Sponsored

এইচটিএমএল টিউটোরিয়াল - div & span ট্যাগ

0
3

HTML div:

div মানে Division, একটা অংশ বা ভাগ। এইচটিএমএল পেইজের একটা সেকশন। এইচটিএমএল ইলিম্যান্টকে বিভিন্ন গ্রুপে ভাগ করার জন্য div ট্যাগ ব্যবহার করা হয়। আর বিভিন্ন ভাগে ভাগ করার প্রধান উদ্যেশ্য হচ্ছে ভিন্ন ভিন্ন স্টাইল দেওয়া।

নিচের কোড গুলো দেখুন। ব্রাউজারে দেখতে এখানে ক্লিক করুন। 


<!DOCTYPE html>
<html>
<body>

<p>This is some text.</p>

<div style="background:#ddd; color:green;">
 <h3>This is a heading in a div element</h3>
 <p>This is some text in a div element.</p>
</div>

<div style="background:#ADD23F;">
 <h3>This is another div</h3>
 <h3>some text inside another div</h3>
</div>

</body>
</html>

উপরে দুটি ভিন্ন ভিন্ন div তৈরি করেছি। যার ব্যাকগ্রাউন্ড কালার ভিন্ন এবং টেক্সট কালার ভিন্ন। div গুলোর স্টাইল দেওয়ার জন্য আমরা ইনলাইন স্টাইল ব্যবহার করেছি।

কোড গুলো পরিবর্তন করে দেখতে পারেন।

আমরা চাইলে div এর সাইজ মানে প্রস্থ এবং উচ্চতা বলে দিতে পারি।
এবার নিচের উদাহরনটি দেখুন। এখানে আমরা Internal style sheet করেছি। উদাহরনটি দেখা যাবে এখানে।

<!DOCTYPE html>
<html>
 <head>

  <style>
   div{
   background:#ADD23F;
   width:300px;
   height:100px;
   padding:10px;
   }
  </style>

</head>

 <body>
  <div>
  <h3>This is a heading in a div element</h3>
  <p>This is some text in a div element.</p>
  </div>
 </body>
</html>

আমরা একের অধিক div ট্যাগ ব্যবহার করতে পারি। তা প্রথম উদাহরনেই দেখেছি। এবং এক একটার জন্য এক এক রকমের স্টাইল দিতে পারিঃ
উদাহরনটি দেখা যাবে এখানে।

<!DOCTYPE html>
<html>
 <head>

<style>
 .div1{
 background:#ADD23F;
 width:300px;
 height:100px;
 margin:10px;
 padding:10px;
 }

.div2{
 background:#ddd;
 width:300px;
 height:100px;
 margin:10px;
 padding:10px;
 }
 </style>

</head>

<body>
 <div class="div1">
 <h3>This is a heading in a div element</h3>
 <p>This is some text in a div element.</p>
 </div>

<div class="div2">
 <h3>This is another div</h3>
 <p>This is some text in a this div element.</p>
 </div>
 </body>
</html>

HTML span:

span দিয়ে একটা লাইনের মধ্যের একটা নির্দিষ্ট অংশকে গ্রুপ করার জন্য ব্যবহৃত হয়। নিচের উদারনটি দেখুনঃ


<!DOCTYPE html>
 <html>
  <body>

    <p>This is a <span style="color:red;font-weight:bold">Example of span tag</span>. The span tag is used to group inline-elements in a document. </p>

  </body>
</html>

উপরে উদাহরনে আমরা Example of span tag এ অংশকে অন্যান্য লেখা গুলোকে আলাদা করে দেখার জন্য span ট্যাগ ব্যবহার করে লাল রঙ এবং বোল্ড করে দিয়েছি। নিচের উদাহরনটি দেখুন। আমরা চাইলে span ট্যাগ এর জন্য আলাদা করে স্টাইল লিখতে পারিঃ
উদাহরনটি দেখা যাবে এখানে।

<!DOCTYPE html>
 <html>
<style>
span{
background:#ddd;
color:red;
}

</style>
 </head>

<body>
<p>This is a <span>Example of span tag</span>. The span tag is used to group inline-elements in a document. </p>

</body>
 </html>

একের অধিক sapn ট্যাগ আমরা ব্যবহার করতে পারি। আবার এক একটা span এর জন্য এক এক ধরনের কালার ব্যবহার করতে পারি। নিচের উদাহরনটি দেখুনঃ


<!DOCTYPE html>
 <html>
  <body>

    <p>This is a <span style="color:red;font-weight:bold">Example of span tag</span>. The span tag is used to group <span style="color:blue;">inline-elements</span> in a document. </p>

  </body>
</html>

Search
Categories
Read More
Hacking Course
Termux এর টার্মিনাল এ কাস্টম নাম দেওয়ার সিম্পল ট্রিকস
আস্সালামুআলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ছোটো একটা ট্রিক শেয়ার করবো, আপনারা যারা termux ব্যাবহার...
By Nettumi 2026-09-25 16:50:01 0 24
Nulled
স্যামসাং অলিম্পিক ফোন - Samsung Galaxy Z Flip7 Olympic Edition শুধুমাত্র একটি Smartphone নয়, এটি স্পোর্টস, কালচার এবং টেকনোলজির এক অনবদ্য উদযাপন | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
By Nettumi 2026-09-21 05:29:07 0 34
Nulled
Buy and Sell Android Classified App (6 December 2025) Source Code
Buy and Sell Android Classified App (6 December 2025) Source Code Free Download. The...
By Nettumi 2026-09-17 18:13:36 0 24
Nulled
Zaika eCommerce CMS v2.1.0 Nulled - Laravel eCommerce Shopping Platform Script
Zaika eCommerce CMS v2.1.0 Nulled – Laravel eCommerce Shopping Platform Script Free...
By Nettumi 2026-09-17 19:02:37 0 14
Tech
ক্রিকেট ইতিহাসে শীর্ষ লম্বা ছক্কা গুলো দেখুন | Techtunes | টেকটিউনস
রক্ত রক্তের গ্রুপ আরএইচ ফ্যাক্টর ও সুস্থ সন্তান সবার পড়া উচিত ছাত্র ও শিক্ষক
By Nettumi 2026-09-25 04:04:12 0 23
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com