Sponsored

ইউজার ইন্টারফেস যুক্ত PHP Framework - CodeIgniter - Nettumi

0
11

ছোট একটা ছেলে যখন হাটতে শিখা আরম্ভ করে, একটু সফল হলে তখন সবাই হাতে তালি দেয়। পতন হলে আবার সবাই দৌঁড়ে এসে ধরে। ব্যথা পেলে আদর করে দেয়। কোন কিছু শিখতে যাওয়া ও একই রকম। বার বার ব্যার্থ হবে। একটু খানি সফল হবে, আবার কিছুক্ষন পরই ব্যর্থ হবে। আর কোডিং শিখতে হয়তো ব্যার্থতা একটু বেশি। এসময় পরিবেশ অনেক ভালো কাজ করে। অপ্রিয় হলে ও সত্য যে, আমাদের পরিবেশ নতুন কিছু শেখার জন্য ভালো না। অনেকের অনেক মন্ত্যব্য করে শুরুতেই বাধা দেয়।

নতুন কিছু শুরু করলে তো খাইছে। আরে এটা করছ কেন, ঐটা কর নি কেন। সময় পুরোই নষ্ট করছ বসে বসে। কিছুই হবে না তোমাকে দিয়ে। আরো অনেক কিছু।

আর যখন সফল হয় তখন বলে আমি জানতাম, তুমি পারবে। আরে আমি তো আগেই বলছি তুই সফল হবি। ইত্যাদি ইত্যাদি।

কথা গুলো অফটপিক। কিন্তু সত্য। আমার পোস্টের সাথে মিল খাবে না। বলার কারন হচ্ছে বাস্তবতাকে একটু সরন করা। কারন আমরা যারা কম্পিউটারের সামনে বসে থাকি তাদের চারপাশ থেকে অনেক কিছুই সহ্য করতে হয়। কি, আপনার এমন কিছু সহ্য করতে হয় না? তাহলে আপনি ভাগ্যবান। ব্যতিক্রম আছে থাকবেই। এসব লেখার জন্য দুঃখিত।

মূল পোস্ট খুবি ছোট…

কয়েক দিন আগে YII  Framework দেখছিলাম যা হচ্ছে কমান্ড বেসড। কমান্ড দিতে কাজ করার মধ্যে যদি ও মজা আচ্ছে তার পর ও মনে যেন সেই আদিম যুগের কম্পিউটারে কাজ করি। কিন্তু  CodeIgniter দেখলাম ইউজার ইন্টারফেস দিয়ে কাজ করা যায়। তাই আজ ডাউনলোড দিচ্ছি। সাথে আছে অনলাইন টিউটোরিয়াল গুলো। সাইজ ও খুব ছোট। আর  CodeIgniter এর ওয়েব পেইজ এ আছে দুটি সুন্দর ভিডিও টিউটোরিয়াল। আর লিখিত ইউজার গাইড তো আছেই।

ডাউনলোড ইন্সটল ও ব্যবহারের জন্য চলে যেতে পারেনঃ http://codeigniter.com এ গিয়ে।

শিখতে থাকুন, মাঝে মাঝে আমার কোডইগনিটর শিখার অভিজ্ঞতা শেয়ার করে যাবো। সময় পেলে ও আপনি ও শেয়ার করতে ভুলবেন না।

 সবার জন্য শুভ কামনা।


"ইউজার ইন্টারফেস যুক্ত PHP Framework - CodeIgniter" সম্পর্কে লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। এমন আরও আপডেটের জন্য Nettumi-এর সাথেই থাকুন।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
ইউজারদের ডেটা কি চুরি হচ্ছে? সুপ্রিম কোর্টের বিশাল অ্যাকশন হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে! | Techtunes | টেকটিউনস
ওয়েববেইজড এফটিপি ক্লায়েন্ট, নেট টু এফটিপি মো. আমিনুল ইসলাম সজীব
By Nettumi 2026-09-21 05:28:44 0 547
Nulled
উইন্ডোজের ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু চমৎকার টিপস ও ট্রিকস যা জানলে আপনার কাজ হবে আরও দ্রুত এবং পিসি থাকবে সুপার ফাস্ট! | Techtunes | টেকটিউনস
বিজ্ঞানের আশ্চর্যতম আবিষ্কার, সর্বাধুনিক প্রযুক্তি “Virtual Reality” – চলুন...
By Nettumi 2026-09-21 05:33:54 0 176
Tech
বৈজ্ঞানিক গবেষণায় কাজ করবে ক্লড এআই | কমপিউটার জগৎ - Nettumi
বৈজ্ঞানিক গবেষণার কাজ আরও দ্রুত করতে নিজস্ব গবেষণাগারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার উদ্যোগ...
By Nettumi 2026-10-11 15:12:01 0 3
Tech
জন্ম নিবন্ধন যাচাই ও জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড - Banglatech24.com
জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান বা জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে চান? এই পোস্টে জন্ম নিবন্ধন...
By Nettumi 2026-09-25 10:14:26 0 69
Nulled
AI Writer SaaS v1.0 - Powerful Automatic Content Generator Tools & Writing Assistant PHP Script
AI Writer SaaS v1.0 – Powerful Automatic Content Generator Tools & Writing Assistant...
By Nettumi 2026-09-18 03:31:44 0 379
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com