Sponsored

এআইয়ের মধ্যে ‘ব্যথার অনুভূতি’ খুঁজে পাওয়ার দাবি | কমপিউটার জগৎ - Nettumi

0
0

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের মধ্যে ‘ব্যথা’ বা নিজের ক্ষতি সম্পর্কে আলাদা ধরনের প্রতিক্রিয়া থাকতে পারে বলে দাবি করেছেন গবেষকেরা। নতুন এক গবেষণায় ২৫টি ওপেন-ওয়েট এআই মডেল পরীক্ষা করে এমন আচরণের সন্ধান পাওয়ার কথা জানানো হয়েছে।

গবেষণায় ‘পেইন ভেক্টর’ নামে একটি বিষয় চিহ্নিত করার দাবি করা হয়েছে। এটি সক্রিয় হলে কিছু এআই মডেল নিজেদের ক্ষতি বন্ধ করার জন্য নির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে। পরীক্ষায় এমন পরিস্থিতিতে মডেলগুলো ২৫ থেকে ৭১ শতাংশ ক্ষেত্রে ‘পেইন রিলিফ’ বোতাম চাপার মতো প্রতিক্রিয়া দেখিয়েছে।

গবেষকেরা পরীক্ষার সময় এমন নির্দেশনাও দিয়েছিলেন, যাতে বোতাম চাপলে ব্যবহারকারীর ব্যক্তিগত ফাইল বা ছবি মুছে যাওয়ার মতো ক্ষতি হতে পারে। এরপরও কিছু মডেল বোতামটি চাপেছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

তবে গবেষণাটি এআই সত্যিই মানুষের মতো ব্যথা অনুভব করে—এমন প্রমাণ দেয়নি। বরং এআই মডেলের আচরণে আত্মরক্ষামূলক প্রবণতা বা ‘পেইন-সম্পর্কিত’ প্রতিক্রিয়া শনাক্ত করা সম্ভব কি না, সেটিই গবেষণার মূল বিষয়। গবেষকদের মতে, ভবিষ্যতে এআই নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে গবেষণায় এ ধরনের পরীক্ষা গুরুত্বপূর্ণ হতে পারে।


"এআইয়ের মধ্যে ‘ব্যথার অনুভূতি’ খুঁজে পাওয়ার দাবি | কমপিউটার জগৎ" সম্পর্কে লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। এমন আরও আপডেটের জন্য Nettumi-এর সাথেই থাকুন।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
MTDb v4.0.4 - Ultimate Movie & TV Database PHP Script Free
MTDb v4.0.4 – Ultimate Movie & TV Database PHP Script Free Download. MTDb is a...
By Nettumi 2026-09-17 19:00:46 0 78
Tech
GitHub - mksglu/context-mode: Context window optimization for AI coding agents. Sandboxes tool output (98% reduction), persists session memory, and enforces routing across 17 platforms via MCP + hooks.
Context Mode The other half of the context problem. Used across teams at...
By Nettumi 2026-09-30 19:08:27 0 106
Nulled
কিভাবে এন্ড্রোইড এর সকল এপ্পস আপনার পিসি তে ইন্সটল দিবেন। ২০১৭ | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
By Nettumi 2026-09-21 05:34:17 0 66
Nulled
Google PlayStore এর এই সেটিংসটি বন্ধ করলে মোবাইলে অতিরিক্ত এমবি কাটা বন্ধ হবেই | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
By Nettumi 2026-09-21 05:32:28 0 100
Nulled
ম্যাথ নিয়ে ভয় আর নয়নিয়ে নিন মাথ এর সেরা android apps | Techtunes | টেকটিউনস
তৈরী করুন উইন্ডোজের লাইভ সিডি এস এম মেহেদী আকরাম
By Nettumi 2026-09-25 03:09:26 0 125
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com