Sponsored

গল্পঃ ব্লগার

0
55

অনিক একজন ব্লগার। সে কিছু তথ্যের জন্য একজন বিশিষ্ট রিসার্সার এর কাছে যায়, একটা আর্টিকেল লিখতে তার ওই তথ্য গুলো দরকার। ঐ রিসার্সার এর কাছ থেকে কিছু সময় চাচ্ছে। রিসার্সার বলে তুমি লেখক নও। তুমি সাংবাদিক নও। সে বলে, আমি লেখক। ঐ রিসার্সার বলে ব্লগিং লেখা লেখি নয়। সে বলে, আমি একজন সাংবাদিক… সংবাদ সংগ্রহ করে তা ব্লগে লিখি। রিসার্সার বলে আমার হাতে এখন সময় নেই, এখনি যেতে হবে আমাকে। এ বলে অনিক কে এড়িয়ে যায়।

অনিকের খারাপ লাগলেও গায়ে মাখে না। সে তার ব্লগে লিখে যায়। এর ও অনেক দিন পর একজন ব্যবসায়ীর কাছে যায়। তার সম্পর্কে একটা ফিচার লিখবে। তরুণ প্রজন্মের জন্য। তরুণরা যেন ঐ ব্যবসায়ী সম্পর্কে জেনে তার মত বড় কিছু হতে পারে, তার জন্য। দূর্ভাগ্যক্রমে ঐ ব্যবসায়ীও অনিককে কোন সময় দেয় নি।

এভাবে অনেক জায়গা থেকেই তাকে ফিরিয়ে দিয়েছে। তা ২০০৮ সালের দিকের কথা। তখন সে বুঝতে পেরেছে পত্রিকা থেকেও একদিন অনলাইন মাধ্যম অনেক বেশি শক্তিশালী হবে। তার ভেতর থেকে কেউ একজন বলেছিল, তাই বার বার সবাই তাকে ফিরিয়ে দিলেও সে পিছিয়ে আসে নি। বিভিন্ন বিষয় নিয়ে তার লেখা অব্যাহত রেখেছে, তার ব্লগে।

তখন ইন্টারনেট এক্সেস সবার না থাকলেও এখন প্রায় সবার ইন্টারনেট এক্সেস রয়েছে। নিজ নিজ স্মার্টফোন, ল্যাপটপ বা পিসি থেকে এখন সবাই পত্রিকা থেকে অনলাইনেই পড়তে বেশি পছন্দ করে। অনিকের ব্লগ আস্তে আস্তে জনপ্রিয়তা পেতে থাকে। নিয়মিত লক্ষ মানুষ তার সাইট ভিজিট করে। কয়েক মিলিয়ন ফ্যান রয়েছে তার পেইজের। অনেক দ্রুত সে অনেক দরকারি তথ্য সবার কাছে পৌঁছে দিতে পারে।

প্রথম দিকের দিন গুলো নিয়ে তার কোন অনুতাপ নেই। ঐ সময় গুলো তার কাছে উৎসাহ এর মত। ঐ স্মৃতি গুলো মনে পড়লে ভাবে এখনো অনেক কিছু করতে হবে। ঐ সব ভেবে সময় নষ্ট করার কোন মানে হয় না। অনেক দূর যেতে হবে তাকে, তার ব্লগ নিয়ে।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Tech
জিন্দাপার্কে একদিন
ফেসবুকে আমাদের একটা গ্রুপ রয়েছে অনলাইন ভাই-ব্রাদার-আপু-সিস্টার নামে। সিরিয়াস কোন গ্রুপ না।...
By Nettumi 2026-09-30 18:41:44 0 41
Job
২৬ পদে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ ২০২৬ সার্কুলার প্রকাশিত! TMED Job Circular 2026
4.7/5 - (3 votes)☰ মোট পদের ক্যাটাগরি০৫👥 মোট শূন্যপদ২৬🎓 যোগ্যতাএসএসসি, এইচএসসি ও স্নাতক🎂...
By Nettumi 2026-09-24 18:40:43 0 65
Tech
অ্যাডবি ফটোশপ সিলেকশন টুলের কিছু শর্টকার্ট যা আপনার কাজে লাগতে পারে | Techtunes | টেকটিউনস
মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার মো. আমিনুল ইসলাম সজীব
By Nettumi 2026-09-26 11:49:27 0 80
Tech
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা এবং আমাদের অবস্থান
আমরা প্রযুক্তির এমন একটা পর্যায় এসে পৌঁছেছি যে যা একই সাথে আশীর্বাদ হতে পারে অথবা হতে পারে...
By Nettumi 2026-09-30 18:41:47 0 51
Status
আল্লাহর পছন্দের মেয়েদের নাম 2025
Spread the love একটি সুন্দর ও অর্থবহ নাম প্রতিটি শিশুর জন্য আশীর্বাদস্বরূপ। ইসলামিক নামগুলোর...
By Nettumi 2026-10-03 03:36:17 0 92
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com