের...
By Nettumi 2026-09-25 10:24:50 0 48
Nulled
TechMag v1.2.0 Premium - Professional Blogger Template Free
TechMag v1.2.0 Premium – Professional Blogger Template Free Download. Tech Mag is an...
By Nettumi 2026-09-18 03:58:33 0 50
Hacking Course
[🔥Exclusive] [2026] মোবাইলের জন্য সবচেয়ে লাইট ব্রাওজার (+ AdBlocker)। A Light & Fast Browser for Android (2/4/6 GB RAM)
আসসালামুয়ালাইকুম আজকে শেয়ার করবো এন্ড্রয়েডের সবচেয়ে লাইট ব্রাওজার। আমরা সবাই কোনো না কোনো...
By Nettumi 2026-09-25 16:49:32 0 64
Hacking Course
কিছু পুরাতন আইফোন ব্যবহারকারীকে ৭০০০ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল! - Banglatech24.com
জেনেশুনে নিজেদের কাস্টমারের ব্যাটারি স্লো করে দেওয়ার অভিযোগ ওঠে অ্যাপল এর বিরুদ্ধে। প্রায় এক...
By Nettumi 2026-09-25 09:45:41 0 56
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com