Sponsored

আইওএস অডিও - AVFoundation

0
4

আইওএস এ অডিও প্লে, রেকর্ড ইত্যাদি করার জন্য দারুণ একটা ফ্রেমওয়ার্ক রয়েছে। তা হচ্ছে AVFoundation. AVFoundation কিভাবে ব্যবহার করা যায়, তাই দেখব। AVFoundation নিয়ে কাজ করার জন্য প্রথমে একটা প্রজেক্ট তৈরি করে নেই। যেমন AVFoundation Demo.

 

AVFoundation ডিফল্ট ভাবে প্রজেক্টে যুক্ত থাকে না। যুক্ত করতে হয়। তার জন্য Build Phases এ গিয়ে Link Binary With Libraries থেকে AVDoundation.framework টা যুক্ত করতে হবে। + বাটনে ক্লিক করলে সব গুলো ফ্রেমওয়ার্কের লিস্ট দেখাবে। সেখান্ত থেকে AVFoundation টা যুক্ত করতে হবে।

 

AvFoundation Framework

 

প্রজেক্টে একটা mp3 বা যে কোন অডিও ফাইল রাখি। আমরা ইচ্ছে করলে একটা ফোল্ডার তৈরি করে তার ভেতর ও রাখতে পারি। তার জন্য Project এর উপর রাইট ক্লিক করে New Group এ ক্লিক করলে আমাদের ফোল্ডার তৈরি করতে দিবে। MP3 টা ঐ ফোল্ডারের ভেতর রাখতে পারি।

 

Create New Group

 

Main Storyboard এ একটা বাটন যুক্ত করি। এ বাটনটা ViewController.swift ফাইলের সাথে একশন হিসেবে যুক্ত করি।

 

ViewController.swift ফাইলে AVFoundation টা ইম্পোর্ট করি। একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। যেমন player। এবং আমাদের MP3 এর একটা রেফারেন্স তৈরি করি। এবার বাটনের একশনে player.play() লিখলেই Mp3 প্লে হবে। প্রজেক্টটি রান করি। এবং দেখি Audio Play হয় কিনা।

import UIKit
import AVFoundation

class ViewController: UIViewController {
    
    var player = AVAudioPlayer()
    
    override func viewDidLoad() {
        super.viewDidLoad()
        
         player = try! AVAudioPlayer(contentsOfURL: NSBundle.mainBundle().URLForResource("My Valentine", withExtension: "mp3")!, fileTypeHint: nil)
    }

    override func didReceiveMemoryWarning() {
        super.didReceiveMemoryWarning()
        // Dispose of any resources that can be recreated.
    }

    @IBAction func PlayAudio(sender: AnyObject) {
    
        player.play()
    }
    
   
}


খুব সহজ, তাই না? এবার আরো দুইটা বাটন যুক্ত করি Storyboard এ। একটা Pause এর জন্য। একটা Stop এর জন্য। ViewControler.swift ফাইলে Action হিসেবে যুক্ত করি। Pause করার জন্য আমাদের লিখতে হবে player.pasuse(). স্টপ করার জন্য দুইটা লাইন লিখতে হবে। নিচে সম্পুর্ণ ViewController.swift

import UIKit

import AVFoundation

class ViewController: UIViewController {
    
    var player = AVAudioPlayer()
    
    override func viewDidLoad() {
        super.viewDidLoad()
        
         player = try! AVAudioPlayer(contentsOfURL: NSBundle.mainBundle().URLForResource("My Valentine", withExtension: "mp3")!, fileTypeHint: nil)
    }

    override func didReceiveMemoryWarning() {
        super.didReceiveMemoryWarning()
        // Dispose of any resources that can be recreated.
    }

    @IBAction func PlayAudio(sender: AnyObject) {
    
        player.play()
    }
    
    @IBAction func StopMusic(sender: AnyObject) {
        player.stop()
        player.currentTime = 0
    }
   

    @IBAction func PauseAudio(sender: AnyObject) {
     player.pause()
    }
}


অ্যাপের UI টা নিজের মত করে সাজাই। তৈরি করি নিজের পছন্দের AudioPlayer। এর পরের টিউটোরিয়ালে দেখব কিভাবে Audio Record করা যায়।

Search
Categories
Read More
Tech
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ফিন্যান্সঃ পর্ব১ অর্থের সময় মুল্য | Techtunes | টেকটিউনস
মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার মো. আমিনুল ইসলাম সজীব
By Nettumi 2026-09-26 11:50:24 0 32
Tech
শাওমি নিয়ে এলো বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৪ | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:49:07 0 40
Job
১৯ জনের বঙ্গভবন নতুন চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ Bangabhaban Job Circular 2026
3.3/5 - (3 votes)☰ মোট পদের ক্যাটাগরি০২👥 মোট শূন্যপদ১৯ জন আবেদনের শেষ দিন ৩০ জুলাই ২০২৬ ইং,...
By Nettumi 2026-09-24 18:42:38 0 27
Nulled
ChargePanda v1.3.1 - PHP Script to Sell Digital Products, Downloads, Subscriptions & Licenses
ChargePanda v1.3.1 – PHP Script to Sell Digital Products, Downloads, Subscriptions &...
By Nettumi 2026-09-17 18:06:09 0 22
Nulled
ActivityWatch - দারুন এক প্রাইভেসি ট্র্যাকার! 100% Privacy সিকিউর, Open-Source এবং Local Data স্টোরেজ সুবিধা নিয়ে Windows ও Android প্রোডাক্টিভিটি মার্কেটে এক অসাধারণ অ্যাপ! | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
By Nettumi 2026-09-21 05:28:28 0 51
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com