Sponsored

ওডেস্ক, ফ্রীল্যান্সার, ইল্যান্স, ৯৯ডিজাইন্স সহ সব বড় বড় মার্কেট প্লেস গুলোর নজর এখন বাংলাদেশের দিকে। - Nettumi

0
5

ওডেস্ক, ফ্রীল্যান্সার, ইল্যান্স, ৯৯ডিজাইন্স সহ সব বড় বড় মার্কেট প্লেস গুলোর নজর বাংলাদেশের প্রতি দেখে খুসিতে নাচতে ইচ্ছে করছে। কি কারনে এবার বলি।

পৃথিবীর সেয়ার ৪ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের ৪ কর্ণধার বাংলাদেশে আসতেছেন ডিজিটাল ওয়ার্ল্ডে। তারা আসবেন ফ্রীল্যান্সিং কনফারেন্সে। আগামী ৭ ডিসেম্বরবঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনফারেন্স। এটা হচ্ছে বাংলাদেশে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত ফ্রীল্যান্সির কনফারেন্স। এর আগে ২০১১ সালে প্রথম বার অনুষ্ঠিত হয়েছিল। তখন শুধু  Odesk এর ভাইস প্রেসিডেন্ট ম্যাট কুপার এসেছিলেন। কিন্তু এবার আসতেছেন ৪ জন চারটি জনপ্রিয় সাইট থেকে। oDesk এর ভাইস প্রেসিডেন্ট ম্যাট কুপার এর পাশা পাশি  থাকবেন বিশ্বের অন্যতম বৃহৎ মার্কেটপ্লেস ফ্রিল্যান্স.কম এর ভাইস প্রেসিডেন্ট ডেভিড হ্যারিসন , ইল্যান্স এর ভাইস প্রেসিডেন্ট Kjetil J. Olsen, নাইটিনাইন ডিজাইনস এর COO (Chief Operating Officer) Jason sew Hoy. ওনারা সবাই নিজ নিজ Speech রাখবেন এই Freelancing Conference এ। বিস্তারিত পাবেন আর্নটিক্স এবং টেকটিউন্স এ।

বিদ্রঃ  দিনটি শুক্রবার হওয়াতে আশাকরি কারো আসতে অসুবিধা হবে না। সারাদিন ঐখানে থাকার প্রস্তুতি নিয়ে আসবেন আশা করি।

এরা আসলে কি লাভ তাই তো?
এদের কাছে আমরা সরাসরি আমাদের আবদার তুলে ধরতে পারব। যেমন গতবার ম্যাট কুপারের কাছে জোরালো ভাবে তুলে ধরতে পারছি পেপালের কথা। হয়তো বলবেন যে কই এখনো তো পেপাল আসে নি বাংলাদেশে। তারপরও আমাদের আমাদের আবেদন বৃথা যায় নি। ম্যাটকুপার সরাসরি পেপালের সাথে কথা বলেছেন। তখন বলা হয়েছিল সেপ্টেম্বারে আসবে পেপাল। যদিও সেপ্টেম্বর গত হয়ে গেছে। হয়তো গতবারে কাজ হয় নি, ইনশাহ আল্লাহ এবার হবে। কারন এবার এক সাথে চার জনের কাছে আবেদন করতে পারব।
আরো যে দুইটা খবর ভালো লাগার কারনঃ

  1. বিশ্বের বৃহত্তম  আউটসোর্সিং মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডটকমের বাংলাদেশি সংস্করণ ফ্রিল্যান্সার ডটকম ডট বিডি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আজ বুধবার [05/12/2012] বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) অডিটোরিয়ামে ফ্রিল্যান্সারের ভাইস প্রেসিডেন্ট ডেভিড হ্যারিসন এই উদ্বোধন করেন।
  2. বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে অনলাইন মার্কেটপ্লেস হিসেবে পরিচিত ‘ইল্যান্স’। বাংলাদেশে ফ্রিল্যান্সিং সাইটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার ঘটনা এটাই প্রথম। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশকে বেছে নিয়েছে ইল্যান্স। গতকাল মঙ্গলবার [০৪/১০/২০১২] বেসিস অডিটোরিয়ামে বাংলাদেশে ইল্যান্সের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানটির ইউরোপীয় শাখার ভাইস প্রেসিডেন্ট জেতিল জে অলসেন। বাংলাদেশে এ প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন সাইদুর মামুন খান। বিস্তারিত। মজার ব্যাপার হচ্ছে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশকে বেছে নিয়েছে ইল্যান্স।

আরেকটা উল্লেখ যোগ্য খবর হচ্ছে ২০১২ সালে ওডেস্কে বাংলাদেশি কনট্রাকটররা আয় করেছেন ১২ মিলিয়ন ডলার – বিস্তারিত। 

এত গুলো সুন্দর খবর খবর দেখে আনন্দ না করে পারা যায়?


"ওডেস্ক, ফ্রীল্যান্সার, ইল্যান্স, ৯৯ডিজাইন্স সহ সব বড় বড় মার্কেট প্লেস গুলোর নজর এখন বাংলাদেশের দিকে।" সম্পর্কে লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। এমন আরও আপডেটের জন্য Nettumi-এর সাথেই থাকুন।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Hacking Course
আসুন তৈরী করি android বেসিক app নিজের পছন্দ মতো (সব থেকে সহজ উপায় )
আস্সালামুআলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন একটা বিষয়ে লেখার সিদ্ধান্ত নিলাম, আশা করি আপনারা...
By Nettumi 2026-09-25 16:50:18 0 65
Nulled
DTVideo v3.0.1 - Flutter Multipurpose All In One Videos App (Android + iOS) Admin Panel Source
DTVideo v3.0.1 – Flutter Multipurpose All In One Videos App (Android + iOS) Admin Panel...
By Nettumi 2026-09-18 03:24:45 0 75
Nulled
OpenAI Davinci v10.0 Nulled - AI Writing Assistant and Content Creator as SaaS PHP Script
OpenAI Davinci v10.0 Nulled – AI Writing Assistant and Content Creator as SaaS PHP Script...
By Nettumi 2026-09-17 17:45:38 0 254
Tech
স্পাম ইমেইল কি? ক্ষতিকর স্প্যাম থেকে নিরাপদ থাকার উপায় - Banglatech24.com
ইমেইল এর দুনিয়ায় “স্পাম” একটি বহুল আলোচিত শব্দ। তবে স্পাম ইমেইল নিয়ে অনেকেরই...
By Nettumi 2026-09-25 10:19:47 0 61
Nulled
Cleanco v1.0 - Cleaning Services HTML5 Template Free
Cleanco v1.0 – Cleaning Services HTML5 Template Free Download. Cleanco is a Cleaning...
By Nettumi 2026-09-18 03:57:21 0 68
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com