Sponsored

জাভাতে স্ট্রিং পার্সিং - split

0
50

সাধারণত বড় কোন স্ট্রিং বা টেক্সট থেকে ডেটা এক্সট্রাক্ট করার জন্য স্ট্রিং পার্সিং এর দরকার হয়। অনেক ভাবেই করা যায়, যেমন Split মেথড, StringTokenizer ইত্যাদি। এখানে আমরা দেখব কিভাবে split নিয়ে কাজ করা যায়। এটি দিয়ে কোন স্টিং কে যে কোন delimiter দিয়ে টোকেনাইজ করা যায়। টোকেন বলতে পার্স করার পর তথ্য গুলো। স্প্লিট করার পর টোকেন গুলোর একটি অ্যারে রিটার্ণ করে। নিচের উদাহরণটা দেখিঃ

public class Main {

    public static void main(String[] args) {
        String text = "Country,bn,Bangladesh";

        String[] tokens = text.split(",");

        for (int i = 0; i < tokens.length; i++)
            System.out.println(tokens[i]);
    }
}

একটা স্ট্রিং নিয়েছি আমরা। split মেথডের ভেতর একটা কমা দিয়েছি। এর মানে হচ্ছে কমা প্রতিটা কমার আগ পর্যন্ত হচ্ছে একটা তথ্য বা একটা টোকেন। এগুলোকে আলাদা আলাদা করে দাও। আর তথ্য বা টোকেন গুলো রেখেছি tokens নামক একটা স্ট্রিং অ্যারেতে। পরে যখন আমরা tokens অ্যারে প্রিন্ট করেছি, আমরা পেয়েছিঃ

Country
bn
Bangladesh

এখানে কমার পরিবর্তে আমরা যে কোন ক্যারেক্টার, শব্দ বা রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতে পারব।

আমরা চাইলে একের অধিক delimiter ব্যবহার করতে পারি। যেমনঃ

public class Main {

    public static void main(String[] args) {

        String text = "This is a sentence. Is it a question? Yahoo!";

        String[] tokens = text.split("[.?!]+");

        for (int i = 0; i < tokens.length; i++)
            System.out.println(tokens[i]);
    }
}

এখানে আমরা একটা প্যারাগ্রাফের প্রতিটা বাক্য আলাদা আলাদা করেছি। উপরে দেখুন একটা + ব্যবহার করার কারণ হচ্ছে delimiter গুলোকে আলাদা আলদা ভাবে পড়তে। রেগুলার এক্সপ্রেশন। + ব্যবহার না করে দেখুন কি হয়। রেগুলার এক্সপ্রেশন নিয়ে বিস্তারিত আরেকটা আর্টিকেল লেখার চেষ্টা করব।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
গার্লি Material - জাপানি কিউট ইলাস্ট্রেশনের এক বিশাল ভাণ্ডার! ডিজাইন হবে আরও সহজ, আরও সুন্দর! 💖✨🎨 | Techtunes | টেকটিউনস
বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি যুদ্ধ যাতে নিহত হয়েছিল লক্ষ লক্ষ লোক Exclusively @ সাবটাইটেল...
By Nettumi 2026-09-22 15:00:38 0 477
Nulled
২০২৬ সালের শেষ দিকে আসছে ভাঁজ করা জাদুর ফোল্ডেবল iPhone! থাকবে কি সাধারণ মানুষের নাগালে? | Techtunes | টেকটিউনস
আমার ল্যাপটপই যখন আমার অফিস তমাল আনোয়ার
By Nettumi 2026-09-21 05:23:33 0 60
Nulled
স্মার্টফোন চুরি ঠেকাবে খোদ গুগল! জানুন সেই জাদুকরী ফিচারের আদ্যোপান্ত! | Techtunes | টেকটিউনস
চোখ ধাঁধাঁনো যে সকল প্রযুক্তি দেখবেন ২০২০ টোকিও অলেম্পিকে। আবদুল্লাহ্ আল মামুন
By Nettumi 2026-09-21 05:31:10 0 63
Nulled
ওয়ালটন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Walton Job Circular 2026
4.4/5 - (13 votes)ওয়ালটন (Walton Group) কর্তৃপক্ষ হতে ওয়ালটন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Walton Job...
By Nettumi 2026-09-18 09:27:24 0 48
Tech
“ইনভেন্টরী” এমন একটা সফটওয়্যার যেটা দিয়ে পুরো দোকান বা শপের যাবতীয় সকল কাজ সম্পূর্ণ করতে পারবেন | Techtunes | টেকটিউনস
মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার মো. আমিনুল ইসলাম সজীব
By Nettumi 2026-09-26 11:49:34 0 67
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com