Sponsored

libGDX গেম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল: Sound

0
17

সাউন্ড ছাড়া গেমের কথা চিন্তা করা যায়? যায় না। আমার আজ দেখব কিভাবে আমাদের গেমে সাউন্ড ইফেক্ট দেওয়া যায়। ইমেজের মত সাউন্ডও আমাদের Android প্রজেক্টের assets ফোল্ডারে রাখতে হবে। আমরা দুইটা সাউন্ড ফাইল নিয়ে কাজ করব। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে। অথবা গুগলে সার্চ করেও নিজের পছন্দ মত সাউন্ড ডাউনলোড করতে পারেন। ফ্রিতে ডাউনলোড করা যায়, এমন একটি সাইট হচ্ছে https://freesound.org । নিচের দুটি সাউন্ড এখান থেকেই ডাউনলোড করা।

http://jakir.me/wp-content/uploads/2016/01/gameBG.mp3

 

http://jakir.me/wp-content/uploads/2016/01/touch.mp3

সাউন্ড প্লে  করার জন্য আমাদের প্রথমে তা লোড করতে হবে। এবং পরে প্লে করতে হবে। আমরা আবার বলে দিতে পারি কত বার প্লে হবে।



import com.badlogic.gdx.ApplicationAdapter;
import com.badlogic.gdx.Gdx;
import com.badlogic.gdx.audio.Music;
import com.badlogic.gdx.graphics.GL20;
import com.badlogic.gdx.graphics.Texture;
import com.badlogic.gdx.graphics.g2d.SpriteBatch;

public class MyGdxGame extends ApplicationAdapter {
   SpriteBatch batch;
   Texture img;
   private Music audioBG;
   
   @Override
   public void create () {
      batch = new SpriteBatch();
      img = new Texture("badlogic.jpg");

        // Load Sound
      audioBG = Gdx.audio.newMusic(Gdx.files.internal("gameBG.mp3"));

      // start the playback of the background music immediately
      audioBG.setLooping(true);
        // Play
      audioBG.play();

   }

   @Override
   public void render () {
      Gdx.gl.glClearColor(1, 0, 0, 1);
      Gdx.gl.glClear(GL20.GL_COLOR_BUFFER_BIT);
      batch.begin();
      batch.draw(img, 0, 0);
      batch.end();
   }
}

 

Gdx.audio.newMusic(Gdx.files.internal(“gameBG.mp3”)); দিয়ে বলে দিয়েছি কোন সাউন্ডটি লোড করতে। এরপর audioBG.setLooping(true); দিয়ে বলেছি অডিওটি বার বার রান হতে। এবং শেষে প্লে করেছি। আমরা চাইলে যখন কোন ইভেন্ট ঘটবে, তখন সাউন্ড প্লে করতে পারি। যেমন নিজের প্রোগ্রামটিতে উপরের মত একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলার পাশা পাশি যখন স্ক্রিন টাচ করা হবে, তখন টাচ সাউন্ডটি রান হবে।

 


import com.badlogic.gdx.ApplicationAdapter;
import com.badlogic.gdx.Gdx;
import com.badlogic.gdx.audio.Music;
import com.badlogic.gdx.graphics.GL20;
import com.badlogic.gdx.graphics.Texture;
import com.badlogic.gdx.graphics.g2d.SpriteBatch;

public class MyGdxGame extends ApplicationAdapter {
   SpriteBatch batch;
   Texture img;
   private Music audioBG, touch;
   
   @Override
   public void create () {
      batch = new SpriteBatch();
      img = new Texture("badlogic.jpg");

        // Load Sound
      audioBG = Gdx.audio.newMusic(Gdx.files.internal("gameBG.mp3"));
      touch = Gdx.audio.newMusic(Gdx.files.internal("touch.mp3"));

      // start the playback of the background music immediately
      audioBG.setLooping(true);
        // Play
      audioBG.play();

   }

   @Override
   public void render () {
      Gdx.gl.glClearColor(1, 0, 0, 1);
      Gdx.gl.glClear(GL20.GL_COLOR_BUFFER_BIT);
      batch.begin();
      batch.draw(img, 0, 0);
      batch.end();

        if(Gdx.input.isTouched()) {
         touch.play();

        }
   }
} 

এখানে যখনই ইউজার স্ক্রিনে টাচ করবে, তখনি touch.mp3 নামক মিউজিকটি প্লে করবে।

 

প্রজেক্টের সোর্স কোড গুলো ডাউনলোড করা যাবে গিটহাব থেকে। প্রত্যেকটা প্রজেক্ট আলাদা আলাদা ফোল্ডারে রয়েছে। ঐখান থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করা যাবে। গিটহাব লিঙ্ক।

Search
Categories
Read More
Hacking Course
নগদে ২০ টাকা রিচার্জে ১০ টাকা বোনাস অফার নিন! - Banglatech24.com
নগদ নিয়ে এলো লাভের ঘন্টা অফার। আপনার নগদ প্রিপেইড বা পোস্টপেইড নাম্বারে ২০টাকা বা তার অধিক...
By Nettumi 2026-09-25 10:01:45 0 32
Tech
আইফোন আইক্লাউড লক খোলার উপায় - আইক্লাউড আনলক করার নিয়ম
আপনার কাছে যদি আইফোন বা অন্য কোনো অ্যাপল ডিভাইস থাকে, তাহলে আইক্লাউড লক বা আইক্লাউড আনলক কথাগুলোর...
By Nettumi 2026-09-25 10:24:33 0 37
Hacking Course
গুগল লেন্সের দারুণ কিছু সুবিধা জানুন (সাথে নতুন ফিচার) - Banglatech24.com
“আপনি যদি দেখতে পারেন তাহলে আপনি খুঁজতেও পারবেন”। এই আইডিয়া নিয়ে গুগল ভিজুয়াল সার্চ...
By Nettumi 2026-09-25 09:46:45 0 38
Tech
ইউটিউবের মাথা নষ্ট করা ৪ টি সেরা ট্রিকস | Techtunes | টেকটিউনস
আশাকরি কীলগার মঈনুল হক
By Nettumi 2026-09-25 04:02:03 0 41
Tech
ডেটা স্ট্রাকচার পরিচিতি
ডেটা স্ট্রাকচার কি ডেটা স্ট্রাকচার হচ্ছে ডেটা স্টোর করা এবং সাজিয়ে রাখার পদ্ধতি। এটি মূলত বিভিন্ন...
By Nettumi 2026-09-30 18:40:06 0 16
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com