Sponsored

অভ্যাস এবং অনুশীলন

0
1

কিছু কিছু জিনিস পড়ে পড়ে শেখা যায় না। প্র্যাকটিস করতে হয়। সাঁতার কেউ বই পড়ে শিখতে পারবে না। সাইকেল বা গাড়ি চালানোও কেউ কোন দিন বই পড়ে শিখতে পারে নাই। প্রোগ্রামিং ও একই রকম।

ভালো প্রোগ্রামার কিভাবে হওয়া যায়, ভালো কোড কিভাবে করতে হয় এসব শিখা যায় বই পড়ে। কিন্তু কম্পাইলারটা নিয়ে প্রোগ্রাম রান করে দেখার আগ পর্যন্ত সব কিছু রূপকথার গল্পের মত। অন্ধদের হাতি অনুভব করার মত।

নিজের জীবন থেকেই একটা উদাহরণ দেই। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট এর উপর। এন্ড্রয়েডে এক একটা পেইজকে সাধারণত এক একটা এক্টিভিটি বলে। ঐ এক্টিভিটি সম্পর্কে একটু পড়তে গিয়েছি। তখন কিছুই বুঝি নি। On Create, On Start, On Resume এমন অনেক গুলো স্টেট। আগা মাথা কিছুই বুজতাম না। তারপরও অ্যাপ কিভাবে তৈরি করতে হয়, তা দেখে দেখে অ্যাপ তৈরি করা শুরু করলাম। এখন এসব কিছু পানির মত পরিষ্কার। পড়ার পড় না বুঝে যদি কঠিন মনে করে রেখে দিতাম, কোন দিন ও অ্যাপ তৈরি করা শেখা হতো না।

প্রোগ্রামিং, ডেভেলপমেন্ট এসব পড়তে গেলে কঠিন মনে হবে। কিন্তু প্র্যাকটিস করতে গেলে অনেক সহজ মনে হবে। যত বেশি প্র্যাকটিস করা হবে, জিনিস গুলো তত সহজ হবে। সাইকেল চালানোর মত। প্রথম দিকে এক্সিডেন্ট করে হাত পা কয়েকবার ছিলবে। এরপর হাত ছেড়েও সাইকেল চালানো যায়। কি আনন্দ!

Search
Categories
Read More
Nulled
Pixel Art Generator - AI-এর তুলিতে আঁকুন রেট্রো পিক্সেলআর্টের ভুবন! সম্পূর্ণ বিনামূল্যে! | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
By Nettumi 2026-09-21 05:34:40 0 22
Nulled
Rectangle Max (Admob + GDPR + Android Studio) Game Source
Rectangle Max (Admob + GDPR + Android Studio) Game Source Code Free Download. This Game is a...
By Nettumi 2026-09-18 03:52:31 0 40
Tech
ChatGPT যুক্ত হলো নতুন ২টি Feature! নিজের মতো করে কাস্টমাইজ করুন, কাজের গতি বাড়ান | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:48:35 0 7
Tech
GitHub - NVIDIA/OpenShell: OpenShell is the safe, private runtime for autonomous AI agents.
ImportantNew in OpenShell 0.1.x: a stable release cadence, new isolation...
By Nettumi 2026-09-30 19:08:27 0 4
Tech
রিয়েলমি নারজো ৩০ দাম, স্পেসিফিকেশন ও ফিচার - Banglatech24.com
বিগত সময়ে দেশের বাজারে আসা রিয়েলমি নারজো সিরিজের ফোনগুলো দেশের তরুণ সমাজের মধ্যে ব্যাপক...
By Nettumi 2026-09-25 10:25:16 0 146
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com