Sponsored

ফাজি লজিক

0
36

কম্পিউটার শুধু 0 and 1 বুঝে। True or False, Yes or No। কিন্তু আমরা মানুষেরা 0, 1 ছাড়াও ভিন্ন ভাবে চিন্তা করতে পারি। কন্টিনিউয়াস চিন্তা যাকে বলে। কম্পিউটার কাজ করতে পারে প্রিসাইসলি। কিন্তু মানুষ চিন্তা করে হাই লেভেলে। মানুষ যেভাবে চিন্তা করে, কম্পিউটার সেভাবে চিন্তা করাটাই হচ্ছে ফাজি লজিক।
ট্র্যাডিশনাল লজিকে আমরা কোন কিছুকে 0 অথবা 1 এ রিপ্রেজেন্ট করি। ফাজি লজিকে ০ অথবা ১ এর মধ্যে যে কোন ভ্যালু হতে পারে। কেউ লম্বা হলে আমরা বলি না সে ছয় ফুট দুই ইঞ্চি। আমরা বলি সে লম্বা। বাহিরে গরম হলে আমরা বলি না আজকের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। আমরা বলি আজ অনেক গরম পড়ছে। কম্পিউটারকে আজকের তাপমাত্রা বলতে বললে সে কত ডিগ্রি সেলসিয়াস, তাই বলবে। গরম কি ঠান্ডা, তা বলবে না। কম্পিউটারকে মানুষের মত চিন্তা করার জন্য তৈরি করারই ফাজি লজিকের কাজ।
প্রতিটা ফাজি লজিক সিস্টেমে চারটা প্রধান অংশ রয়েছে। সেগুলো হচ্ছেঃ

  •  Fuzzification Module
  •  Knowledge Base
  •  Inference Engine
  •  Defuzzification Module

Fuzzification Module: ফাজিফিকেশন মডিউলে ট্র্যাডিশনাল ডেটা ইনপুট হিসেবে নেয়। এরপর সেগুলোকে ফাজি সেটে ভাগ করে।
Knowledge Base: Knowledge Base এবিভিন্ন রুল গুলো সেট করা থাকে। সাধারণত IF-THEN রুলস।
Inference Engine: ইনফিয়ারেন্স ইঞ্জিনে ইনপুট ডেটা গুলোকে Knowledge Base থাকা রুল এর উপর ভিত্তি করে মানুষ যেভাবে চিন্তা করে, সেভাবে অনুকরণ করে।
Defuzzification Module: Defuzzification Module এ আবার ইনফিয়ারেন্স ইঞ্জেনে প্রাপ্ত ফাজি সেটকে আবার ট্র্যাডিশনাল সেট যাকে বলে Crisp Set এ রূপান্তরিত করে।
আমাদের চারপাশের অনেক গুলো প্রোডাক্টে ফাজি লজিক ব্যবহৃত হচ্ছে। যেমন এসি, মাইক্রোওয়েব ওভেন, ক্যামেরা, ওয়াশিং ম্যাশিন ইত্যাদিতে। এছাড়া এখনকার ড্রাইভারলেস গাড়ি গুলোতে ফাজি লজিক ব্যবহৃত হচ্ছে বা হবে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর খুব দরকারি একটা শাখা হচ্ছে এই ফাজি লজিক। রোবটের মত প্রিসাইসলি সব কিছু না করে মানুষের মত সিস্টেম তৈরি করতে এটি খুব কাজে দিচ্ছে এবং দিবে। এক সময় সত্যি সত্যি এমন রোবট তৈরি হবে, আমরা বুঝতেও পারব না এটা রোবট নাকি মানুষ।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Tech
ফেসবুক পোস্টে কে লাইক দিলো তা দেখা যাচ্ছেনা? সমাধান জানুন
শুক্রবার (২৭ মে) বিকেল থেকে ফেসবুকে অসংখ্য ব্যবহারকারী অভিযোগ করছেন যে তাদের পোস্টে কারা কারা...
By Nettumi 2026-09-25 10:10:25 0 54
Nulled
Fluxstore Multi Vendor v6.3.0 - Flutter E-commerce Full App Source
Fluxstore Multi Vendor v6.3.0 – Flutter E-commerce Full App Source Code Free Download....
By Nettumi 2026-09-17 17:45:25 0 90
Tech
Opera One R2 Browser - Opera এর নেক্সট জেনারেশন Browser! পারবে কী আপনার ব্রাউজিং অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে দিতে? | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:40:59 0 61
Hacking Course
ফ্রিল্যান্সিং করে যে কাজে বেশি টাকা আয় করতে পারবেন
প্রায় যেকোনো ধরনের কাজকে কেন্দ্র করে ফ্রিল্যান্সিং করা যেতে পারে। অনেকে জিজ্ঞেস করেন কোন কাজগুলো...
By Nettumi 2026-09-25 10:01:51 0 55
Nulled
২০২৬ সালে কম্পিউটার/পিসি কেনার আগে যে ১০টি বিষয় অবশ্যই জানতে হবে Complete Buying Guide | Techtunes | টেকটিউনস
পকেটের মোবাইল দিয়ে এবার কাগজ ফটোকপি করুন! তাও প্রফেশনাল মানের ডিজিটাল ফটোকপি! নেট মাস্টার
By Nettumi 2026-09-21 05:23:17 0 689
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com