Sponsored

বাংলালিংকে প্রতি মিনিট কথা বললেই মিলবে ১০ এমবি ই

0
20

বাংলালিংকের গ্রাহকেরা বহির্গামী ফোনকলে প্রতি পূর্ণ এক মিনিটের জন্য ১০ এমবি বিনামূল্যের ইন্টারনেট পাবেন। আজ থেকে চালু হওয়া এই সুবিধা প্রিপেইড ও পোস্টপেইড—দুই ধরনের গ্রাহকের জন্যই প্রযোজ্য।

এ জন্য গ্রাহকদের আলাদাভাবে কোনো অফার চালু করতে হবে না। যোগ্য কল শেষ হওয়ার পর নির্ধারিত নিয়ম অনুযায়ী বোনাস ইন্টারনেট স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের নির্দিষ্ট অ্যাকাউন্টে যুক্ত হবে।

যেভাবে মিলবে বোনাস

প্রতিটি পূর্ণ এক মিনিট বহির্গামী কলের পর গ্রাহকের অ্যাকাউন্টে ১০ এমবি ইন্টারনেট বোনাস যোগ হবে। এই বোনাসের মেয়াদ থাকবে এক দিন। মেয়াদের মধ্যে যেকোনো ইন্টারনেট ব্যবহারে বোনাসটি কাজে লাগানো যাবে।

এক মিনিটের বেশি সময়ের কলের ক্ষেত্রে শুধু সম্পন্ন হওয়া পূর্ণ মিনিটের জন্য বোনাস দেওয়া হবে। যেমন, কোনো গ্রাহক ১ মিনিট ৪০ সেকেন্ড কথা বললে তিনি ১০ এমবি ইন্টারনেট পাবেন। বাকি ৪০ সেকেন্ড পরবর্তী কলে যোগ হবে। এরপর আরও এক মিনিট পূর্ণ হলে অতিরিক্ত ১০ এমবি বোনাস যুক্ত হবে।

‘ফোনে কথা বলার প্রতিটি মিনিটের বিনিময়ে আরও কিছু’

উদ্যোগ সম্পর্কে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, গ্রাহকদের দৈনন্দিন অভিজ্ঞতা আরও সুবিধাজনক করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “বাংলালিংকে আমরা বিশ্বাস করি, গ্রাহককে অগ্রাধিকার দেওয়ার অর্থ হলো তাঁদের দৃষ্টিকোণ থেকে দৈনন্দিন অভিজ্ঞতাগুলো দেখা এবং তাঁদের আরও সুবিধা দেওয়ার উপায় খুঁজে বের করা। এই উদ্যোগের মাধ্যমে আমরা ফোনে কথা বলার মতো সাধারণ একটি কাজকে গ্রাহকদের জন্য বাড়তি সুবিধায় পরিণত করতে চেয়েছি। এখন ফোনে কথা বলার প্রতিটি মিনিটের বিনিময়ে তাঁরা আরও কিছু পাবেন।”

বাংলালিংক জানিয়েছে, গ্রাহকদের নিয়মিত ব্যবহারের সঙ্গে বাড়তি সুবিধা যুক্ত করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই সুবিধা চালু করা হয়েছে।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অফারটি চালু থাকবে। ফলে নিয়মিত বহির্গামী কল করার মাধ্যমে গ্রাহকেরা বাড়তি ইন্টারনেট বোনাস পাওয়ার সুযোগ পাবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Sponsored
Search
Categories
Read More
Tech
ওয়াইফাই Vs. ইথারনেট Vs. ৪জি | আপনি কোনটি ব্যবহার করবেন এবং কেন ব্যবহার করবেন? | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:58:36 0 48
Nulled
Business - Dhaka Tribune
By Nettumi 2026-09-23 17:28:57 0 165
Tech
অ্যান্ড্রয়েড ডেভলপার অপশনে লুকানো ফিচারগুলো জেনে নিন
অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হওয়ায় ডেভলপারদের সর্বোচ্চ সুযোগ রয়েছে একে নিজের...
By Nettumi 2026-09-25 10:19:19 0 43
Tech
ক্রেডিট কার্ড এর খরচ কমানোর উপায় - Banglatech24.com
আমাদের দেশের মানুষজনের মনে ক্রেডিট কার্ড ব্যবহার নিয়ে দ্বিধার শেষ নেই। অনেক মানুষ ক্রেডিট কার্ড...
By Nettumi 2026-09-25 10:17:55 0 38
Nulled
KingTube (6 July 2026) - Video Magazine KingMedia Theme
KingTube (6 July 2026) – Video Magazine KingMedia Theme Free Download. KingTube is...
By Nettumi 2026-09-17 18:00:31 0 38
Sponsored
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com