Sponsored

লারাভেল - ভিউতে ডেটা পাস করা

0
1

এর আগে আমরা ভিউ এবং রুটস সম্পর্কে জেনেছি। এবার আমরা জানব কিভাবে ভিউতে ডেটা পাস করা যায়। এ জন্য আমরা রাউটস থেকে ভিউতে ডেটা পাস করব এবং ভিউতে ঐ ডেটা দেখাবো। web.php রুট ফাইলে আমরা বলে দিয়েছি welcome ভিউ দেখাতেঃ

Route::get('/', function () {
    return view('welcome');
});

আমরা কোন ডেটা দেই নি। আমরা একটা ভ্যারিয়েবলের মাধ্যমে ডেটা পাস করতে পারি এভাবেঃ

Route::get('/', function () {
    return view('welcome', [
        'name'=> 'Jack!' // assign to $name vairable
        ]);
});

ডেটা ভিউতে পাস করা হয়েছে। আমরা যদি ডেটা দেখাতে চাই, তাহলে name নামে ভ্যারিয়েবলটাকে কল করলেই হবে। welcome.blade.php এর সব কিছু মুছে নিচের কোড যুক্ত করে এরপর প্রজেক্টি ব্রাউজারে দেখুনঃ

<h1>Hello <?php echo $name; ?></h1>

উপরে আমরা পিএইচপি ট্যাগের ভেতর ভ্যারিয়েবলটা লিখেছি। আমরা চাইলে ব্লেড ডিরেক্টিভ ব্যবহার করে লিখতে পারি, যা মূলত উপরের প্লেইন পিএইচপি কোডে কনভার্ট করবেঃ

<h1>Hello {{ $name }}</h1>

এখন আপনি name ভ্যারিয়েবলে যে কোন ভ্যালুই সেট করতে পারেন। আমরা চাইলে যত ইচ্ছে তত গুলো ভ্যারিয়েবল এভাবে পাস করতে পারিঃ

Route::get('/', function () {
    return view('welcome', [
        'name'=> 'Jack!',
         'age'=> '100!'
        ]);
});

আমরা compact এর মাধ্যমেও ডেটা পাস করতে পারিঃ

Route::get('/', function () {
    $name = 'Jack';
    return view('welcome' , compact('name'));
});

ভিউতে দেখানোর জন্যঃ

<h1>Hello {{ $name }}Your age is {{ $age }}.</h1>

সিঙ্গেল ভ্যারিয়েবলের পরিবর্তে অ্যারে পাস করতে চাইলেঃ

Route::get('/', function () {
    $names = [
    'Bill Gates',
    'Steve Jobs',
    'Larry Page'
    ];

    return view('welcome' , compact('names'));
});

ভিউতে অ্যারে থেকে ডেটা দেখানোর জন্য রেগুলার পিএইচপি ব্যবহার করে এভাবে লিখতে পারিঃ

<ul>
<?php foreach ($names as $name):  ?>
    <li><?php echo $name; ?></li>
<?php endforeach; ?> 
</ul>

ব্লেড ডিরেক্টিভ ব্যবহার করেঃ

    <ul>
        @foreach ($names as $name)
            <li>{{ $name }}</li>
        @endforeach
    </ul>

এমনকি আমরা অ্যারে অফ অ্যারে পাস করতে পারিঃ

Route::get('/', function () {
    $friends = [
        [
            'name' => 'Bill Gates',
            'email' => '[email protected]'
        ],
        [
            'name' => 'Steve Jobs',
            'email' => '[email protected]'
        ]
    ];
    return view('welcome', compact('friends'));
});

ভিউতে এভাবে দেখাতে পারিঃ

    <ul>
        @foreach ($friends as $friend)
            <li>Name: {{ $friend['name'] }}. Email: {{$friend['email']}} </li>
        @endforeach
    </ul>

যা এভাবে আউটপুট দিবেঃ

উপরে হার্ড কোড করে ভিউতে ডেটা পাস করেছি। রিয়েল প্রজেক্টে এই ডেটা গুলো আমরা সাধারণত ডেটাবেজ থেকে আউটপুট দিব।

Search
Categories
Read More
Nulled
Black Paper Realistic Logo Mockup - PSD - Mockups Template
Black Paper Realistic Logo Mockup PSD Free Download. Super Realistic, Unique, Useful, Modern...
By Nettumi 2026-09-17 18:27:51 0 42
Nulled
Elementor PRO v4.1.3 Nulled - WordPress Page Builder Plugin
Elementor PRO v4.1.3 Nulled – WordPress Page Builder Plugin Free Download. Elementor Pro...
By Nettumi 2026-09-17 17:45:57 0 106
Nulled
Counting Game for Kids - HTML5 Game Source
Counting Game for Kids – HTML5 Game Source Code Free Download. Counting Game for Kids is...
By Nettumi 2026-09-17 18:17:23 0 36
Hacking Course
বিকাশে ১৩০ টাকা পর্যন্ত বোনাস আজকের সুপার অফারে!
শুধুমাত্র আজকের জন্য বিকাশ নিয়ে এলো ১৩০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। ব্যাংক টু বিকাশ ও কার্ড টু...
By Nettumi 2026-09-25 09:49:08 0 41
Tech
হোয়াটসঅ্যাপ একাউন্ট ডিলিট করার নিয়ম - Banglatech24.com
আপনি যদি অন্য কোনো মেসেজিং অ্যাপ ব্যবহারের পরিকল্পনা করেন কিংবা নতুন নম্বরে হোয়াটসঅ্যাপ একাউন্ট...
By Nettumi 2026-09-25 10:08:31 0 38
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com