Sponsored

জাভা প্রোগ্রাম থেকে এক্সিকিউটেবল (exe) প্রোগ্রাম তৈরি করা

0
1

সাধারণত আমরা জাভা প্রোগ্রাম তৈরি করি, রান করে দেখি। এখানেই শেষ হয়ে যায়। আমাদের তৈরি করা সফটওয়ারটি যদি অন্যদের সাথে ডিস্ট্রিভিউট করতে চাই, তাহলে আমদের দরকার হবে এক্সিকিউটেবল বা exe প্রোগ্রাম তৈরি করা। ডিফল্ট ভাবে যে কোন জাভা প্রোগ্রাম jar ফাইল তৈরি করে। এরপর এই jar ফাইলটি আমরা যে কোন রেপার ব্যবহার করে exe ফাইল বা ম্যাকের জন্য dmg ফাইল তৈরি করতে পারি। এমন একটা রেপার হচ্ছে launch4j। জাভা প্রোগ্রামিং শেখার জন্য এই ব্লগে কিছু লেখা রয়েছে। সে গুলো পাওয়া যাবে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পেইজে।

এই উদাহরণে IntelliJ IDEA ব্যবহার করা হয়েছে। যে কোন একটা প্রোজেক্ট তৈরি করে নিব প্রথমে। এরপর File মেনু থেকে Project Structure সিলেক্ট করব।

 

 

এরপর Artifacts ট্যাব এ ক্লিক করব। এখানে + আইকনে ক্লিক করলে কিছু অপশন পাবো আমরা। এখান থেকে JAR সিলেক্ট করে From Modules with Dependencies সিলেক্ট করব।

 

 

এরপর এখান থেকে Main Class সিলেক্ট করে দিতে হবে।

সেটাপ শেষ। আমরা এবার jar ফাইল জেনারেট করতে পারব। তার জন্য Build Menu থেকে Build Artifacts এ ক্লিক করব। এবং কিছুক্ষণ আগে তৈরি করা Artifacts সিলেক্ট করে দিব। তাহলে আমাদের জন্য Jar ফাইল তৈরি করে দিবে। যা সাধারণত পাওয়া যাবে প্রজেক্ট ফোল্ডারের ভেতর out > artifacts ফোল্ডারে।

jar থেকে exe ফাইল তৈরি

launch4j সফটওয়ারটা ডাউনলোড করে নিব। এরপর ইন্সটল করে ওপেন করব।  এখানে তিনটি ফিল্ড দরকারি। একটা হচ্ছে output ফাইল, jar ফাইল এবং jre minimum version. 

 

 

আউটপুট ফাইলের যে কোন একটা নাম দিব। IntelliJ IDEA থেকে তৈরি করা jar ফাইলটির লোকেশন সিলেক্ট করব। এরপর JRE ট্যাব থেকে Minimum JRE version সেট করে দিব। অ্যাপে জাভার কোন API গুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো ব্যবহার করতে  মিনিমাম জাভার কোন ভার্সন লাগবে যা না হলে প্রোগ্রামটি রান হবে না, ঐ সব বিষয় গুলো দেখে এই ভার্সনটা দিতে হবে। কাস্টম আইকন দিতে চাইলে icon অপশন থেকে দেওয়া যাবে। এই ভ্যালু গুলো সেট করার পর গিয়ার আইকনে ক্লিক করলে exe তৈরি হবে।

সব কিছু ঠিক মত করতে পারলে কনগ্রেটস! স্বাগতম ডেস্কটপ সফটওয়ার ডেভেলপমেন্টে 🙂

 

জাভাতে ডেস্কটপ ইন্টারফেস বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কিভাবে তৈরি করতে হয়, তা জানা যাবে জাভা গ্রাফিকাল ইউজার ইন্টারফেস – JavaFX লেখাটিতে। জাভা নিয়ে সব গুলো লেখা পাওয়া যাবে জাভা প্রোগ্রামিং পেইজে।

Search
Categories
Read More
Nulled
ERPGo SaaS v9.8 Nulled - All-In-One Business ERP System Script
ERPGo SaaS v9.8 Nulled – All-In-One Business ERP System Script Free Download. ERPGo SaaS...
By Nettumi 2026-09-19 10:09:13 0 530
Nulled
ViserTube v1.7 Nulled - Online Video Sharing Platform Script
ViserTube v1.7 Nulled – Online Video Sharing Platform PHP Script Free Download. ViserTube...
By Nettumi 2026-09-17 18:27:19 0 27
Hacking Course
হোয়াটসঅ্যাপ শীঘ্রই বন্ধ হচ্ছে যেসব ফোনে (তালিকা ও কারণ জানুন)
সাপোর্ট সার্কেল থেকে নিয়মিত স্মার্টফোন বাদ দিয়ে থাকে হোয়াটসঅ্যাপ। এরই ধারাবাহিকতায় ৩১...
By Nettumi 2026-09-25 09:55:05 0 23
Tech
Samsung নিয়ে আসছে Tri-Fold Smartphone! Huawei-এর Mate XT-কে টেক্কা দিতে | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:49:07 0 24
Nulled
Discy v5.4 - Social Questions and Answers WordPress Theme Free
Discy v5.4 – Social Questions and Answers WordPress Theme Free Download. Discy is a...
By Nettumi 2026-09-18 03:47:43 0 11
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com