Sponsored

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

0
94

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি শিক্ষার্থীদের ভালো বই পড়ায় উৎসাহিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ ঢাকার স্থানীয় একটি হোটেলে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ আয়োজিত ‘যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের কোন বিকল্প নেই। এজন্য শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে।’

তিনি বলেন, আজকের ভবিষ্যৎ প্রজন্মই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য আগামী প্রজন্মকে ভালো বই পড়ায় উৎসাহিত করা প্রয়োজন।

শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও সৃজনশীল করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সরকার খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তার মতে, সরকারের এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা ‘কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি’ সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে বলেও উল্লেখ করেন তিনি। মানবিক ও সৃজনশীল মানুষ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে ভালো বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মোঃ আসাদুজ্জামান এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
All in One Social Media Android Native App v1.5 - Source Code
All in One Social Media Android Native App v1.5 – Source Code Free Download. All in One...
By Nettumi 2026-09-18 03:48:08 0 214
Hacking Course
[HOT] Blogger এর পোস্ট ভিউ আনলিমিডেট নিয়ে নিই যত ইচ্ছে! [View Bot]🔥
WELLCOME BACK 𝑯𝒆𝒍𝒍𝑜 𝒈𝒖𝒚𝒔, 𝒉𝑜𝒘 𝑎𝑟𝑒 𝑦𝑜𝑢? 𝐻𝑜𝑝𝑒 𝑦𝑜𝑢 𝑎𝑟𝑒 𝑑𝑜𝑖𝑛𝑔 𝑤𝑒𝑙𝑙! 𝑆𝑜 𝑙𝑖𝑘𝑒 𝑒𝑣𝑒𝑟𝑦 𝑑𝑎𝑦, 𝑡𝑜𝑑𝑎𝑦 𝐼𝑎𝑚...
By Nettumi 2026-09-25 16:58:30 0 64
Tech
আইফোনের দাম ২০২৪ - Banglatech24.com
বাংলাদেশে আইফোন ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশে অ্যাপল নিজে স্টোর সেটআপ করে সরাসরি কার্যক্রম না চালালেও...
By Nettumi 2026-09-25 10:05:20 0 37
Tech
মানুষ কেন পাপ করে? ইসলাম এ বিষয়ে কী বলে?
মানুষ কেন পাপ করে—কখনো কি আমরা নিজের মনকে এই প্রশ্নটা করেছি? আমরা সবাই জানি, পাপ করা...
By Nettumi 2026-09-25 16:11:15 0 63
Nulled
ফিটনেস দুনিয়ায় তোলপাড়! অ্যাপস্টাইন লিংকে পদত্যাগ করলেন পিটার আত্তিয়া! | Techtunes | টেকটিউনস
ওয়েববেইজড এফটিপি ক্লায়েন্ট, নেট টু এফটিপি মো. আমিনুল ইসলাম সজীব
By Nettumi 2026-09-21 05:28:39 0 37
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com