Sponsored

অভ্যাস এবং অনুশীলন

0
52

কিছু কিছু জিনিস পড়ে পড়ে শেখা যায় না। প্র্যাকটিস করতে হয়। সাঁতার কেউ বই পড়ে শিখতে পারবে না। সাইকেল বা গাড়ি চালানোও কেউ কোন দিন বই পড়ে শিখতে পারে নাই। প্রোগ্রামিং ও একই রকম।

ভালো প্রোগ্রামার কিভাবে হওয়া যায়, ভালো কোড কিভাবে করতে হয় এসব শিখা যায় বই পড়ে। কিন্তু কম্পাইলারটা নিয়ে প্রোগ্রাম রান করে দেখার আগ পর্যন্ত সব কিছু রূপকথার গল্পের মত। অন্ধদের হাতি অনুভব করার মত।

নিজের জীবন থেকেই একটা উদাহরণ দেই। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট এর উপর। এন্ড্রয়েডে এক একটা পেইজকে সাধারণত এক একটা এক্টিভিটি বলে। ঐ এক্টিভিটি সম্পর্কে একটু পড়তে গিয়েছি। তখন কিছুই বুঝি নি। On Create, On Start, On Resume এমন অনেক গুলো স্টেট। আগা মাথা কিছুই বুজতাম না। তারপরও অ্যাপ কিভাবে তৈরি করতে হয়, তা দেখে দেখে অ্যাপ তৈরি করা শুরু করলাম। এখন এসব কিছু পানির মত পরিষ্কার। পড়ার পড় না বুঝে যদি কঠিন মনে করে রেখে দিতাম, কোন দিন ও অ্যাপ তৈরি করা শেখা হতো না।

প্রোগ্রামিং, ডেভেলপমেন্ট এসব পড়তে গেলে কঠিন মনে হবে। কিন্তু প্র্যাকটিস করতে গেলে অনেক সহজ মনে হবে। যত বেশি প্র্যাকটিস করা হবে, জিনিস গুলো তত সহজ হবে। সাইকেল চালানোর মত। প্রথম দিকে এক্সিডেন্ট করে হাত পা কয়েকবার ছিলবে। এরপর হাত ছেড়েও সাইকেল চালানো যায়। কি আনন্দ!

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Tech
IELTS কি? আইএলটিএস কি কাজে লাগে? - Banglatech24.com
প্রায়সই আমরা “IELTS” এর কথা শুনে থাকি। কিন্তু IELTS সম্পর্কে অনেক ইচ্ছুক মানুষের...
By Nettumi 2026-09-25 10:16:23 0 48
Nulled
FVD v3.0 - Facebook Video Downloader Premium (Download Public, Private Videos), FB, Admob Ads + FCM Source Code
FVD v3.0 – Facebook Video Downloader Premium (Download Public, Private Videos), FB, Admob...
By Nettumi 2026-09-18 03:55:15 0 63
Tech
Free internet update 2018 to 2021 | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:43:55 0 79
Tech
জেনে নিন আপনার মোবাইল সেট এর কোয়ালিটি নকিয়া | Techtunes | টেকটিউনস
আমার ল্যাপটপই যখন আমার অফিস তমাল আনোয়ার
By Nettumi 2026-09-25 04:00:51 0 52
Nulled
এক ক্লিকে বাড়িয়ে নিন ওয়ার্ডপ্রেস সাইটের স্পিড | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
By Nettumi 2026-09-21 05:29:40 0 52
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com