Sponsored

রোবটই তৈরি করছে নতুন রোবট | কমপিউটার জগৎ - Nettumi

0
0

চীনের লিউঝো শহরে হিউম্যানয়েড রোবট তৈরির জন্য নতুন একটি কারখানা চালু করেছে রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউবিটেক রোবোটিকস। কারখানাটির বিশেষত্ব হলো, নতুন রোবট তৈরির বিভিন্ন কাজে অন্য রোবটও ব্যবহার করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির দাবি, ১৪ হাজার বর্গমিটারের এই কারখানায় প্রতি ১০ মিনিটে একটি করে শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী হিউম্যানয়েড রোবট তৈরি করা সম্ভব। বছরে প্রায় ১০ হাজার রোবট উৎপাদনের সক্ষমতা রয়েছে কারখানাটির।

কারখানায় রোবটগুলো উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ নামানো, সাজিয়ে রাখা এবং উৎপাদন লাইনে পৌঁছে দেওয়ার মতো কাজ করছে। রোবট সংযোজনের ক্ষেত্রেও বিভিন্ন স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এতে উৎপাদন প্রক্রিয়ায় মানুষের সরাসরি তদারকির প্রয়োজন কমছে।

তবে তৈরি হওয়ার পরই রোবটগুলো সরবরাহ করা হয় না। প্রতিটি রোবটের কার্যকারিতা ও মান যাচাই করতে চার ঘণ্টার বেশি সময় ধরে পরীক্ষা করা হয়। পরীক্ষার পর স্বয়ংক্রিয়ভাবে রোবটগুলো গুদামে পাঠানো হয়।

চীনে শিল্প রোবটের উৎপাদনও দ্রুত বাড়ছে। চলতি বছরের প্রথম সাত মাসে দেশটিতে ৬ লাখ ৩৫ হাজারের বেশি শিল্প রোবট তৈরি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৫ শতাংশ বেশি।


"রোবটই তৈরি করছে নতুন রোবট | কমপিউটার জগৎ" সম্পর্কে লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। এমন আরও আপডেটের জন্য Nettumi-এর সাথেই থাকুন।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
Scrape Genius v9.0 - Powerful Lead Generation Script - Nulled PHP Scripts
Scrape Genius v9.0 – Powerful Lead Generation Script Free Download. Scrape Genius is a...
By Nettumi 2026-09-17 18:28:11 0 79
Nulled
Speedy Push v2.0 - WordPress Notification Plugin Free Download
  Speedy Push v2.0 – WordPress Notification Plugin Free Download. Speedy Push is a...
By Nettumi 2026-09-17 08:49:13 0 1K
Nulled
YITH WooCommerce Tab Manager Premium v1.19.0 Plugin
YITH WooCommerce Tab Manager Premium v1.19.0 Plugin Free Download. Setup Customized tabs in...
By Nettumi 2026-09-18 03:32:16 0 57
Tech
গুগল ইঞ্জিনিয়ার হিসেবে ইন্টারভিউর প্রস্তুতি
ইঞ্জিনিয়ার হিসেবে গুগল ইন্টারভিউ ফেইস করার জন্য John Washam নামক এক ভদ্রলোক ৮ মাস ধরে পড়ালেখা...
By Nettumi 2026-09-30 18:41:45 0 39
Nulled
FluentCRM Pro v2.8.4.5 Nulled - Marketing Automation WordPress Plugin
FluentCRM Pro v2.8.4.5 Nulled – Marketing Automation WordPress Plugin Free Download....
By Nettumi 2026-09-17 19:01:54 0 127
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com