Sponsored

Assignment operator - সি প্রোগ্রামিং

0
50

ভ্যারিয়েবলে কোন ভ্যালু এসাইন করা হচ্ছে এসাইনমেন্ট অপারেটরের কাজ। নিচের মত করে এসাইনমেন্ট ব্যবহার করা হয়ঃ

Identifier = expression

এখানে Identifier হচ্ছে ভ্যারিয়েবলটি, যেখানে আমরা মানটি রাখব। আর expression হচ্ছে যে কোন ভ্যালু। যেমনঃ

Pi = 3.1416;

ডান দিকের মান যে কোন expression ও হতে পারে। যেমনঃ

Pi = 22/7;

 

Equal to এসাইনমেন্ট অপারেটর আমরা এর আগে ব্যবহার করেছি। এটি ছাড়াও আরো অনেক গুলো Assignment operator রয়েছে। যেমনঃ

1)    = (Equal to)

2)    +=(Plas equal to)

3)    -=(Mainus equal to)

4)    *=(Product equal to)

5)    /=(Division equal to)

6)    %= (Mode equal to) etc

তবে সবচেয়ে ব্যবহৃত Assignment operator হচ্ছে = (Equal to)।  এটি নিচের from এ লিখা হয়।

Identifier=expression

এখানে Identifier বলতে সাধারনত ভ্যারিয়েবলকে বুঝানো হয়। আর expression বলতে যে কোন মান যেমন constant বা অন্য কোন ভ্যারিয়েবলকে বুঝানো হয়।

নিচে কিছু Assignment operator এর উদাহরণ দেওয়া হলোঃ

  1. X=5;
  2. Y=10;
  3. Pi=3.1416
  4. Z=x+y+pi

এখানে প্রথম উদাহরনে 5 , x এর মধ্য assign হয়েছে। অর্থাৎ x এর মান এখন 5।  দ্বিতীয় উদাহরনে 10 , y এর মধ্য assign হয়েছে। অর্থাৎ y এর মান এখন 10. তৃতীয় উদাহরনে 3.1416 , pi এর মধ্য assign হয়েছে। অর্থাৎ pi এর মান এখন 3.1416. চতুর্থ উদাহরনে (x+y+pi ) , z এর মধ্য assign হয়েছে। অর্থাৎ z এর মান এখন (x+y+pi ) ।

আমরা এর আগেই  assignment operator ব্যবহার করে এসেছি।

আগের একটি প্রোগ্রামই দেখি, যেখানে আমরা আয়াতাকার  জমির আয়তন বের করেছি।


#include <stdio.h>

int main()
{
 int volume;
 int length = 5;
 int width = 8;
 volume = length * width;
 printf("%d", volume);
 return 0;
}

যেখানে length নামক একটি ভ্যারিয়েবল এ আমরা একটি মান [5] রেখেছি। এবং width ভ্যারিয়েবলে রেখেছি 8.

+= (Plas equal to) Assignment operator:

এটা নিচের মতো করে লেখা হয়

Expression1 += Expression2;

যা (Expression1 = Expression1 + Expression2 ) এর সমান।

ব্যাখ্যাঃ মনে করি x=3 , y=5.

যদি লেখা হয়: x+=y তাহলে x এর মান হবে x = x+y অর্থাৎ x = 8.

#include <stdio.h>

int main()
{
 int x =3;
int y = 5;
x +=y;
 printf("%d", x);
 return 0;
}

উপরের প্রোগ্রামটা রান করিয়ে দেখলে আমরা আউটপুট পাবোঃ 8
নিচের প্রোগ্রামটা দেখিঃ

#include <stdio.h>

int main()
{
 int x =3;
int y = 5;
x = x+y;
 printf("%d", x);
 return 0;
}

এ প্রোগ্রামও রান করিয়ে দেখলে আমরা আউটপুট পাবোঃ 8
আউটপুটে কোন পার্থ্যক্য নেই। কম কোড লেখার জন্য প্রায় সময়ই += অপারেটর ব্যবহার করা হয়। 

-= (Mainus equal to) Assignment operator

-= এর ক্ষেত্রে নিচের মতো করে লেখা হয়

Exprission1 -= Expression2;

যা (Expression1 = Expression1 – Expression2 ) এর সমান।

ব্যাখ্যাঃ মনে করি x=8 , y=5.

যদি লেখা হয়ঃ x-=y তাহলে x এর মান হবে x=x-y অর্থাৎ x=3.

#include <stdio.h>

int main()
{
 int x =8;
int y = 5;
x -=y;
 printf("%d", x);
 return 0;
}

উপরের প্রোগ্রামটা রান করিয়ে দেখলে আমরা আউটপুট পাবোঃ 3
নিচের প্রোগ্রামটা দেখিঃ

#include

int main()
{
 int x =8;
int y = 5;
x = x-y;
 printf("%d", x);
 return 0;
}

এ প্রোগ্রামও রান করিয়ে দেখলে আমরা আউটপুট পাবোঃ 3
উপরের প্রোগ্রামের সাথে আউটপুটে কোন পার্থ্যক্য নেই।  += অপারেটর এর মতই কম কোড লেখার জন্য প্রায় সময় -= ব্যবহার করা হয়। 

একই ভাবে  *= এর মানে হচ্ছেঃ

Exprission1 *= Expression2;

যা (Expression1 = Expression1 * Expression2 ) এর সমান।

/= এর মানে হচ্ছেঃ

Expression1 /= Expression2;

যা (Expression1 = Expression1 / Expression2 ) এর সমান।

%= এর মানে হচ্ছেঃ

Expression1 %= Expression2;

যা (Expression1 = Expression1 % Expression2 ) এর সমান।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Tech
দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করুন - Banglatech24.com
অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কমবেশি সবাই জেনে থাকবেন। বাংলাদেশে জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট...
By Nettumi 2026-09-25 10:18:30 0 64
Hacking Course
[HOT 🔥] কিভাবে Free Fire এ আনলিমিটেড ফ্রেন্ড/ইনভাইট রিকোয়েস্ট পাঠাবেন ও স্প্যাম করবেন! (W8 FreeFire Spammer Tool)
আসসালামু আলাইকুম TrickBD পরিবার! আশা করি সবাই আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছেন। আজকের...
By Nettumi 2026-09-25 16:18:18 0 63
Tech
নতুন রিল বোনাস অফার চালু করল ফেসবুক
টিকটক ঘূর্ণিঝড়কে টেক্কা দিতে ইদানিং বেশ মরিয়া হয়ে উঠেছে মেটা। রিলস ফিচারটিকে বেশ ঢালাওভাবে...
By Nettumi 2026-09-25 10:11:28 0 60
Nulled
Classic Radio (3 Aug 2023) - Simple and Easy Radio Player for Android App Source
Classic Radio (3 Aug 2023) – Simple and Easy Radio Player for Android App Source Code...
By Nettumi 2026-09-18 03:23:42 0 73
Nulled
vCity v2.7 - Online Browser Game Platform PHP Script Nulled
vCity v2.7 – Online Browser Game Platform Nulled PHP Script Free Download. vCity is an...
By Nettumi 2026-09-18 03:26:44 0 37
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com