Sponsored

iOS সিম্পল একটা অ্যাপ তৈরি

0
987

iOS এর উপর এর আগে কয়েকটি টিউটোরিয়াল লিখেছি। সে গুলোঃ

এবার আমরা একটি অ্যাপ বানাবো। যেখানে অ্যাপটি আপনাকে একটি নাম্বার অনুমান করতে বলবে। অ্যাপ যে নাম্বারটি অনুমান করেছে তার সাথে আপনারটা মিললে লেখা উঠবে সঠিক। অথবা বলবে আবার অনুমান করতে। এটি তৈরি করতে আমরা iOS ইনপুট আউটপুট অ্যাপ তৈরি করতে যা লেগেছে, তাই ব্যবহার করব। আর শুধু একটু লজিক।

 

একটা iOS প্রজেক্ট তৈরি করি। যেমন GuessNumber.  ল্যাঙ্গুয়েজ হিসেবে সিলেক্ট করি Swift. Main.storyboard এ আমরা একটা Label, একটা Text Field এবং একটা বাটন যুক্ত করি।

 

Assistant Editor সিলেক্ট করে আমাদের ভিউ গুলো ViewController.swift ফাইলের সাথে যুক্ত করি। এখানে Label এবং Text Field হচ্ছে Outlet. আর Button  হচ্ছে Action. বাটনে ক্লিক করলে আমাদের অ্যাপটি টেক্সট ভিউতে ইউজার যে সংখ্যাটি ইনপুট দিয়েছে, তা মিলিয়ে দেখবে সঠিক কিনা।

 

অ্যাপটি নিজে একটা সংখ্যা অনুমান করবে। আর তা আমরা নিতে পারি রেন্ডম নাম্বার জেনারেট করে। রেন্ডম নাম্বার জেনারেট করা অনেক সহজঃ


let correct = String(arc4random_uniform(5))

 

এখানে আমরা বলে দিয়েছি ১ – ৪ পর্যন্ত সংখ্যা গুলোর মধ্যে যে কোন একটা রেন্ডম সংখ্যা জেনারেট করে দিতে। ইউজারের অনুমান করা সংখ্যাটি একটা ভ্যারিয়েবলে রেখেছি। এরপর আমরা if else দিয়ে চেক করে দেখেছি ইউজারের অনুমান করা সংখ্যা এবং অ্যাপের তৈরি রেন্ডম সংখ্যাটি সমান কিনা। সম্পূর্ণ ViewControlar.swift:

 

import UIKit

class ViewController: UIViewController {
    
    
    
    @IBOutlet var message: UILabel!
    @IBOutlet var textField: UITextField!

    @IBAction func guessFunc(sender: AnyObject) {
        let correct = String(arc4random_uniform(5))
        let guess = textField.text
    
        if guess == correct{
            message.text = "Correct Answer"
            message.textColor = UIColor.greenColor()
            
        }else{
            message.text = "try again"
            message.textColor = UIColor.redColor()
        }
        
    }
    
    
    override func viewDidLoad() {
        super.viewDidLoad()
        
      
        
        
        // Do any additional setup after loading the view, typically from a nib.
    }

    override func didReceiveMemoryWarning() {
        super.didReceiveMemoryWarning()
        // Dispose of any resources that can be recreated.
    }


}

 

অ্যাপটি রান করে এবার দেখতে পারি ঠিক মত কাজ করে কিনা 🙂

 

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
Cocon - Pet Store Shopify Theme OS 2.0
Cocon – Pet Store Shopify Theme OS 2.0 Free Download. Cocon Shopify Theme is Suitable for...
By Nettumi 2026-09-17 17:44:23 0 279
Nulled
Anonymous Call v2.3 - Android Free Calling App with In-app Purchase & Credit System Source
Anonymous Call v2.3 – Android Free Calling App with In-app Purchase & Credit System...
By Nettumi 2026-09-17 18:14:13 0 63
Tech
সিএসএস দিয়ে একের অধিক ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া। - Nettumi
আপনি একটা সিএসএস রুল লিখতে চান যেখানে উপরের দিকে একটা ব্যাক গ্রাউন্ড ইমেজ এবং নিচের দিকে আরেকটা...
By Nettumi 2026-10-10 17:16:16 0 4
Nulled
Google Maps এ এলো Gemini AI এর জাদু! বদলে যাবে আপনার হাঁটা আর সাইকেল চালানোর অভিজ্ঞতা! | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
By Nettumi 2026-09-21 05:31:53 0 49
Nulled
ElementsKit v4.10.3 - The Ultimate Addons for Elementor
ElementsKit v4.10.3 – The Ultimate Addons for Elementor Page Builder WordPress Plugin...
By Nettumi 2026-09-17 17:44:29 0 199
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com