Sponsored

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন

0
0

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপে দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেছেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা শুধু মূলধন নয়, এর সঙ্গে প্রযুক্তি, উদ্ভাবন, বৈশ্বিক দক্ষতা ও আন্তর্জাতিক সর্বোত্তম চর্চাও নিয়ে আসে। এসব সক্ষমতার সঙ্গে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী, উদ্যোক্তা-মনোভাব ও ক্রমবর্ধমান ডিজিটাল দক্ষতার সমন্বয় নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে রবি আজিয়াটা পিএলসির বাংলাদেশে কার্যক্রমের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত তিন দশকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাত বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এর ফলে যোগাযোগের পাশাপাশি কর্মসংস্থান, শিক্ষা, নাগরিক সেবা এবং ব্যবসা-বাণিজ্যেও পরিবর্তন এসেছে।

“বিনিয়োগকারীদের আস্থা নিশ্চিত করতে স্বচ্ছ, স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব নীতিপরিবেশ প্রয়োজন। সরকার, শিল্পখাত ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে ধারাবাহিক সংলাপের মাধ্যমেই কেবল বিনিয়োগ, উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধির অনুকূল পরিবেশ নিশ্চিত করা সম্ভব,” বলেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড প্রযুক্তি, ডিজিটাল সেবা এবং আধুনিক ডেটা অবকাঠামো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে নতুন সুযোগ তৈরি করছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, গত ৩০ বছরের অর্জনের ভিত্তির ওপর দাঁড়িয়ে আগামী ৩০ বছরের প্রযুক্তিগত সম্ভাবনা কাজে লাগাতে সরকার, শিল্পখাত ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

‘বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের প্রতিচ্ছবি রবি’

অনুষ্ঠানে আজিয়াটা গ্রুপ বারহাদের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর নিক রিজাল কামিল বলেন, রবির ৩০ বছরের পথচলা বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের একটি প্রতিচ্ছবি।

তিনি বলেন, ১৯৯৭ সালে অ্যাক্টেল হিসেবে যাত্রা শুরু করে রবি বর্তমানে বাংলাদেশের ডিজিটাল কানেক্টিভিটি ও উদ্ভাবনী সেবার অন্যতম অংশীদারে পরিণত হয়েছে।

“বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় আজিয়াটা দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ,” বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

এ ছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোঃ এমদাদ উল বারী, রবি আজিয়াটা পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ শাতারা এবং আজিয়াটা গ্রুপের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Search
Categories
Read More
Tech
ন্যানো টেকনোলজি কি? সহজ ভাষায় ব্যবহার, সুবিধা ও ভবিষ্যৎ (2026 গাইড)
বর্তমান যুগকে বলা হয় প্রযুক্তির যুগ। প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি আমাদের জীবনকে আরও সহজ করে...
By Nettumi 2026-09-28 07:37:25 0 1K
Tech
মানুষ অসুস্থ হয় কেন? ইসলাম কী বলে?
কখনো কি ভেবে দেখেছেন—আল্লাহ মানুষকে অসুস্থ করেন কেন একজন মানুষ সুস্থ ছিল, হঠাৎ অসুস্থ হয়ে...
By Nettumi 2026-09-25 16:11:50 0 40
Nulled
Use-your-Drive v2.9 Nulled - Google Drive Plugin for WordPress Free
Use-your-Drive v2.9 Nulled – Google Drive Plugin for WordPress Free Download....
By Nettumi 2026-09-18 03:23:45 0 51
Tech
৮ টি গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং টিপস! | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:57:16 0 46
Tech
ল্যাপটপের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে? নতুন ব্যাটারি কেনার আগে যা জানা দরকার | Techtunes | টেকটিউনস
৫জি নিয়ে বিস্তারিত সবকিছু! ৫জি কতটা অসাধারণ প্রযুক্তি? তাহমিদ বোরহান
By Nettumi 2026-09-26 11:48:18 0 30
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com