Sponsored

পাইথন প্রোগ্রামিং - টাপল / Tuple

0
1

লিস্টের মতই আরেকটি ডেটা স্ট্র্যাকচার হচ্ছে টাপল (Tuple)।
লিস্ট ডিক্লেয়ার করি আমরা স্কয়ার ব্র্যাকেট দিয়ে। যেমনঃ

list =[1, 2 , 3, 4, 5]

টাপল ডিক্লেয়ার করি প্রথম ব্র্যাকেট দিয়েঃ

tuple = ( 1 , 2 , 3, 4 , 5 )

টাপলের ভ্যালু এক্সেস করাঃ
প্রথম ভ্যলু পেতেঃ

t =( 1, 2, 3, 4, 5)
print (t[0])

দ্বিতীয় ভ্যালু পেতেঃ
[/python]
t =( 1, 2, 3, 4, 5)
print (t[1])
[/python]
উপরের টাপলে শেষ ভ্যালু আমরা পেতে পারিঃ

t =( 1, 2, 3, 4, 5)
print (t[4])

এভাবেও পেতে পারিঃ
উপরের টাপলে শেষ ভ্যালু আমরা পেতে পারিঃ

t =( 1, 2, 3, 4, 5)
print (t[-1])

এ কাজ গুলো লিস্টেও করা যায়। লিস্টের সাথে টাপলের প্রধান পার্থক্য হচ্ছে টাপল ইমিউটেবল। লিস্ট মিউটেবল। মিউটেবল মানে পরিবর্তন করা যায়। আর ইমিউটেবল মানে পরিবর্তন করা যায় না।

যেমন t[0] এর ভ্যালু হচ্ছে 1, আমরা পরিবর্তন করে 10 করতে চাই, তাহলেঃ

t =( 1, 2, 3, 4, 5)
t[0] = 10

কিন্তু তা কাজ করবে না। এরর দেখাবে।

লিস্টে সহজেই আমরা তা করতে পারিঃ

l =[ 1, 2 , 3, 4, 5]
l[0] = 10
print (l)

আউটপুট পাবোঃ

[10, 2, 3, 4, 5]

যেখানে লিস্টের প্রথম ভ্যালু পরিবর্তন হয়ে গিয়েছে।
টাপল ইটারেশনঃ

t = ( 1, 2, 3, 4, 5)

for item in t:
    print (item)

যা ১ থেকে ৫ পর্যন্ত প্রিন্ট করবে।
টাপল থেকে লিস্ট অনেক গুলো সুবিধে পাওয়া যায়। তারপর ও আমরা টাপল ব্যবহার করব যেখানে আমাদের কনটেইনারের ডেটা পরিবর্তন করতে হবে না।

Search
Categories
Read More
Hacking Course
সিম পিন কোড লক হয়ে গেলে করণীয় - Banglatech24.com
সিমের নিরাপত্তা ব্যবস্থায় পিন কোড লক খুব গুরুত্বপূর্ণ একটি ফিচার। আমরা এখনও দেশে মূলত ফিজিক্যাল...
By Nettumi 2026-09-25 09:48:19 0 8
Tech
কম্পিউটার সাইন্সে পড়ার সময় নিজেকে প্রস্তুত করবেন যেভাবে
ফ্রিল্যান্সিং শব্দটার সাথে সহজে পরিচয় হওয়ার কারণে এখন যারাই কম্পিউটার সাইন্সে পড়ালেখা করার জন্য...
By Nettumi 2026-09-30 18:40:07 0 1
Nulled
Edubin v9.6.1 - Education WordPress Theme Nulled
Edubin v9.6.1 – Education WordPress Theme Free Download. Edubin is one of the best...
By Nettumi 2026-09-17 17:46:14 0 71
Nulled
Quick Quiz v5.0 - Quiz and Exam System Web and Mobile App
Quick Quiz v5.0 – Quiz and Exam System Web and Mobile App Free Download. Quick Quiz is a...
By Nettumi 2026-09-17 18:00:21 0 29
Nulled
13-year-old Yu wins third gold with latest Asian Games record
By Nettumi 2026-09-23 17:28:09 0 26
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com