Sponsored

সুইফট প্রোগ্রামিং - Function | ফাংশন

0
48

৭। Function | ফাংশন

 

ফাংশন হচ্ছে পুনরায় ব্যবহার যোগ্য কোড ব্লক। যা একটি নির্দিষ্ট কাজ করতে পারে। সব গুলো ফাংশনের নিচে অংশ গুলো থাকেঃ

func hello() ->String{
   return "Hello World!"
}
hello()

 

  • যেখানে func কীওয়ার্ড  দিয়ে ফাংশন ডিফাইন করা হয়।
  • ফাংশনের তো একটা নাম থাকতে হবে তাই না? যে নাম দিয়ে ফাংশনটিকে ডাকতে হবে।  Function_Name হচ্ছে ফাংশনের নাম।
  • Parameters হচ্ছে ফাংশন দিয়ে কি কি ডেটা পাস করবে।  এখানে এক বা একাদিক Parameter পাস করা যেতে পারে। কোন কোন ফাংশনে  কোন Parameter নাও থাকতে পারে।  এটা নির্ভর করে কি ধরনের ফাংশন লিখা হচ্ছে তার উপর। একের অধিক Parameter থাকলে তাদেরকে কমা দিয়ে লিখতে হয়।
  • returnType হচ্ছে ফাংশনটি কি ধরনের ডেটা রিটার্ন করবে তা। যেমন int, char, float, double ইত্যাদি।
  • কাজ শেষে ফাংশনটি কি রিটার্ন করবে তাই return দিয়ে  পাস করা হয়।

আমরা আগে সিম্পল একটা ফাংশন লিখিঃ

func hello() ->String{
  return "Hello World!"
}
hello()

উপরে সিম্পল একটা ফাংশন লিখেছি আমরা, যার কোন প্যারামিটার নেই। যা একটি স্ট্রিং রিটার্ন করবে। পরে hello() দিয়ে ফাংশনটা কল করেছি। আরেকটু কমপ্লেক্স একটা ফাংশন লেখা যেতে পারে, যার একটি প্যারামিটার ও থাকবে।

 

func age (a: Int) -> String{
   return "age is \(a)"
}
age(4)

যেখানে  আমরা একটি ইন্টিজার প্যারামিটার হিসেবে নিয়েছি। এবং পরে একটা স্টিং রিটার্ন করেছি। আরেকটি ফাংশন লিখিঃ

 


func add(a: Int , b:Int) -> String{
  var sum = a + b
  return "result is \(sum)"
}
add(4 , 6)

উপরের ফাংশনে আমরা দুইটা ইন্টিজার মান প্যারামিটার হিসেবে নিয়েছি। এবং পরে সে দুইটা ইন্টিজার যোগ করেছি। এবং যোগফল সহ একটি স্টিং আউটপুট হিসেবে রিটার্ন করেছি।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
LiveStream - Online Video and Live Streaming Management System FREE
Free Download LiveStream – Online Video and Live Streaming Management System By...
By Nettumi 2026-09-18 04:05:19 0 206
Hacking Course
উইন্ডোজ কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় - Banglatech24.com
কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে যাওয়া বেশ হতাশাজনক একটি বিষয় হতে পারে। আপনার কম্পিউটারে থাকা সকল...
By Nettumi 2026-09-25 09:39:14 0 69
Nulled
New study sheds light on breast cancer treatment resistance
By Nettumi 2026-09-23 17:28:42 0 74
Hacking Course
ফ্রিল্যান্সিং করতে কি যোগ্যতা লাগে, জেনে নিন - Banglatech24.com
ফ্রিল্যান্সিং বর্তমানে বেশ জনপ্রিয় একটি পেশা হয়ে উঠেছে। কোথাও স্থায়ী চাকরি না করে ঘরে বসেই...
By Nettumi 2026-09-25 09:53:17 0 63
Nulled
Filpo v1.0 - Feedback Form & Survey Template Free - Nulled PHP Scripts
Filpo v1.0 – Feedback Form & Survey Template Free Download. Get to know your...
By Nettumi 2026-09-17 19:02:08 0 112
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com