Sponsored

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক - Nettumi

0
7

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা, বোঝা এবং দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছে ‘টিকটক’। এআই বিষয়ে সচেতনতা, দক্ষতা, তথ্য প্রদান এবং এআই স্প্যাম চিহ্নিত করার লক্ষ্যে ‘কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভেন্যান্স অ্যান্ড অথেন্টিসিটি’ (C2PA) জোটের সঙ্গে কাজ করে যাচ্ছে টিকটক।

এআই সম্পর্কে সচেতনতা বাড়াতে নতুন ফিচারসহ অ্যাপে একটি লার্নিং হাব নিয়ে এসেছে টিকটক। টিকটকের এই উদ্যোগের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের তথ্য সুরক্ষিত থাকবে। একইসাথে এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা আরও স্পষ্টভাবে জানতে পারবে।
যেসব অ্যাকাউন্ট এআই দিয়ে স্প্যাম তৈরি করছে, সেই কনটেন্টগুলো শনাক্ত করতে পরীক্ষামূলকভাবে উন্নত প্রযুক্তি চালু করবে টিকটক। বিশেষ করে যেসব বিষয়ে মানুষের আস্থা বা সুস্থতার ওপর প্রভাব পড়তে পারে, সেসব নিয়ে স্প্যাম তৈরি ঠেকাতে এ ব্যবস্থায় গুরুত্ব দেওয়া হবে।

এআই-নির্ভর কনটেন্টের স্বচ্ছতা বাড়াতে টিকটক C2PA এর স্টিয়ারিং কমিটিতে যুক্ত হচ্ছে। এছাড়া, প্রতিষ্ঠান ন্যামলি এবং এআই বিশেষজ্ঞ হেনরি আজদারের সাথে যৌথভাবে টিকটক একটি নতুন গাইডলাইন তৈরি করেছে। এআইয়ের টুলগুলো দায়িত্বশীলতার সাথে ব্যবহারের বিষয়গুলো এখানে উল্লেখ থাকবে।

টিকটকের নতুন ইন-অ্যাপ এআই হাবটি বাংলাদেশসহ বিশ্বজুড়ে ইতোমধ্যে চালু হয়েছে। এতে প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা সরাসরি এআই সম্পর্কে জানতে পারবে এবং বিভিন্ন রিসোর্সে সহজে অ্যাক্সেস পাবে।

টিকটক অ্যাপে এআই-সম্পর্কিত কোনো শব্দ সার্চ করলে ইউজাররা সার্চ রেজাল্টে AI Hub খুঁজে পাবে। এখানে এআই দিয়ে তৈরি কনটেন্ট কীভাবে শনাক্ত করা যায়, এবং এআই কিভাবে দায়িত্বের সাথে ব্যবহার করতে হয় সে বিষয়ে তথ্য থাকবে।

এআই নিয়ে সচেতন করতে ও তথ্য দিতে ২০২৫ সাল থেকে ‘নোফিল্টার’ ও ‘রাসবেরি পাই ফাউন্ডেশন’ এর মতো বিশেষজ্ঞ প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছে টিকটক। এ পর্যন্ত এই উদ্যোগে প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে টিকটক।

প্ল্যাটফর্মে স্প্যাম নিষিদ্ধ করার পাশাপাশি টিকটকে ভুয়া অ্যাকাউন্টও সরিয়ে ফেলা হয়। চলতি বছরের প্রথম তিন মাসেই ৮ কোটি ৬০ লাখের বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছে টিকটক।

এআই-নির্ভর কনটেন্ট শনাক্তে উৎস-তথ্য, ক্রিয়েটরদের লেবেল ও অদৃশ্য ওয়াটারমার্ক ব্যবহার করার ফিচার রয়েছে টিকটকে। ‘স্মার্ট স্প্লিট’, ‘এআই আউটলাইন’ ও ‘ম্যানেজ টপিক্স’-এর মতো সুবিধার মাধ্যমেও নিরাপদে এআই ব্যবহার এবং কনটেন্টের ওপর আরও নিয়ন্ত্রণ নিশ্চিত হচ্ছে টিকটকে।


সংশ্লিষ্ট বিষয়: এআই, টিকটক, নির্ভর, স্বচ্ছতা, এআই নির্ভর, নির্ভর কনটেন্টে, কনটেন্টে স্বচ্ছতা, স্বচ্ছতা বাড়াচ্ছে

"এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক" সম্পর্কে লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। এমন আরও আপডেটের জন্য Nettumi-এর সাথেই থাকুন।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
মধ্যরাতেও সূর্য অস্ত যায় না যে দেশে | Techtunes | টেকটিউনস
“THE BLACK-WEB” : মায়াজালে ঘেরা ইন্টারনেটের রহস্যময় অন্ধকার জগৎ EK
By Nettumi 2026-09-21 05:28:47 0 51
Hacking Course
AI-এর উত্তর ভুল হয় কেন? শুধু AI-কে দোষ দিলেই কি হবে?
AI-এর উত্তর ভুল হয় কেন? শুধু AI-কে দোষ দিলেই কি হবে? আসসালামু আলাইকুম। কিছুদিন আগে একজন আমাকে...
By Nettumi 2026-09-25 16:28:36 0 66
Tech
Audio Share - ফোনের স্পিকারকে বানিয়ে ফেলুন পিসির স্পিকার | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:51:48 0 55
Tech
Wi-Fi রাউটারের স্পিড বাড়ানোর উপায়: ধীরগতির কারণ ও কার্যকর সমাধান - Tech Tips Desk – বাংলা প্রযুক্তি সংবাদ, মোবাইল রিভিউ ও টিপস
বাড়িতে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নেওয়ার পরও অনেক ব্যবহারকারী প্রত্যাশিত গতি পান না। ভিডিও দেখার...
By Nettumi 2026-09-30 18:35:22 0 120
Job
২২ পদে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২৬ সার্কুলার – Bangladesh Railway Job Circular 2026
2.5/5 - (153 votes)☰ মোট পদের ক্যাটাগরি০৩👥 মোট শূন্যপদ২২🎓 যোগ্যতাআইন বিষয়ে ন্যূনতম স্নাতক...
By Nettumi 2026-09-24 18:40:18 0 47
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com