Sponsored

ফ্রিল্যান্সিং একাউন্ট কমপ্লিট করে দেওয়া নিয়ে FAQ টাইপ একটি লেখা...

0
2

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার জন্য নূন্যতম কিছু যোগ্যতা লাগে। এসব যোগ্যতার একটা হচ্ছে নিজের প্রোফাইল সাজনো বা কমপ্লিট করা। এক একটা ধাপ কমপ্লিট করলে নির্দিষ্ট পরিমান সম্পুর্ণ হয়। যেমন ..৫০%…৮০%… সম্পুর্ণ কমপ্লিট হলে ১০০% . যদিও ১০০% কমপ্লিট হওয়ার পর ও আরো কিছু করার থাকে।

 

কিন্তু যারা ১০০% কমপ্লিট করতে পারে না, যাদের নূন্যতম যোগ্যতা নেই, তারা কিভাবে মার্কেটপ্লেস গুলোতে কাজ করবে? মার্কেটপ্লেস গুলোতে এই ১০০% কমপ্লিট করার জন্য দুই একটা এক্সাম দিতে হয়। আপনি কোন বিভাগে কাজ করবেন, তার উপর। ব্যাসিক জ্ঞানের পরীক্ষা। এখন যদি পরীক্ষা দিতে না পারেন, তাহলে তো আগে আপনার বিষয়টি শিখে নেওয়া উচিত।

 

যারা ফ্রিল্যান্সিং করে, তাদেরকে নিজের প্রোফাইল কমপ্লিট করে দেওয়া জিজ্ঞেস করা কেমন উদ্ভট না? আপনাকেই কাজ করতে হবে, আপনি কাজ পেলে অন্য কেউ করে দিবে না। আর অন্য কেউ করে দিলেও আপনি আপনার ক্লায়েন্টকে ঠিক মত স্যাটিসফাই করতে পারবেন না। আপনার ক্যারিয়ারেরই ক্ষতি হবে। তাই দরকার নিজে নিজে ঘেটে ঘেটে এসব জিনিস শিখে নেওয়া।

 

কিভাবে এক্সাম দিতে হয়, কিভাবে এক্সামে ভালো করা যায়, আপনি একটা কিছু বুঝতে পারছেন না, তা সম্পর্কে বুঝার জন্য কাউকে জিজ্ঞেস করতে পারেন। কোন একটা সমস্যায় পড়লে তা কিভাবে সলভ করা যায়, তার পরামর্শ নিতে পারেন। প্রথম প্রথম সবারই সমস্যা হতো। তাই জিজ্ঞেস করা খারাপ কিছু না। খারাপ কিছু হচ্ছে নিজের প্রোফাইল কমপ্লিট করার জন্য কাউকে রিকোয়েস্ট করা, নিজের এক্সাম কাউকে দিয়ে দিতে বলা।

 

কাউকে ছোট করে লেখার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে জানানো। উদ্দেশ্য হচ্ছে এটা বলা যে, কোন কিছু না পারলে শিখে নিন। কোথায় থেকে শিখবেন তা না বুঝলে কাউকে জিজ্ঞেস করুন। আপনাকে রিসোর্স দিয়ে সবাই হেল্প করবে। কিন্তু কেউ আপনার কাজটি করে দিবে না। এতে আপনার নিজেরই ক্ষতি হবে…

 

নতুন যারা আগ্রহী, শিখতে থাকুন। একটু সময় ব্যয় করুন। কিছু না হলে বার বার একই জিনিস নিয়ে পড়ে থাকুন। হবেই হবে…

Search
Categories
Read More
Tech
ওয়াই-ফাই নেটওয়ার্ক নিরাপদ রাখার পদ্ধতি: কার্যকর ৬ ধাপ - Tech Tips Desk – বাংলা প্রযুক্তি সংবাদ, মোবাইল রিভিউ ও টিপস
একটি বাসার ইন্টারনেট সংযোগ এখন আর শুধু কম্পিউটার বা মোবাইল ফোনে সীমাবদ্ধ নেই। একই Wi-Fi Router-এর...
By Nettumi 2026-09-30 18:35:17 0 3
Nulled
Active eCommerce African Payment Gateway Add-on v1.6 - Module
Active eCommerce African Payment Gateway Add-on v1.6 – Codecanyon Module Free Download....
By Nettumi 2026-09-17 18:43:22 0 59
Tech
জেনে নেই কিভাবে ১৫ দিনে গেম ডেভেলপার হওয়া যায়।
গেম তৈরি করা জানার আগে সবার আগে আপনাকে প্রোগ্রামিং সম্পর্কে জানতে হবে। প্রথম দিন আপনি জানবেন...
By Nettumi 2026-09-30 18:41:35 0 1
Nulled
MetaSlider Pro v2.18.8 - WordPress Slideshow Plugin
MetaSlider Pro v2.18.8 – WordPress Slideshow Plugin Free Download. Create Powerful,...
By Nettumi 2026-09-18 03:46:35 0 21
Hacking Course
নকিয়া সি১২ এলো কম দামে অসাধারণ ডিজাইন নিয়ে
এইচএমডি গ্লোবাল ২০২৩সালের সূচনা করতে যাচ্ছে অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন ফোন, নকিয়া সি১২ এর...
By Nettumi 2026-09-25 09:53:59 0 25
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com