Sponsored

অন্য সব হারিয়ে যাওয়া ব্লগের মত এ ব্লগটি ও হারিয়ে যাবে একদিন - Nettumi

0
2

যে একটি ওয়েব সাইট তৈরি করতে পারে, সে নিজের একটা ওয়েব ব্লগ খোলার চেষ্টা করে। সে দিক থেকে আমি ও করছি। তাই তো ব্লগ টি অনলাইনে প্রবেশ করতে পারছে।

কিন্তু সমস্যা হয় কিছু দিন পরে। যখন ব্লগের হোস্টীং রিনিউ বা ডোমেইন রিনিউ করতে হবে তখন। কেউ টাকার জন্য কেউ বা অনিহার কারনে ডোমেইন/হোস্টিং রিনিউ করে না। সে ক্ষেত্রে আমার ব্লগটি ও একদিন রিনিউ করার অভাবে অফলাইনে চলে যাবে। ধংশ হয়ে যাবে সব কিছু।

হয়তো বা আমি যত দিন বেঁচে থাকবো ততদিন ব্লগটি ও থাকবে। ভালোবাসি প্রযুক্তিকে। ভালোবাসি ওয়েব জগতকে। সে জন্য ব্লগ টি ও থাকবে।

কিন্তু চিন্তা করি আমি যখন মরে যাবো তখন কি হবে?

ব্লগটিকে মরতে হবেই।

আজ যেহেতু সৃষ্টি হয়েছে ধংশ ও হবে। হোক। আমি যদি খাতা কলমে কিছু লিখতাম তাহলেও ধংশ হত। এখন ও হবে। খাতা কলমে লিখলে সুন্দর ভাবে শেয়ার করা যাবে না। কেউ পড়তে আসবে না আমার লেখা, কেন ? কার এত সময় আছে আমার লেখা গুলো পড়ার? এখন দূর্ভাগ্য ক্রমে আমার সোসাল সাইট গুলো থেকে হয়তো লিঙ্ক পেয়ে একজন দুইজন আসবে পড়তে। পরে কিছুই না জানতে পেরে হতাস হয়ে চলে যাবে। যাক। তাও এক দিন বলতে পারব আমার ব্লগে দুই একজন ভিজিটর আসত।

চিন্তা করি সব কিছু সৃষ্টি নিয়ে সব কিছু ধংশ নিয়ে। কেন আসলাম? কেনই বা চলে যাবো? যারা চলে যায় তাদের মায়া গুলো কেন রেখে যায়? কেন আমরা ধংশ হয়ে যাবো??

ইচ্ছে করে পৃথিবীর বুকে চিরদিন বেঁচে থাকি। কিন্তু থাকতে পারব না। থাকার জন্য কতনা চেষ্টা করে মানুষ। কেউ সফল হয়, কেউ হারিয়ে যায় সময়ের সেই কালো গহবরে। সব অতীত হয়ে যায় ক্ষনিকের মধ্যেই।

টেক ব্লগের টেকনলজি নিয়ে লেখা উচিত। নাম দিয়েছি জাকিরের টেক ডায়েরী। প্রতিদিনই প্রযুক্তির সাথে উদয় হই আর প্রযুক্তির সাথেই অস্ত যাই। এর মধ্যে যদি শেয়ার করার মত কিছু পাই শেয়ার করব সবার সাথে। শেয়ার করব আমার পাগলামি গুলো। হয়তো কারো ভালো লাগবে, হয়তো কারো ভালো লাগবে না। আমি এ ভালো লাগা না লাগার মধ্যেই বেঁচে থাকতে চাই।

ধন্যবাদ দেওয়া ভালো, অনেকেই বলে বন্ধুত্বের মধ্যে কোন দুঃখিত বা ধন্যবাদ নেই। না, আছে খুব ভালো করেই আছে। এরকম ছোট খাট সরি, ধন্যবাদ গুলো বন্ধুত্বকে গাড় করে। আপনি হয়তো আমার খুবি পরিচিত একজন হয়ে থাকবেন, হয়তো হয়ে থাকবেন আমার একজন বন্ধু। যেই হোন না কেন, এ পাতাটা পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।


"অন্য সব হারিয়ে যাওয়া ব্লগের মত এ ব্লগটি ও হারিয়ে যাবে একদিন" সম্পর্কে লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। এমন আরও আপডেটের জন্য Nettumi-এর সাথেই থাকুন।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Hacking Course
ইনফিনিক্স নোট ৩০ সিরিজ এলো সুলভ দামে দুর্দান্ত পারফরমেন্স নিয়ে
নতুন তিনটি ফোন নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে লঞ্চ করেছে ইনফিনিক্স। ইনফিনিক্স নোট ৩০, নোট ৩০ ৫জি ও...
By Nettumi 2026-09-25 09:48:25 0 84
Nulled
Offline Payment Gateway Plugin v3.0 - for LaraClassified and JobClass
Offline Payment Gateway Plugin v3.0 – for LaraClassified and JobClass Addon Free...
By Nettumi 2026-09-18 03:46:21 0 66
Tech
উড়ন্ত যানবাহন | Techtunes | টেকটিউনস
মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার মো. আমিনুল ইসলাম সজীব
By Nettumi 2026-09-26 11:48:18 0 52
Nulled
Profilex v3.1 Nulled - Portfolio Builder SAAS / Multi-User Profile (Multitenancy)
Profilex v3.1 Nulled – Portfolio Builder SAAS / Multi-User Profile (Multitenancy) PHP...
By Nettumi 2026-09-17 18:39:56 0 53
Nulled
Kevin’s Music Server - এখন মার্কেট কাঁপাচ্ছে! Web Interface, Android 4x-11.0 Support আর USB DAC Connection-এর পাওয়ারে আপনার স্মার্টফোন এখন মিউজিক জগতের এক অজেয় দানব! | Techtunes | টেকটিউনস
অনলাইন ফ্রিল্যান্স আউটসোর্সিং এর মাধ্যমে আয় করুন ঘরে বসেই darklord
By Nettumi 2026-09-21 05:26:28 0 78
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com