Sponsored

ল্যাপটপ বা পিসিকে কে WiFi হটস্পট বানানোর সহজ নিয়ম

0
48

কমান্ড লাইন ব্যবহার না করেই সফটওয়ার ব্যবহার করে পিসিকে ওয়াইফাই হটস্পট বানাতে চেয়েছি। কানেক্টিফাই এগুলোর মধ্যে সবচেয়ে ভালো। কিন্তু প্রবলেম হলো ঐটা প্রিমিয়াম এবং ক্র্যাক করেও ঝামেলা। কয়েক দিন পর আর পুরাতন ভার্সন ঠিক মত কাজ করে না…  mHotspot & MyPublicWifi আমার জন্য কেন জানি ঠিক মত কাজ করে না। সবচেয়ে সহজ হচ্ছে কমান্ডলাইন ব্যবহার করা। দুইটা কমান্ড লাইনেই পিসি বা ল্যাপটপ wifi hotspot হয়ে যাবে।  তো পরে কমান্ড লাইন দিয়ে করেছি। এটাই সহজ মনে হচ্ছে এখন।

পিসিতে wifi ডিভাইস থাকে না। বাজারে কিনতে পাওয়া যায়। ৫০০-১০০০ টাকা একটা/  একটা wifi এডাপ্টার কিনে আনলে পিসির নেট ও শেয়ার করে মোবাইল ডিভাইস গুলোতে ব্যবহার করা যায়। 

কমান্ড লাইন ওপেন করতে হবে প্রথমে। এবং তা এডমিস্ট্রেটর হিসেবে। স্টার্ট মেনুতে গিয়ে cmd / Command Prompt এর উপর রাইট ক্লিক করলে নিচের দিকে অপশন আসবে, Run as Administrator. ক্লিক করলে কমান্ডলাইন ওপেন হবে।

cmd

 

নিচের মত করে এরপর নিচের কমান্ডটি লিখতে হবেঃ

netsh wlan set hostednetwork mode=allow ssid=MyWifi key=12345678 

এখানে  MyWifi হচ্ছে হটস্পটের নাম। 12345678  হচ্ছে পাসওয়ার্ড। চেঞ্জ করে যেকোন কিছু দিতে পারেন। নিচের ছবিটি দেখতে পারেনঃ

wifi hotspot command line

 

উপর থেকে কপি করেও পেস্ট করতে পারেন কমান্ড লাইনে। এরপর Enter কী চাপুন… ওয়াইফাই হটস্পট রেডি। এবার শুধু তা স্টার্ট করতে হবে। তা করতে হবে আরেকটি কমান্ড দিয়েঃ

netsh wlan start hostednetwork

এবার আপনি যে কোন ওয়াফাই ডিভাইস কানেক্ট করতে পারবেন।। একটা সমস্যা হচ্ছে ইন্টারনেট নাও পেতে পারেন। তার জন্য একটা কাজ করতে হবে। আমরা যে wifi hotspot তৈরি করেছি, তাকে ইন্টারনেট এক্সেস দিতে হবে। তার জন্য কন্ট্রোল প্যানেল থেকে Network and Shearing সেটিংস এ যেতে হবে। ঐখানে আপনার ব্রডব্যান্ড বা মডেম এর নেটওয়ার্ক দেখাবে। এবং সদ্য তৈরি করা wifi hotspot টি দেখাবে। আমার wifi hotspot এর নাম ছিল pc, … নিচের ছবিটি দেখতে পারেন…

network and shareing settings

যেটা আপনার মেইন ইন্টারনেট কানেকশন তা তে ক্লিক করুন। এরপর Properties. Sharing ট্যাব থেকে Allow Other … কে চেক করুন। এবং আপনার তৈরি করা Wifi Hotspot টি সিলেক্ট করুন। কাজ শেষ। এবার আপনি সুন্দর ভাবে আপনার ডিভাইস গুলোতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। নিচের ছবি দেখুনঃ

netshareing using wifi

 

আরেকটা কমান্ড দরকারী, Wifi ঠিক মত শেয়ার হয়েছে কিনা, তা জানা যাবে নিচের কমান্ড দিয়েঃ

netsh wlan show hostednetwork

 

এই তো… আর কিছু না।  🙂 কম্পিউটার বন্ধ করলে netsh wlan start hostednetwork কমান্ড দিয়ে প্রতিবার অন করার পর হটস্পট অন করতে হবে।

 

যাদের কাছে উপরের পদ্ধতি কমপ্লেক্স মনে হয়, তারা নিচের সফটওয়ার গুলোর যে কোন একটা ট্রাই করে দেখতে পারেনঃ

 

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Hacking Course
সাইকোলজিক্যাল সাইবার ক্রাকিং এবং সাইবার সচেতনতা
সাইকোলজিক্যাল সাইবার ক্রাকিং এবং সাইবার সচেতনতা   এই মুহূর্তে আমাকে এমন একটি বিষয় নিয়ে...
By Nettumi 2026-09-25 16:55:11 0 57
Nulled
Pin Taxi v2.0 - Complete Solution Taxi App Source Code
Pin Taxi v2.0 – Complete Solution Taxi App Source Code Free Download. App Should be...
By Nettumi 2026-09-18 03:31:55 0 48
Job
কারিগরি শিক্ষা অধিদপ্তর চিফ ইনস্ট্রাক্টর ভাইভা পরীক্ষার সময়সূচি ২০২৬
5/5 - (1 votes)শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ পরীক্ষার সময়সূচি ২০২৬...
By Nettumi 2026-09-24 18:40:39 0 55
Tech
হ্যাকার হতে চান? হ্যাকার হতে হলে আপনাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে জানেন কি? জেনে নিন | Techtunes | টেকটিউনস
আমার ল্যাপটপই যখন আমার অফিস তমাল আনোয়ার
By Nettumi 2026-09-25 04:04:14 0 79
Nulled
Ziro v1.0 - Freelancer Directory Website HTML Template
Ziro v1.0 – Freelancer Directory Website HTML Template Free Download. Modern and Clean...
By Nettumi 2026-09-17 19:01:18 0 51
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com