Sponsored

ইউজার ইন্টারফেস যুক্ত PHP Framework - CodeIgniter - Nettumi

0
6

ছোট একটা ছেলে যখন হাটতে শিখা আরম্ভ করে, একটু সফল হলে তখন সবাই হাতে তালি দেয়। পতন হলে আবার সবাই দৌঁড়ে এসে ধরে। ব্যথা পেলে আদর করে দেয়। কোন কিছু শিখতে যাওয়া ও একই রকম। বার বার ব্যার্থ হবে। একটু খানি সফল হবে, আবার কিছুক্ষন পরই ব্যর্থ হবে। আর কোডিং শিখতে হয়তো ব্যার্থতা একটু বেশি। এসময় পরিবেশ অনেক ভালো কাজ করে। অপ্রিয় হলে ও সত্য যে, আমাদের পরিবেশ নতুন কিছু শেখার জন্য ভালো না। অনেকের অনেক মন্ত্যব্য করে শুরুতেই বাধা দেয়।

নতুন কিছু শুরু করলে তো খাইছে। আরে এটা করছ কেন, ঐটা কর নি কেন। সময় পুরোই নষ্ট করছ বসে বসে। কিছুই হবে না তোমাকে দিয়ে। আরো অনেক কিছু।

আর যখন সফল হয় তখন বলে আমি জানতাম, তুমি পারবে। আরে আমি তো আগেই বলছি তুই সফল হবি। ইত্যাদি ইত্যাদি।

কথা গুলো অফটপিক। কিন্তু সত্য। আমার পোস্টের সাথে মিল খাবে না। বলার কারন হচ্ছে বাস্তবতাকে একটু সরন করা। কারন আমরা যারা কম্পিউটারের সামনে বসে থাকি তাদের চারপাশ থেকে অনেক কিছুই সহ্য করতে হয়। কি, আপনার এমন কিছু সহ্য করতে হয় না? তাহলে আপনি ভাগ্যবান। ব্যতিক্রম আছে থাকবেই। এসব লেখার জন্য দুঃখিত।

মূল পোস্ট খুবি ছোট…

কয়েক দিন আগে YII  Framework দেখছিলাম যা হচ্ছে কমান্ড বেসড। কমান্ড দিতে কাজ করার মধ্যে যদি ও মজা আচ্ছে তার পর ও মনে যেন সেই আদিম যুগের কম্পিউটারে কাজ করি। কিন্তু  CodeIgniter দেখলাম ইউজার ইন্টারফেস দিয়ে কাজ করা যায়। তাই আজ ডাউনলোড দিচ্ছি। সাথে আছে অনলাইন টিউটোরিয়াল গুলো। সাইজ ও খুব ছোট। আর  CodeIgniter এর ওয়েব পেইজ এ আছে দুটি সুন্দর ভিডিও টিউটোরিয়াল। আর লিখিত ইউজার গাইড তো আছেই।

ডাউনলোড ইন্সটল ও ব্যবহারের জন্য চলে যেতে পারেনঃ http://codeigniter.com এ গিয়ে।

শিখতে থাকুন, মাঝে মাঝে আমার কোডইগনিটর শিখার অভিজ্ঞতা শেয়ার করে যাবো। সময় পেলে ও আপনি ও শেয়ার করতে ভুলবেন না।

 সবার জন্য শুভ কামনা।


"ইউজার ইন্টারফেস যুক্ত PHP Framework - CodeIgniter" সম্পর্কে লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। এমন আরও আপডেটের জন্য Nettumi-এর সাথেই থাকুন।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Hacking Course
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ - পরবর্তী করণীয় জানুন
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। মেরিট লিস্ট এবং শিক্ষার্থীদের পছন্দ...
By Nettumi 2026-09-25 09:54:52 0 66
Tech
HTML, CSS এবং Javascript ব্যবহার করে তৈরি করুন উইন্ডোজ, লিনাক্স বা ম্যাক এর জন্য সফটওয়ার।
জাভাস্কিপ্ট ওয়েবে অনেক পাওয়ারফুল স্কিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তবে কোড গুলো সহজেই দেখা যায়, তাই কোন...
By Nettumi 2026-09-30 18:44:06 0 111
Nulled
Taskbot v5.2 Nulled - A Freelancer Marketplace WordPress Plugin Free
Taskbot v5.2 Nulled – A Freelancer Marketplace WordPress Plugin Free Download. Taskbot is...
By Nettumi 2026-09-18 03:41:41 0 58
Tech
জ্বালানি নিরাপত্তায় স্মার্ট গ্রিড ও এআই ব্যবহারের ওপর জোর প্রকৌশলীদের | কমপিউটার জগৎ - Nettumi
দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে শুধু অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান নয়, নবায়নযোগ্য...
By Nettumi 2026-10-11 15:13:28 0 15
Tech
স্যাটেলাইট নয়, ইন্টারনেটের জন্য নতুন সাবমেরিন ক্যাবলের প্রয়োজন | কমপিউটার জগৎ - Nettumi
ইন্টারনেট সেবায় স্যাটেলাইট কখনোই সাবমেরিন ক্যাবল বা ব্রডব্যান্ডের পূর্ণ বিকল্প হতে পারে না বলে...
By Nettumi 2026-10-11 15:13:12 0 1
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com