Sponsored

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হ�

0
590

রাইডশেয়ারিং অ্যাপ উবার বাংলাদেশের কান্ট্রি হেড হিসেবে নিয়োগ পেয়েছেন এসএম জামশেদ হাসান। নতুন দায়িত্বে তিনি বাংলাদেশে উবারের ব্যবসা ও কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে দেশে উবারের চলমান কার্যক্রম ও নতুন ধরনের পরিবহনসেবা সম্প্রসারণে কাজ করবেন তিনি।

জামশেদের পেশাগত অভিজ্ঞতা ১৫ বছরের বেশি। বিক্রয়, ব্যবসা সম্প্রসারণ, কৌশলগত অংশীদারত্ব ও বাণিজ্যিক ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা রয়েছে। ফিনটেক, লজিস্টিকস ও বিমা খাতেও কাজ করেছেন তিনি।

উবারে যোগ দেওয়ার আগে ওয়েজলি বাংলাদেশে ভাইস প্রেসিডেন্ট অব বিজনেস অ্যান্ড গ্রোথ হিসেবে দায়িত্ব পালন করেন জামশেদ। সেখানে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক ব্যবসায়িক কৌশল বাস্তবায়নে ভূমিকা রাখেন তিনি। এর আগে ডিএইচএল, ইউপিএস ও মেটলাইফে বাণিজ্যিক ও ব্যবসা উন্নয়ন–সংশ্লিষ্ট বিভিন্ন পদে কাজ করেছেন। এসব প্রতিষ্ঠানে করপোরেট বিক্রয়, রাজস্ব বৃদ্ধি, কৌশলগত অংশীদারত্ব ও পণ্য উন্নয়নে তার কাজের অভিজ্ঞতা রয়েছে।

জামশেদের নিয়োগ প্রসঙ্গে উবার ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার ইন্টারন্যাশনাল মার্কেটস বিভাগের প্রধান আকাঙ্ক্ষা সিং বলেন, ‘জামশেদকে উবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশে আমাদের ব্যবসা পরিচালনায় তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন খাতে কাজের অভিজ্ঞতার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ, অংশীদারত্ব ও বাণিজ্যিক কৌশল সম্পর্কে তার যে ধারণা রয়েছে, তা বাংলাদেশে উবারের কার্যক্রম আরও এগিয়ে নিতে সহায়ক হবে। যাত্রী, চালক অংশীদার ও সংশ্লিষ্ট কমিউনিটির জন্য আরও ভ্যালু তৈরি করতে তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি আমরা।’

নতুন দায়িত্ব প্রসঙ্গে এসএম জামশেদ হাসান বলেন, ‘উবারে যোগ দিতে পেরে এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়ে আমি আনন্দিত। দেশের পরিবহন ব্যবস্থায় উবার ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি করেছে। গত ১০ বছরে যে ভিত্তি তৈরি হয়েছে, সেটিকে আরও এগিয়ে নিতে দলের সঙ্গে কাজ করতে চাই। মানুষের পরিবহনসংক্রান্ত প্রয়োজন মেটানো একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বাংলাদেশে উবারের পরবর্তী পর্যায়ের যাত্রায় অবদান রাখতে আমি আগ্রহী।’

২০১৬ সালে প্রযুক্তির মাধ্যমে মানুষের জন্য আরও সহজলভ্য পরিবহনসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করে উবার। এরপর ধীরে ধীরে দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে যাত্রীদের বিভিন্ন পরিবহনসেবার সঙ্গে যুক্ত করার পাশাপাশি চালক অংশীদারদের আয়ের সুযোগ তৈরির কথা জানিয়েছে উবার।

বাংলাদেশের বাজারে বিনিয়োগ অব্যাহত রাখা, ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ খোজা এবং দেশের পরিবহন ব্যবস্থায় নিজেদের কার্যক্রম আরও জোরদার করার সময়ে জামশেদ হাসানকে কান্ট্রি হেড হিসেবে নিয়োগ দিল উবার।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Search
Categories
Read More
Hacking Course
এন্ড্রয়েডে স্যাটেলাইট মেসেজ ফিচার সম্পর্কে চমকপ্রদ নতুন তথ্য - Banglatech24.com
শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে এন্ড্রয়েড ১৫। এতে গুগল মেসেজেস অ্যাপের স্যাটেলাইট কানেকটিভিটি সাপোর্ট...
By Nettumi 2026-09-25 09:39:33 0 28
Tech
5x faster Edge Functions: How we replaced v8 isolates with Firecracker MicroVMs
About a billion Edge Functions run on Netlify every day — Sunweb personalizing pages,...
By Nettumi 2026-09-30 19:05:19 0 5
Tech
টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করার নিয়ম - Banglatech24.com
মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে টেলিগ্রাম এর জনপ্রিয়তা ধীরে ধীরে বেড়েই চলেছে। টেলিগ্রাম এর...
By Nettumi 2026-09-25 10:25:07 0 164
Nulled
Mogtemplates - MogMagazine Template For Blogger v2.2 FREE
Mogtemplates – MogMagazine Template For Blogger v2.2 Free Download, Mod Magazine is a...
By Nettumi 2026-09-18 03:58:18 0 42
Nulled
রেসিং গেমের দুনিয়ায় নব্বই দশকের উন্মাদনা: আসছে মারকাটারি বাইক রেসিং গেম ‘ব্যাশ মোটো’ | Techtunes | টেকটিউনস
বিজ্ঞানের আশ্চর্যতম আবিষ্কার, সর্বাধুনিক প্রযুক্তি “Virtual Reality” – চলুন...
By Nettumi 2026-09-21 05:17:49 0 55
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com