Sponsored

অভিমানী ছেলেটি

0
76

দ্বীপ্তির কাছে অনিক সব সময়ই মলিন। দ্বীপ্তি তার দু্যতি দিয়ে সবাইকে আবিষ্ট করত। অনিক আবিষ্টদের একজন। কিছু মোহ ক্ষণিকের জন্য। অনিকেরটা ক্ষণিকের ছিল না। সত্যিকারেই দ্বীপ্তিকে তার ভালো লেগে যায়। কাউকে ভালো লেগে গেলে নিজের জগৎটি কেমন জানি ভালোলাগার মানুষটি দখল করে বসে। সব চিন্তা ভাবনা ভালোলাগার মানুষটি কেন্দ্রিক হয়ে পড়ে। অনিক মানুষ, ব্যাতিক্রম নয়।

দ্বীপ্তির সৌন্দর্যের কাছে নিজেকে তুচ্ছ মনে হয়। বার বার আয়নার সামনে যায়, গিয়ে চিন্তা করে, আরেকটু সুন্দর হলে কি এমন ক্ষতি হতো? নিজের মলিনতা দূর করার চেষ্টা করে। দ্বীপ্তির কাছে সে বার বার গিয়েছে, ভালোবাসা পাওয়ার আকুলতা নিয়ে। আকুলতার বিপরীত ঠিক ততটুকু অবজ্ঞা করেই দ্বীপ্তি তাকে ফিরে দিয়েছে, বার বার।

অনিকের দেওয়া প্রতিটি গোলাপ কিছু দূর গিয়ে ফেলে দিয়েছে। ঠিক যেমন নামাজ পড়ে বের হওয়ার সময় দেওয়া লিপলেট গুলো ছুঁড়ে ফেলে মুসুল্লিরা। লিপলেট দেওয়া ছেলে গুলো তা দেখেও না দেখার বান করে। কিন্তু অনিক বান করে থাকতে পারে না। দু চোখ দিয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে। ছেলেদের চোখে জল বেমানান, তাই সাথে সাথেই মুছে ফেলে।

এক সাথে বৃষ্টিতে ভিজবে বলে দ্বীপ্তিদের গেঁটে দাঁড়িয়ে থাকে। বৃষ্টি আসে, অনিক ভিজতে থাকে। একা একা। এক সময় ঠাণ্ডা লাগে। গা কাঁপুনি দিয়ে জ্বর আসে। কিন্তু দ্বীপ্তির অন্তর একটুও কাঁপে না। একটুও না। মাঝে মাঝে বারান্দায় এসে এক নজর দেখে আবার চলে যায়। মুখে কি ঐটা অবজ্ঞার হাসি ছিল? অনিক বুঝতে পারে না। জ্বর নিয়েই ফিরে যায়, নিজ নীড়ে।

দ্বীপ্তির অন্তরটি ছুঁয়ে দিতে চেয়েছিল, ভালোবাসা দিয়ে। তা কি কোন অহংকারে আবৃত ছিল? জানে না, অনিক কিছুই জানে না। ছেলেটির অভিমান বাড়তে লাগল। আস্তে আস্তে দূরে সরে যেতে লাগল। সকল অভিমানকে চাপিয়ে এখনো ছোট্ট একটু আশা, মেয়েটি এসে হাতটি ধরে কাছে টেনে নিবে। একটুখানি ভালবাসবে।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
সব রেকর্ড ভাঙতে আসছে Samsung! লিক হয়ে গেলো Galaxy Unpacked-এর দিনক্ষণ! | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
By Nettumi 2026-09-21 05:31:04 0 62
Status
চাঁদের আলো ও জোছনা নিয়ে সুন্দর ক্যাপশন: ৫০+ কথা [২০২৬] - উক্তিবাড়ি - Nettumi
সূচিপত্র (Table of Contents) লুকান সংশ্লিষ্ট বিষয়: চাঁদের আলো, সুন্দর ক্যাপশন, কথা...
By Nettumi 2026-10-07 17:16:56 0 1K
Nulled
রাফিনহার হ্যাটট্রিকের রাতে বার্সেলোনার গোলবন্যা: ৭-২ জয়ে কী দেখাল বার্সা? | Techtunes | টেকটিউনস
পকেটের মোবাইল দিয়ে এবার কাগজ ফটোকপি করুন! তাও প্রফেশনাল মানের ডিজিটাল ফটোকপি! নেট মাস্টার
By Nettumi 2026-09-21 05:17:46 0 67
Job
২৬ পদে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ ২০২৬ সার্কুলার প্রকাশিত! TMED Job Circular 2026
4.7/5 - (3 votes)☰ মোট পদের ক্যাটাগরি০৫👥 মোট শূন্যপদ২৬🎓 যোগ্যতাএসএসসি, এইচএসসি ও স্নাতক🎂...
By Nettumi 2026-09-24 18:40:43 0 65
Tech
BINANCE থেকে স্পিন করে জিতে নিন রিওয়ার্ড (সর্বোচ্চ ১০০০$ পর্যন্ত )
আস্সালামুআলাইকুম, একটা campaign চলতেছে, আপনি যদি বিনান্স ব্যাবহার করেন এই ক্যাম্পেইন এ যোগ দিলে...
By Nettumi 2026-09-25 16:11:58 0 53
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com