বিজ্ঞান কল্পকাহিনি- লিখিত ভাষা
অমনোযোগী ছাত্র হিসেবে বিকির সুনাম রয়েছে পুরো বিশ্ববিদ্যাল্য। সারাদিন গালে হাত দিয়ে বসে থাকে। তাকে কেউই চটায় না। সবাই যানে তাকে চটালে কপালে খারাপি আছে। তাই আশে পাশেও কেউ থাকে না।
ক্লাসে কোন শিক্ষকের প্রয়োজন হয় না। স্বয়ংক্রিয় পদ্ধিতিতে পাঠ দান চলে। সময় মত ক্লাসে এসে সবাই বসে। তার পর একটা মেশিন এসে সবার মাথায় ওয়েব বিকিরবনের মাধ্যমে নিউরনকে উদ্দীপ্ত করে তথ্য প্রবেশ করায়। শুধুমাত্র ল্যাবরেটরি ক্লাসে দুএক বার শিক্ষক আসেন কোন বিশেষ প্রয়োজনে।
তেমনি আজকে একজন শিক্ষক এসেছেন বিকিদের ক্লাসে। সমস্যা বিকিকে নিয়েই। তার মাথায় মেশিনের সাহায্যে তথ্য প্রবেশ করানো হলেও ল্যাব ক্লাসে এসে সব গোল মাল দেখা সেয়। ল্যাবরেটরি ক্লাসে সে কিছুই পারেনা। তার মস্তিষ্ক স্ক্যান করে দেখা যায় যে তার মস্তিষ্কে ঐ দিনের পাঠ সম্পর্কে কোন কিছুই নেই। এ রকম সমস্যা শুধু বিকিকে নিয়েই নয়। তাদের ক্লাসে এ রকম সমস্যা আরো কয়েক জনেরই আছে। তবে তাদের সমস্যা বিকির মত এত প্রকট নয়।
বিকির মস্তিষ্কে সব কিছুই ঠিক আছে। সব কিছুই স্বাভাবিক, তারপরও কেন সে ক্লাসের পাঠ মনে ধরে রাখতে পারে না। সে নিয়ে শিক্ষকেরা অনেক গবেষণা করেছে। ফলাফল শূন্য।
তার অমনোযোগিতার কারণে অনেক বকা ঝকা খেতে হয়। মারের প্রচলন থাকলে তা থেকেও রেহাই পেত না। এ সব সমস্যার কারবে সে এখন বিশ্ববিদ্যালয় যাওয়া ছেড়ে দিয়েছে প্রায়। তাই সে ঘরে বসে থাকে সারাদিন। যখন বসে থেকে বিরক্ত হয়ে যায় তখন সে পুরাতন ইতিহাস জেনে সময় কাটায় । ইতিহাস জানতে তার খুব ভালো লাগে। সে খুব আগ্রহ সহকারে এগুলো শোনে। এ সব তথ্য জানাটায় ও মেশিন নির্বর। মানুষেরা সব কিছু মেশিনের উপর ছেড়ে দিয়েছে। এ দিক টা খুব খারাপ। উপায় না দেখে তার ও এ পথ অনুসরণ করতে হয়। সে তার রোবটটিকে তথ্যকেন্দের সাথে যুক্ত করে ৩০৫০ সালের বিখ্যাত এক জন ব্যাক্তির নাম বলতে।
রোবটি বলল ৩0৫০ সালের বিখ্যাত একজন ব্যাক্তির নাম- এ. রহমান। ঘুম যাওয়ার জন্য সে বিখ্যাত। ২৪ ঘণ্টার মধ্যে ২৩ ঘণ্টাই সে ঘুম গিয়ে কাটাত।
- Nulled
- Tech
- Job
- Hacking Course
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Games
- Gardening
- Health
- Home
- Literature
- Music
- Networking
- Other
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness