Sponsored

কোডিং যুদ্ধ - কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন? কোনটার ট্রেন্ড বেশি? - Nettumi

0
4

অনেক ছোট একটা পোস্ট, কিন্তু আপনার পড়ালেখা, ভবিশ্যতের জন্য বর্তমান চিন্তা পালটে দিতে পারে একটু ভালো করে পোস্টটি এনালাইসিস করলে। আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান তাহলে আপনি কোন প্রোগ্রামিং শিখবেন, কোনটা শিখলে আপনি ভালো টাকা রুজি করতে পারবেন [এটা কিন্তু প্রোগ্রামার দের লক্ষ্য নয়] তা জানতে পারবেন। আর জেনে কাজে লাগাতে পারলে তো ভালো।
পৃথিবীতে মানুষের ভাষার যেমন অভাব নেই তেমনি অভাব নেই কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ও। এত বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি কোনটাকে বেছে নিবেন? কোনটার মূল্য বেশি? কোনটা শিখলে আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন? কোন ল্যাঙ্গুয়েজটি একটু বেশি সহজ? কাজ বেশি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর?

এত গুলো প্রশ্ন উকি দেয় মনে কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে। তবে বাস্তবতা হচ্ছে একজন ভালো প্রোগ্রামারকে অনেক গুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ধারনা রাখতে হয়। এক একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে এক একটি যাগায় কাজ করার কথা চিন্তা করে। তাই আগে সমস্যা জেনে এলগরিদম তৈরি করে তার পর সমস্যাটা সমাধান করার জন্য মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেচে নেওয়া উচিত। কিন্তু সাধারন একজন ছাত্র, যে প্রোগ্রামিং সম্পর্কে জানতে চায় সে কোনটা বেচে নিবে?
আমরা এ পর্যন্ত বাংলাদেশে প্রায় সবাই প্রাতিষ্ঠানিক ভাবে সি দিয়েই শুরু করছি। সি কে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মা বলা হয়। তাই বলে কি আপনি ও সি দিয়ে শুরু করবেন? নাহ! একটু ভেবে নিন এবার। কোনটা দিয়ে আপনি শুরু করবেন। বা কোনটা শিখলে আপনার লক্ষ্যে যেতে পারবেন। যারা কম্পিউটার সাইন্সে, ভবিশতে কম্পিউটার বিজ্ঞানি হবেন তাদের জন্য সি শেখা হয়তো জরুরি।। কিন্তু আমার মত একজন সাধারন ছাত্র তাকে বেচে নিতে হবে ভালো একটা লাঙ্গুয়েজ। সি এর মত কঠিন ল্যাঙ্গুয়েজ এর ধরকার নেই।

আমি পাইথন এখনও ভালো করে পারি না, তব অনলাইনে ঘাটাঘাটি করে যা জানলাম তা হচ্ছে পাইথন অনেক সহজ। যারা প্রোগ্রামিং শিখতে চায় তারা নিজে নিজেই কোন প্রাতিষ্ঠানিক গাইড লাইন ছাড়া পাইথন শিখতে পারে। এটা হিউম্যান ল্যাগুয়েজ এর কাছা কাছি। তাই আপনি যদি কম্পিউটার সাইন্স ব্যাকগ্রাউন্ডের না হয়ে থাকেন আজই পাইথন শেখা শুরু করতে পারেন। বাংলা টিউটোরিয়াল পেতে এখানে একটু ক্লিক করুন। আপনি বড় এক জন প্রোগ্রামার না হতে পারলে বলতে পারবেন আমি প্রোগ্রামিং পারি বা আমি পাইথন পারি। আর ঐখানে গেলেই শিখার জন্য অন্যান্য লিঙ্ক গুলো পেয়ে যাবেন। এখানে পাবেন পাইথন নিয়ে আরেকটা বাংলা সাইট। শুরু করার জন্য যথেষ্ট।
আমি প্রথমেই পাথন বলার কারন পরিষ্কার হবে নিচের ইমেজটা দেখলে। ইমেজের উপর ক্লিক করলে বড় করে দেখতে পারবেন। তার পর একটু সময় নিয়ে ভালো করে ইমেজটা লখ্য করুন। অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে।

এখানে কিছু কিছু তথ্য ভুল আছে। ভুল থাকাটাই স্বাভাবিক। তবে আমাদের মূল লক্ষ্য সম্পর্কে জানার জন্য যথেষ্ট। আপনি হয়তো লক্ষ্য করবেন PHP সব চেয়ে এগিয়ে রয়েছে তার পর ও আমি পাইথন শিখার কথা বলছি। PHP এগিয়ে রয়েছে কারন এর কাজ বেশি। আবার পিএইচপি জানা লোক ও বেশি। এখন আপনি যদি পিএইচপি জানেন তাহলে অনেক ভালো করে জানতে হবে, এডভান্স লেভেলে। পুরাতন দের সাথে প্রতিযোগিতা করে আপনাকে জিততে হবে, কাজ করতে হবে। কিন্তু পাইথন মোটামুটি লেভেলে জানলেই আপনি কাজ করতে পারবেন। আগেই বলছি পাইথন হিউম্যান ল্যাঙ্গুয়েজ এর কাছা কাছি। আপনি মোটামুটি লেভেলের জ্ঞান হলেই অনেক কিছু করতে পারবেন।
আশা করি আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখর ইচ্ছে থাকলে আজই ঠিক করতে পারবেন কোনটা শিখেন…
ভালো থাকবেন সবাই। সবার জন্য শুভ কামনা।
জাকির হোসাইন।

"কোডিং যুদ্ধ - কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন? কোনটার ট্রেন্ড বেশি?" সম্পর্কে লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। এমন আরও আপডেটের জন্য Nettumi-এর সাথেই থাকুন।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
Infy vCard SaaS v14.8.3 - Digital Business Card Builder PHP Script
Infy vCard SaaS v14.8.3 – Digital Business Card Builder PHP Script Free Download....
By Nettumi 2026-09-17 17:45:52 0 62
Nulled
Steam Machine নিয়ে তোলপাড়! দাম নয়, ক্রেতাদের ঘুম হারাম করছে নতুন আতঙ্ক! | Techtunes | টেকটিউনস
বিজ্ঞানের আশ্চর্যতম আবিষ্কার, সর্বাধুনিক প্রযুক্তি “Virtual Reality” – চলুন...
By Nettumi 2026-09-21 05:23:08 0 62
Tech
ইকমার্স প্রতারণা পঞ্জি স্কিম এবং বিশ্বের সবচেয়ে বড় স্ক্যাম গুলো
বাংলাদেশে অনেক গুলো ইকমার্স রয়েছে যেগুলো প্রতারণার আশ্রয় নিচ্ছে। এই ইকমার্স প্রতারণা নতুন কিছু...
By Nettumi 2026-09-30 18:40:11 0 58
Tech
আসন্ন iPhone 16 এ আসতে পারে এমন সেরা ১০ টি আপডেট | Techtunes | টেকটিউনস
একজন হ্যাকার হামজা বেনডেল্লাজের গল্প সৈকত রায়ান
By Nettumi 2026-09-25 03:57:37 0 374
Tech
মজিলা ফায়ারফক্সকে বানিয়ে নিন আপনার ড্রয়িং টুল | Techtunes | টেকটিউনস
যেসব পদ্বতিতে মেইল, ফেইসবুক হ্যাকিং করতে যাবেন না!! হ্যাকিং সতর্কতা!!- প্রাথমিক পর্যায় arif
By Nettumi 2026-09-25 03:51:48 0 53
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com